আমরা কেন শূন্যতা অনুভব করি? কেনই-বা মানুষের জীবনে দুঃখ-কষ্ট আসে? ব্যথা কি শুধুই কষ্ট দিতে আসে; নাকি কোনো নিগূঢ় রহস্য আছে এর পেছনে? বিভিন্ন কারণে মানসিকভাবে কেন ভেঙে পড়ে মানুষ? হতাশা, দুঃখবোধ, একাকিত্ব, নিঃসঙ্গতা এবং মানসিক আঘাতে কিছু মানুষ হারিয়ে যায় অথচ কিছু মানুষ এসব আঘাতকে জয় করে বিজয়ী হয়; প্রেরণার বাতিঘর হয়ে ওঠে লাখো মানুষের—এর কারণ কী?
এসব প্রশ্নের উত্তর ও সমাধান দেবে মেন্টাল ওয়েলবেইং এক্সপার্ট এবং আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার ইয়াসমিন মুজাহিদ রচিত হিলিং দ্য এম্পটিনেস বইটি। বাংলা ভাষায় বইটি প্রকাশ করেছে সুলতানস ও গ্লোবাল বুকশেলভস। বইটি অনুবাদ করেছেন লাইফ কোচ হামিদ সিরাজী।
মোট ৬টি ধাপে বইটিতে বিভিন্ন আলোচনা বিবৃত হয়েছে। সূচনা ধাপে তুলে ধরা হয়েছে শূন্যতা বা একাকিত্বের আদি উৎস শিরোনামের আলোচনা। প্রথম ধাপে আলোচিত হয়েছে ব্যথা-দুর্ভোগের উৎস চিহ্নিতকরণ প্রক্রিয়া। দ্বিতীয় ধাপে তুলে ধরা হয়েছে নিরাময়ের প্রতিবন্ধকতা দূরীকরণবিষয়ক আলোচনা। তৃতীয় ধাপে আলোচিত হয়েছে ক্ষতের চিকিৎসা। চতুর্থ ধাপে তুলে ধরা হয়েছে আত্মার সুরক্ষার উপায়। এ ছাড়া পরিশিষ্ট ধাপে আলোচিত হয়েছে ব্যথাকে ভিন্নভাবে দেখার দিকনির্দেশনা।
আমরা কেন ব্যথা পাই, দুর্ভোগ পোহাই এবং কীভাবে এর থেকে নিজেদের রক্ষা করতে পারি, এ বইটিতে এর ধারণা পাওয়া যাবে। ব্যথা-বেদনার মধ্য দিয়ে হিলিং এবং গ্রোথ লাভ করার একটি সাইকোলজিক্যাল ও স্পিরিচুয়াল ম্যানুয়াল এই বই। যে পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, সব অবস্থায় আত্মিক ও মানসিক প্রশান্তি লাভের এবং উদ্দেশ্যমুখী জীবনযাপনের কম্পাস হিসেবে ভূমিকা রাখবে এই বই।
বই : হিলিং দ্য এম্পটিনেস
লেখক : ইয়াসমিন মুজাহিদ
অনুবাদক : হামিদ সিরাজী
প্রকাশক : সুলতানস ও গ্লোবাল বুকশেলভস
পৃষ্টা সংখ্যা : ২৮৮
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
মোবাইল : ০১৮১০০১১১২৫
লেখক : আলেম ও সাংবাদিক