ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউপটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ? পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’ রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ‘ক্যাডার’ রিপনসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ‘ক্যাডার’ রিপনসহ গ্রেপ্তার ৩
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ‘ক্যাডার’ বজলুর রহমান রিপন ওরফে হাজী রিপন ও তার ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া বজলুর রহমান রিপন নগরীর নিউ চাষাড়া জামতলা এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার ছেলের নাম মো. রাফি (৩৫)।

পুলিশ জানায়, রিপন জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে জেলা ট্রাক ট্রাক-লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পণ্যপরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ করে। তার বড় ছেলে সালেহ রহমান সীমান্ত নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে একজন।

হাজী রিপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

তিনি জানান, রিপন জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলার মামলার আসামিও। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় তিনি ও তার ছেলে শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন।

এ ছাড়াও একই অভিযানে শহরের পাইকপাড়া এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসহাককে (৭২) গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

একই অভিযানে ফতুল্লায় যুবলীগ কর্মী আরিফ মাহমুদ (৫০), সিদ্ধিরগঞ্জে রুবেল (৩৫), বন্দরে বিল্লাল হোসেন (৫৫), রূপগঞ্জে সারোয়ার হোসেন ওরফে রিপন (৩৫), আড়াইহাজারে মাহমুদুল হাসান (৩৬), সাফিন (৪৩), সোনারগাঁওয়ে সাদ্দাম (৩৪) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

বিল্লাল/মেহেদী/

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ এএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খবরের কাগজ ইনফোগ্রাফ

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি ছিলেন। বন্দি অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে দলের প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। এরপর দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর দলটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ঐতিহাসিক ছয় দফা ঘোষণার প্রাক্কালে ১৯৬৬ সালের ১ মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে দলটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রিফাত/

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:১৫ এএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন। 

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে পটিয়ায় আনা হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবার ও প্রশাসন সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) বেলা পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখার এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদন পর্যালোচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তির অনুমোদন দেন।

প্রশাসনের তথ্যমতে, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তির ব্যবস্থা করা হয়। পরে সাড়ে ৯টার দিকে আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানাজা শেষে আইয়ুব বাবুল তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া খবরের কাগজকে বলেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

রাফিউল আকরাম/থিওটোনিয়াস

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে ১০ জন ও গাজীপুরে ৩৪ জন রয়েছেন। 

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় আওয়ামী লীগ কর্মী। অভিযানে তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবিসংবলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল গাজীপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জন ও সদর থানায় ৮ জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। 

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

সোমবার (২২ জুন) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

এনকেবি নয়ন/রিফাত/

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ পিএম
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক
ছবি: খবরের কাগজ

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জনের বিরুদ্ধে এবং সদর থানায় আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দলীয় পদবি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পলাশ/রিফাত/