ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া রবিনহুডের আশ্রয় নেওয়া ১২০০ বছরের সেই প্রাচীন গাছটি মরে গেছে ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর পুতিন-ট্রাম্পের ‘বোঝাপড়া’ বাস্তবায়নে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া স্বর্ণের দাম আবার ভরিতে কমল ৫৪৮২ টাকা জেট বিমানের চেয়েও জোরে চিৎকার! গিনেস রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার নাগরিক বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ হরমুজে আটকেপড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে আইএমও সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ

মানুষের জীবন সহজ করতে না পারলে কোনো কিছু কাজে আসবে না: মঈন খান

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
মানুষের জীবন সহজ করতে না পারলে কোনো কিছু কাজে আসবে না: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, রিফর্ম (সংস্কার) করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন-কানুন পরিবর্তন করলাম। কাগজে কলমে সবকিছু করতে পারব। কিন্তু মানুষের জীবন যদি সহজ করে তুলতে না পারি, তাহলে কোনোটাই কাজে আসবে না।

আজ শনিবার ঢাকার বনানী ক্লাবে একটি আইটি সংক্রান্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ বক্তব্য দেন তিনি। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ক্লাব অডিটোরিয়ামে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম। 

মঈন খান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির দিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা তাকিয়ে আছি। আবার নতুন করে গণতান্ত্রিক একটা পদ্ধতিতে আমরা ফিরে যাব, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি, তাহলে এই গণতন্ত্র বলি আমরা যতই বলি না কেন, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না।

তিনি বলেন, আইসিটি নিয়ে আজ যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো ২০-২৫ বছর আগেও তিনি শুনেছেন। গত ২৫ বছরে সেই কথাগুলো বাস্তবায়িত হল না কেন? আজ আবার কেন নতুন করে একই কথা বলতে হচ্ছে? ২০০৫ সালের দিকে প্রণীত বাংলাদেশের আইসিটি নীতিমালা আজও কার্যকর রয়েছে, কিন্তু দীর্ঘ সময়ে সেটির কোনো আধুনিকায়ন হয়নি। অথচ প্রযুক্তি দ্রুত বদলে গেছে।

বাংলাদেশকে আধুনিকায়নের লক্ষ্যে প্রথম আইসিটি মন্ত্রণালয় গঠন করা হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে বলে উল্লেখ করে মঈন খান বলেন, বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন করে আইসিটি খাতে গুরুত্ব দিচ্ছেন। গত ১৫ বছরে আইসিটির নামে প্রকৃত প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। কালিয়াকৈরে আইসিটি পার্ক প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ের পরও বাস্তব সুফল শূন্য—এটি তার একটি বড় উদাহরণ।

আইসিটির বাস্তব প্রয়োগে জনভোগান্তির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে গাড়ির রোড ট্যাক্স অনলাইনে দিতে গিয়ে সার্ভার সমস্যার কারণে সাত দিন ধরে সাতটি অফিসে ঘুরতে হয়েছে। শেষ তারিখ পার হয়ে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষের জীবন সহজ করার বদলে যদি প্রযুক্তি জীবনকে জটিল করে তোলে, তাহলে আইসিটি চালুর প্রয়োজন কী?

আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানসহ জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। আমরা সরকার গঠনের সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেবে। এতে দেশের সবাই সহজে তথ্য নিতে ও আধুনিক সেবা ব্যবহার করতে পারবে।

তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ কর্মসংস্থান তৈরি করবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে বিএনপি। মেধাবীদের জন্য যুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তারেক রহমানের পরিকল্পনায় এ বিষয়গুলো রয়েছে। ফ্রিল্যান্সারদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পেপ্যাল আনতে এরইমধ্যে বিএনপি কাজ শুরু করেছে।  

শফিকুল/মাহফুজ

মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৫০ এএম
মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর
জাতীয় সংসদ সদস্য আবদুল গফুর

ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) থেকে শুরু করে ধাপে ধাপে জাতীয় সংসদ সদস্য হওয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রার গল্প শোনালেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল গফুর। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নিজের রাজনৈতিক উত্থান, নির্বাচনি এলাকার বাস্তবতা এবং বাজেটের নানা দিক নিয়ে আবেগ ও সমালোচনামূলক বক্তব্য দেন।

জামায়াত নেতা আবদুল গফুর বলেন, তিনি সবচেয়ে নিচু স্তর থেকে রাজনীতি শুরু করেছেন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে তার রাজনৈতিক পথচলায় কোনো দীর্ঘ বিরতি ছিল না।

বাজেট প্রসঙ্গে তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে এটিকে উচ্চাভিলাষী ও বাস্তবায়ন অযোগ্য বলেও মন্তব্য করেন। তার মতে, বাজেটে সুশাসনের ঘাটতি রয়েছে এবং এটি অতিমাত্রায় ঋণনির্ভর, বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের পরিকল্পনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, কুষ্টিয়ার অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো জরাজীর্ণ। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত বসার জায়গা নেই, বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে, শিক্ষার্থীরা ওয়েল পেপার বা প্লাস্টিক ব্যবহার করে ক্লাস চালায়। কিন্তু বাজেটে এসব সমস্যার সমাধানে নির্দিষ্ট উদ্যোগের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এসব হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ভর্তি থাকলেও অবকাঠামো ও জনবলসংকটে সেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া পদ্মা নদীর ভাঙন সমস্যার কথা উল্লেখ করে আবদুল গফুর বলেন, ভেড়ামারা ও মিরপুর এলাকায় নদীভাঙনে চারটি ইউনিয়ন বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
আব্দুল ওহাব শেখ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা আব্দুল ওহাব শেখ। উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তবে তার কোনো পদ-পদবি নেই।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না। তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
লক্ষ্মীপুর শহরে  যুবদলের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা, তারেক রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতারা বলেন, আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাজপথে রয়েছি। আমরা আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেব। সকাল থেকে আওয়ামী লীগের কেউ রাজপথে নামার সাহস পায়নি। ১৭ বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে জেলা-উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ ‍সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও বা তাদের সহযোগি সংগঠনগুলো প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কোন ধরনের নাশকতা করতে না পারে, সেদিকে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

 ‎মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতিবাদ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালখানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। 

শোডাউনটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেরানীগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ রানা। এ সময় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পরে দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সারা দেশে একযোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন।

সুমন/রিফাত/

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

স্থানীয় যুবদল সুত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় যুবদল এ প্রতিবাদ কর্মসূচি নেয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয় বাসটার্মিনাল, রেলগেট, বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এবং বেলা ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

যুবদল নেতাকর্মী ছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি রেলগেট ট্রাফিক মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং বাজারের ১নং গেটে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম ‌আহ্বায়ক হিরক সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবির, ছাত্রদল নেতা তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ। 

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে চাইলে আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবেন, কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থায় রাজপথে আসার চেষ্টা করবেন না, করলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। আপনাদের প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিপীড়নমূলক হামলা চালিয়েছিল, তা দেশের মানুষ ভুলে নাই। এখন তারাই ঘরে বসে দেশের অস্থিরতা সৃষ্টির জন্য তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস