ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ কুষ্টিয়ার মিরপুরে গায়েবি প্রকল্পে অর্থ তছরুপ রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে: টুখেল বাজেট ঘোষণার পর ঊর্ধ্বমুখী রডের বাজার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মানবাধিকার কমিশন আইন সংশোধনের দাবি ‘মেসির মতো আর কেউ আসবে না’ বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে, পিছিয়ে কর্মসংস্থানে সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে ২৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর আমাদের স্যার শেয়ারবাজারে ঢালাও দরপতন ২৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

চাঁপাইনবাবগঞ্জ-২: ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
চাঁপাইনবাবগঞ্জ-২: ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা
আমিনুল ইসলাম-মিজানুর রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। দ্বাদশ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। সে হিসাবে এবার ভোটার বেড়েছে প্রায় ২৩ হাজার ৩৬২ জন। এই তরুণ ভোটাররাও ফ্যাক্টর হয়ে উঠতে পারেন নির্বাচনে। অনেকেই মনে করছেন, নতুন ভোটাররা যাকে পছন্দ করবেন। তিনিই প্রতিনিধিত্ব করবেন আসনটির। নতুন ভোটারদের দাবি, বিগত সরকারগুলোর আমলে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও লাগেনি ভোলাহাট উপজেলায়। 

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারে ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, ভোটের মাঠে এনসিপি, সিপিবির প্রার্থীর থাকলেও আওয়ামী লীগ না থাকায় মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত সবশেষ ১০টি সংসদ নির্বাচনে বিএনপি পাঁচবার, আওয়ামী লীগ তিনবার, জামায়াত ও জাতীয় পার্টি একবার করে জয়ী হয়েছে। তবে অতীতে সব রেকর্ড ভেঙে এবার এ আসনে জয়ী হতে মরিয়া জামায়াতে ইসলামী।

এই আসনে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এ নিয়ে স্থানীয় বিএনপিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিএনপির এই সিদ্ধান্তকে সবচেয়ে বেশি উপক্ষো করছেন আমিনুলেরই ভাবি মাসউদা আফরোজ হক শুচি। আমিনুলের মনোনয়নের বিরোধিতা করে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় মশাল মিছিল, বিক্ষোভ, ট্রেন অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। এ ছাড়া অন্য মনোনয়নবঞ্চিতরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমিনুল ইসলামও বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাইছেন। নেতা-কর্মীদের সঙ্গে মিটিং-মিছিল করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নবঞ্চিত মাসউদা অফরোজা হক সূচি বলেন, ‘আমিনুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, চূড়ান্ত নয়। তাই শান্তিপূর্ণ সভা-সমাবেশের মাধ্যমে আপিল করার সুযোগ আছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট করে না। আমিনুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করেছেন। দলের নির্দেশনা ছিল- মনোনয়ন পাওয়ার পর মিষ্টি বিতরণ করা যাবে না। প্রথমে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে মাঠে নামার, যা তিনি করেননি। এ ছাড়া দলের জন্য তার উল্লেখযোগ্য কোনো অবদান নেই।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আমার মনোনয়ন নিয়ে বিরোধিতা করা হচ্ছে। এই বিরোধ আগের তুলনায় অনেকটা কমে এসেছে। আগামী দিনগুলোয় এই বিরোধ আরও কমে আসবে। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই মনোনীত করেছে।’

বিএনপিতেও প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। জামায়াতের প্রার্থীর দাবি, সর্বশেষ ১৯৯৬ সালে একক প্রার্থী দিয়েছিল দলটি। সেই নির্বাচনে তাদের পরাজয় হয়। এরপর বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় জামায়াত। সমর্থন দেয় বিএনপি প্রার্থীকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দিয়ে জয় আশা করছে জামায়াত। তাদের দাবি, আসনটিতে বিএনপি ও আওয়ামী লীগের এমপি হয়েছে অনেক বার, এবার নতুন কাউকে সংসদ সদস্য বানাতে চান ভোটাররা। 

এই আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন মিজানুর রহমান। তিনি একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। মিজানুর রহমান বলেন, ‘১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী ছিল জামায়াতের। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট ছিল। এরপর আর নির্বাচনে প্রার্থী দেয়নি জামায়াত। তবে এবার আমি শতভাগ আশাবাদী। আমরা প্রচার করছি। যার কাছেই যাচ্ছি সবাই সাড়া দিচ্ছেন। বিশেষ করে তরুণ, শ্রমিক ও নারীদের সাড়া বেশি পাওয়া যাচ্ছে।’

নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত প্রচার চালাচ্ছে নিয়মিত। এনসিপির মনোনয়ন চেয়েছেন কয়েকজন। তবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলো একেবারেই নেই ভোটের মাঠে।

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে ১০ জন ও গাজীপুরে ৩৪ জন রয়েছেন। 

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় আওয়ামী লীগ কর্মী। অভিযানে তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবিসংবলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল গাজীপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জন ও সদর থানায় ৮ জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। 

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি: সংগৃহীত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগ।

সোমবার (২২ জুন) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

নয়ন/রিফাত/

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ পিএম
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক
ছবি: খবরের কাগজ

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জনের বিরুদ্ধে এবং সদর থানায় আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দলীয় পদবি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পলাশ/রিফাত/

চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:২১ পিএম
চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন। ছবি: সংগৃৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে এবং বক্তব্য রাখতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে আবরার শাহরিয়ারকে বলতে শোনা যায় ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।’

তবে ভিডিওটি কবে এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, ঝুপড়িসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর অভিযোগ ওঠে। এসব পোস্টারে সংগঠনটির বিভিন্ন স্লোগান ও বার্তা দেখা যায়।

পোস্টার সাঁটানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামনে আসায় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভাইরাল ভিডিওটির উৎস, ধারণের সময় এবং এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আল আরাফ/রিফাত/

সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, হানাহানি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২২ শে জুন) বিকেলে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্যসচিব বনি আমিন, শফিকুল ইসলাম শফি, মনোয়ার হোসেন শামীম, হেলাল উদ্দিন প্রামানিক, মোহাম্মদ আলী ভূইয়া, শামীম সরকার, আলম প্রামানিক, রাজিব সরকার এবং  খায়রুল ইসলাম আইয়ুবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় নেতারা বলেন, ‘জনগণের জানমাল রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সবসময় সচেতন রয়েছেন। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।’

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আলামিন/রিফাত/