ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা হলো বাতিঘর আদর্শ পাঠাগার লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির জোট শরিকদের জন্য ‘সংরক্ষিত আসন’

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম
বিএনপির জোট শরিকদের জন্য ‘সংরক্ষিত আসন’
খবরের কাগজ গ্রাফিকস

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট শরিকদের মনে সৃষ্ট ক্ষোভ ও অভিমান দূর করতে সংরক্ষিত আসনে তাদের নারীনেত্রীদের মনোনয়ন দেবে বিএনপি। দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও জোটের শরিকদের যারা জিততে পারেননি, কিংবা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেও মনোনয়ন পাননি–এমন ত্যাগী নেতাদের স্ত্রী ও মেয়েকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দলের ভেতরে আলোচনা চলছে। সংসদে গিয়ে কে কতটা ভূমিকা রাখতে পারবেন, তা বিবেচনা করছে বিএনপির হাইকমান্ড। এর মধ্য দিয়ে জোট শরিকদের ‘ক্ষোভ ও অভিমান’ দূর করার চেষ্টা করছে বিএনপি। 

এদিকে সংরক্ষিত আসনের তফসিল ঘোষণার পর বিএনপির নারীনেত্রীদের তৎপরতা আরও বেড়েছে। কয়েক শ নারীনেত্রীর জীবনবৃত্তান্ত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জমা পড়েছে। এসব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সংরক্ষিত আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। মনোনয়ন সংগ্রহ করা নারীনেত্রীদের নামের তালিকা যাচাই-বাছাই করবেন দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা। বিগত সময়ে বিএনপিতে অবদান ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা দেখে মূল্যায়ন করা হবে। বিএনপির ৩৬টি সংরক্ষিত আসন পেলেও যাচাই-বাছাই করে অন্তত ৫০-৬০ জন নারীনেত্রীর নাম বিবেচনার জন্য রাখা হবে। এরপর এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে তাদের পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচনি পরিচালনা কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান খবরের কাগজকে বলেন, সংরক্ষিত আসনে সংসদ সদস্য বিষয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

মনোনয়ন ফরম বিতরণ ও জোট শরিকদের কতটি আসন দেওয়া হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি। বিএনপির পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা খবরের কাগজকে বলেন, জোটের শরিক দলের তিন-চারজন নারীনেত্রীকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। বিগত আন্দোলন-সংগ্রামে তাদের অবদান মূল্যায়ন করে ‘পুরস্কার’ হিসেবে এই মনোনয়ন দেওয়ার আলোচনা চলছে।

জানা গেছে, জোট শরিক গণতন্ত্র মঞ্চ থেকে সংরক্ষিত আসনে মনোনয়নের সম্ভাব্য তালিকায় রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী ও জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব। আ স ম রব শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নেননি। ২০১৮ সালের নির্বাচনে জোটের শরিক হিসেবে লক্ষ্মীপুর-৪ আসনটি রবকে ছেড়ে দিয়েছিল বিএনপি। সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনটি বিএনপির কাছে তানিয়া রবের জন্য ছাড় চেয়েছিলেন। কিন্তু রাজপথে সক্রিয় থেকেও তানিয়া রব ছাড় পাননি। তাই তানিয়া রবকে সংরক্ষিত আসনে দেখার সম্ভাবনা বেশি। 

গণতন্ত্র মঞ্চের আরেক নেতা নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনটি প্রথমে ছেড়ে দিয়েছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে বিএনপির প্রার্থী মীর শাহে আলম মনোনয়ন প্রত্যাহার না করায় সেই সময়ে অভিমান থেকে জোট ছাড়ার ঘোষণা দেন মান্না। পরে তিনি কেটলি প্রতীকে নির্বাচনে অংশ নিলেও হেরে যান। তাই এখন সংরক্ষিত আসনে মান্নার স্ত্রী মেহের নিগারকে সম্ভাব্য তালিকায় রেখেছে বিএনপি। তাকেও সংসদে দেখা যেতে পারে।

এ ছাড়া ঢাকা-১২ আসনে জোটের পরাজিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মেয়ে ড. মোশরেকা অদিতি হকের নাম আলোচনায় আছে। অদিতি হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া গণসংহতি আন্দোলন থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির স্ত্রী তাসলিমা আখতারের নাম আলোচনায় আছে। তিনি গার্মেন্ট শ্রমিক আন্দোলনের নেত্রী ও আলোকচিত্রী। একই দলের শীর্ষ নেতা আরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্ত্রী রেবেকা নীল সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন।

অন্যদিকে ১২-দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে কাজী জাফরের মেয়ে জয়া কাজী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদার স্ত্রী রোকসানা শারমিন সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন। রোকসানা শারমিন ইংরেজি মাধ্যম সানিডেল স্কুলের শিক্ষিকা ছিলেন। অন্যদিকে শরিক জোট থেকে ফরিদুজ্জামান ফরহাদের সহধর্মিণী ইমরান আক্তার কাকলির নাম বিবেচনায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে সৈয়দ এহসানুল হুদা ও নড়াইল-২ আসনে ফরহাদের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় দুজনই পরাজিত হয়েছেন। 

এ বিষয়ে রোকসানা শারমিন খবরের কাগজকে বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে তার স্বামী সৈয়দ এহসানুল হুদা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আমরাও পরিবার হিসেবে নানা প্রতিকূলতা সহ্য করেছি। আমি নিজে নারী সমাজকে সংগঠিত করতে কাজ করেছি। দল যদি আমাকে সুযোগ দেয়, তাহলে শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করব।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খবরের কাগজকে বলেন, এ ব্যাপারে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সব দলই সংসদে সংরক্ষিত আসন ১০০ করার পক্ষে মত দিয়েছিল। কিন্তু কোন প্রক্রিয়ায় নির্বাচিত করা হবে তা নিয়ে দ্বিমত এখনো রয়েছে। তার মতে, প্রত্যক্ষ ভোটে নারীনেত্রীরা নির্বাচিত হলে তাদের কণ্ঠস্বর জোরালো হবে, ভালো ভূমিকা রাখতে পারবেন।
 
এগিয়ে ১০ সাবেক সংসদ সদস্য 
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যে কক্সবাজার-১ আসনে হাসিনা আহমেদ ও সিরাজগঞ্জ-২ আসনে রুমানা আহমেদ ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। হাসিনা আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এবং রুমানা আহমেদ স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী। এ ছাড়া সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, সুলতানা আহমেদ, ইয়াসমিন আরা হক, শিরীন সুলতানা সম্ভাব্য তালিকায় আছেন।
 
তালিকায় আছেন একাদশ ও ত্রয়োদশ নির্বাচনের ১০ প্রার্থী 
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট কারচুপি’ ও হামলা মামলার মধ্যেও অন্তত ১৪ জন নারী প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে তাদের মূল্যায়ন করার ব্যাপারে দলের ভেতরে আলোচনা আছে। এরা হলেন বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, পটুয়াখালী-২ আসনের সালমা আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম। আর ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাবিরা সুলতানা ও সানজিদা ইসলাম তুলির নাম আলোচনায় আছে। 

আলোচনায় নেতাদের স্ত্রী এবং মেয়েরা
সংরক্ষিত আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ড. আবদুল মঈন খানের মেয়ে মাহরীন খান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন, বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে আর্কিটেক্ট সালিমা বেগম আরুণি, আরেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ খাদিজাতুল কোবরা সুমাইয়া, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী এবং সাবেক এমপি মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন আলোচনায় আছেন। 

আলোচনায় তরুণ নেত্রীরা
আলোচনায় আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর বোন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, মহিলা দলের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদিকা ও খুলনা সরকারি মহিলা কলেজের দুবারের ভিপি ফারজানা রশিদ লাবনী, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবী, সাবেক সহসভাপতি সুলতানা জেসমিন (জুঁই), দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সদস্যসচিব নাসিমা আক্তার (কেয়া), সাবেক সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রোখসানা খানম, আয়েশা সিদ্দিকা ও নেওয়াজ হালিমা, স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট শাহিনুর বেগম, ময়মনসিংহ জেলা মহিলা দলের সহসভাপতি ফাহসিনা হক লিরা, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক রোকেয়া চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, চট্টগ্রাম মহিলা দলের মনোয়ারা বেগম মনি, ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের স্ত্রী সুলতানা পারভীন, ড্যাবের মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহানারা লাইজু, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী আলোচনায় আছেন। 

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:২৪ পিএম
বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  শ্রমিক দলের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিকদল দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করেছে।

মঙ্গলবার  (২৩ জুন) বেলা ১১টায় বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।

পরে মিছিলটি বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণ-অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করেছে, তেমনি ভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ইতোপূর্বেই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো নৈরাজ্য করলে তাহলে আমরা তা প্রতিহত করব। আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আরামে আছেন- তারা কোনো উসকানিতে পা দিয়েন না, বিদেশে পলাতক নেতাদের উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না।’

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে শ্রমিক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক তবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, শ্রমিক নেতা মুজিদ, আব্বাস, রফিকুল ইসলাম, মিল্টন, কামরুল ইসলামসহ বন্দরের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ।

নজরুল/খাদিজা রুমি/

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১১ পিএম
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী
সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: খবরের কাগজ

নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা দৃশ্যমান হওয়া জাতির জন্য বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এই দল নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন প্রশ্ন, একটা রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়টি জাতি কীভাবে দেখে। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণ-অভ্যুত্থান করেছে। দেশ থেকে তাদের ভেগে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।’

এ সময় তিনি আরও বলেন, 'সরকারের যত জায়গা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সে সমস্ত জায়গা চিহ্নিত করা হচ্ছে। এরমধ্যে কিছু জায়গা যেগুলো এক একরের বেশি সেগুলো এক রকমের চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচে আছে সেগুলোকে একরকম চিহ্নিত করা হচ্ছে। তিন একরের উপরে যেগুলি আছে সেগুলোকে আবার আরেক রকম করে চিহ্নিত করা হয়েছে। তিন একরের উপর যেখানে জায়গা আছে সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তিন একরের অধিক জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। সেখানে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।' 

এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

মঈনুদ্দিন আহমেদ/আজহার/

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১৬ পিএম
শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রাতের আধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি বিএনপির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ।

স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আজের্ন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ম্যাচ দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা।

এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে দেয়। বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, ‘আমি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আমরা ধারণা করছি আমাদের বিরোধী দলের লোকজন এটি ঘটাতে পারে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছি। দল থেলে একটি সাধারণ ডায়েরি করা হবে।’ 

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।

বিধান মজুমদার অনি/তামান্না রুপা/

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ এএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খবরের কাগজ ইনফোগ্রাফ

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি ছিলেন। বন্দি অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে দলের প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। এরপর দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর দলটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ঐতিহাসিক ছয় দফা ঘোষণার প্রাক্কালে ১৯৬৬ সালের ১ মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে দলটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রিফাত/

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:১৫ এএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন। 

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে পটিয়ায় আনা হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবার ও প্রশাসন সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) বেলা পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখার এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদন পর্যালোচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তির অনুমোদন দেন।

প্রশাসনের তথ্যমতে, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তির ব্যবস্থা করা হয়। পরে সাড়ে ৯টার দিকে আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানাজা শেষে আইয়ুব বাবুল তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া খবরের কাগজকে বলেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

রাফিউল আকরাম/থিওটোনিয়াস