দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সরকারের কাছে জনগণের প্রধান আকাঙ্ক্ষা শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
রবিবার (২৬ এপ্রিল) শান্তিবাগ পাবনা সমিতি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি আয়োজিত শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উত্থাপন করেন।
অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মো. শাহজাহান সাজু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, তাজকেরা খায়ের, এস এম আমান উল্লাহ, কবি কাজী আলম, আফাজউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফিরোজ মল্লিক, সৈয়দ ইসতিয়াক আহমেদ জাবির (বিবেক) আসাদুজ্জামান বিকাশ, মেরিনা পারভীন, ইসরাত জাহান, ইউসুফ আকন্দ মজিবুর, টিপু সুলতান ও ছাত্র প্রতিনিধি সেজান খান।
বিশেষভাবে উল্লেখ্য, মিথ্যাচার, স্বার্থপরতা ও উচ্ছৃঙ্খলতা পরিহার করে নৈতিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার বিকেলে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, সাবেক বিচারপতি ইমদাদুল হক আজাদ, জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মো. শাহজাহান সাজু, উনসত্তরের গণ-অভ্যুত্থানের শহিদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, শিক্ষাবিদ কর্নেল (অব.) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, ড. প্রকৌশলী লুৎফর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান প্রমুখের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি।
নাঈম/