ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

রাসুলুল্লাহ (সা.) যেভাবে রমজান কাটাতেন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৮:৩০ এএম
আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১০:১০ এএম
রাসুলুল্লাহ (সা.) যেভাবে রমজান কাটাতেন
মুহাম্মাদ রাসুলুল্লাহ লেখা আরবি ক্যালিগ্রাফি

বারো মাসের শ্রেষ্ঠ মাস রমজান। এ মাসে মুসলমানদের ওপর রোজা রাখা ফরজ। আল্লাহ নিজে রোজার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রোজার প্রতিদান পেতে সঠিক পদ্ধতিতে রোজা পালন করতে হবে। তাই জানতে হবে রাসুলুল্লাহ (সা.) কীভাবে রমজান যাপন করেছেন, কখন কীভাবে কী কী আমল করেছেন। রাসুলুল্লাহ (সা.)-এর রমজানের আমল ও দিন-রাত যাপনের বিষয়াবলি তুলে ধরা হলো। 

যেভাবে নিয়ত করতেন 
হাফসা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানে রোজার নিয়ত সাহরি খাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ফজরের আগেই করতেন।’ (আবু দাউদ, ২৪০৪) 

যখন, যেভাবে সাহরি করতেন
রাসুলুল্লাহ (সা.) সাধারণ খাবার দিয়ে সাহরি করতেন। ঘরে যখন যা উপস্থিত থাকত, তা দিয়ে সাহরি সেরে নিতেন। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, তাঁর খাদ্য তালিকায় সাধারণত গোশত, রুটি, জায়তুন বা তার তেল, খেজুর, দুধ ও মধু থাকত। তিনি অন্য সব সময়ের মতো সাহরিতেও খেজুর খেতেন। আনাস (রা.) বলেন, “সাহরির সময় রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আমি রোজা রাখব, খাবার দাও।’ আমি  রাসুলুল্লাহ (সা.)-এর সামনে খেজুর ও পানি পরিবেশন করলাম।” অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘মুমিনের উত্তম সাহরি শুকনো খেজুর।’ (আবু দাউদ, ২৩৪৫) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সাহরি গ্রহণ করো এক ঢোক পানি দিয়ে হলেও, একটি খেজুর দিয়ে হলেও, আঙুরের কিছু দানা দিয়ে হলেও। নিশ্চয়ই ফেরেশতারা তোমাদের জন্য শান্তির দোয়া করবেন।’ (জামে সুয়ুতি, ৫০৭০)
রাসুলুল্লাহ (সা.) দেরিতে সাহরি খেতে পছন্দ করতেন। জায়েদ ইবনে সাবেত (রা.) বলেন, ‘আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাহরি গ্রহণ করি। অতঃপর তিনি নামাজের জন্য দাঁড়ান। আমি বললাম, আজান ও সাহরির মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল? তিনি বলেন, ৫০ আয়াত তথা ৫০ আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়।’ (বুখারি, ১৯২১) সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরি খাওয়া মুস্তাহাব। তবে সুবহে সাদিক হয়ে যাওয়ার আগেই খেতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সব নবিকে তাড়াতাড়ি ইফতার করতে এবং বিলম্বে সাহরি খেতে আদেশ করা হয়েছে।’ (আল-মুয়জামুল আওসাত, ২/৫২৬)

যখন, যেভাবে ইফতার করতেন
রাসুলুল্লাহ (সা.) রমজানে সময় হলে দ্রুত ইফতার করে নিতেন। (বুখারি, ১৯৫৭)  আবু আতিয়া বলেন, “আমি এবং মাসরুক আয়েশা (রা.)-এর কাছে উপস্থিত হলাম। মাসরুক তাকে বলল, ‘মুহাম্মাদ (সা.)-এর দুই সাহাবির একজন মাগরিব ও ইফতার উভয়টিতে বিলম্ব করে, অপরজন দ্রুত মাগরিব ও ইফতার করে। আয়েশা বললেন, ‘কে মাগরিব ও ইফতার দ্রুত করে? তাকে বলা হলো, আব্দুল্লাহ। তিনি উত্তর দিলেন, রাসুলুল্লাহ (সা.) এভাবেই রোজা পালন করতেন।” (মুসলিম, ১০৯৯) 
রাসুলুল্লাহ (সা.) ভেজা বা শুকনো খেজুর অথবা পানি দিয়ে ইফতার করতেন। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) নামাজ আদায়ের আগে কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি ভেজা খেজুর না থাকত, তবে সাধারণ শুকনো খেজুরই গ্রহণ করতেন। যদি তাও না থাকত, তবে কয়েক ঢোক পানিই হতো তার ইফতার।’ (তিরমিজি, ৬৯৬) 
রোজাদার যেকোনো হালাল খাদ্য দিয়ে ইফতার করতে পারবে। রাসুলুল্লাহ (সা.)-এর অভ্যাস ছিল খেজুর দিয়ে ইফতার করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না থাকলে পানি দিয়ে; নিশ্চয়ই পানি পবিত্র।’ (আলফিয়াতুল হাদিস, ৫৬২)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমাদের মধ্যে কেউ রোজায় ইফতার করে, সে যেন খেজুর কিংবা খোরমা দিয়ে ইফতার করে। কারণ তা হচ্ছে বরকত। আর তা না থাকলে পানি দিয়ে করবে, তা পবিত্র।’ (তিরমিজি, ৬৯৫) 
এ ছাড়া বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, বার্লি, খেজুর, ডুমুর, আঙুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, জয়তুনের তেল, ডালিম বা বেদানা, লাউ, কিশমিশ, জলপাই, সামুদ্রিক মাছ, ভিনেগার, পনির ও পানি—এ জাতীয় খাবারগুলো  রাসুলুল্লাহ  (সা.)-এর প্রিয় ছিল। তিনি এসব খাবার আগ্রহভরে খেতেন। সাধারণ খাবার হিসেবে ইফতারিতেও এর কোনো না কোনো একটা থাকত। (শামায়েলে তিরমিজি, ৬৮)

যেভাবে তারাবি পড়তেন 
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানে বেশি নামাজ পড়ার প্রতি উৎসাহিত করতেন। তবে তিনি তা অপরিহার্য করেননি। তিনি বলতেন, ‘যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় নামাজ আদায় করবে; তার আগের গোনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে।’ (মুসলিম, ১/২৫৯)
রাসুলুল্লাহ (সা.) নিয়মিত তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়েননি। আয়েশা (রা.) বলেন, “রাসুলুল্লাহ (সা.) এক রাতে মসজিদে তারাবি পড়লেন। সাহাবিরাও তার সঙ্গে নামাজে শামিল হলেন। দ্বিতীয় রাতে মুসল্লির সংখ্যা আরও বেড়ে গেল। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে রাসুলুল্লাহ (সা.) তারাবির জন্য বের হলেন না। সকালে সবাইকে লক্ষ করে বললেন, ‘আমি তোমাদের আগ্রহ ও উপস্থিতি লক্ষ করেছি। আশঙ্কা করছিলাম, এ নামাজ তোমাদের ওপর ফরজ হয়ে যাবে। (যা নিয়মিত পালন তোমাদের জন্য কষ্টকর হবে)। এ আশঙ্কায় আমি তোমাদের কাছে আসিনি।” (মুসলিম, ৭৬১) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে ২০ রাকাত তারাবি ও বিতর পড়তেন।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৭৬৯২)

যেভাবে কোরআন তেলাওয়াত করতেন 
রমজানে রাসুলুল্লাহ (সা.) কোরআনের চর্চার পরিমাণ বাড়িয়ে দিতেন। অধিক পরিমাণ তেলাওয়াত করতেন এবং সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন। প্রতি রমজানে তিনি ও জিবরাইল (আ.) পরস্পরকে কোরআন শোনাতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রমজান মাসের প্রতি রাতে জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর খেদমতে হাজির হতেন এবং তাঁরা উভয়েই কোরআন তেলাওয়াত করে একে অপরকে শোনাতেন।’ (বুখারি, ১৮০৩) 
ফাতেমা (রা.) বলেন, ‘তাঁর পিতা তাকে বলেছেন, প্রতি রমজানে জিবরাইলকে (আ.) তিনি একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আর মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান।’ (মুসনাদে আহমাদ, ২৪৯৪)

যেসব বাড়তি আমল করতেন 
রমজানে রাসুলুল্লাহ (সা.) বেশ কিছু বাড়তি আমল করতেন। যেমন—কোরআন তেলাওয়াত; দান-খয়রাত; তাওবা-ইসতেগফার ও জিকির-আজকার; জান্নাতপ্রাপ্তির দোয়া; জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা; তাহাজ্জুদের নামাজ আদায়; কল্যাণকর কাজ; ইতেকাফ; লাইলাতুল কদর তালাশ এবং ফিতরা দেওয়াসহ আরও বিভিন্ন নেক আমলে কাটত তাঁর প্রতিটি রমজানের প্রতি মুহূর্ত। 

বেশি বেশি দোয়া করতেন
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির ব্যক্তির দোয়া সর্বাধিক কবুল করা হয়; রোজাদারের দোয়া, নিপীড়িতের দোয়া এবং মুসাফিরের দোয়া।’ (বাইহাকি, ৭২০৫)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘অবশ্যই আল্লাহতায়ালা রমজান মাসের প্রতি দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন।’ (মুসনাদে আহমদ, ৭৪৫০)
রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণনা থেকে জানা যায়, রমজানে বেশ কিছু সময় দোয়া কবুল হয়। সেগুলো হলো—ইফতারের আগে। (ইবনে মাজাহ, ১৭৫২)। রাতের শেষ তৃতীয়াংশ। (বুখারি, ১১৪৫) 

তাপমাত্রা বৃদ্ধি পেলে যা করতেন
রমজানে রোজাবস্থায় তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পেলে রাসুলুল্লাহ (সা.) কখনো কখনো শারীরিক শীতলতার জন্য মাথায় বা শরীরে পানি দিতেন। ভেজা কাপড় দিয়ে শরীর মুছতেন। আবু বকর ইবনে আব্দুর রহমান (রহ.) এক সাহাবির বরাতে বলেন, ‘মক্কা বিজয়ের বছর এক সফরে রাসুলুল্লাহ (সা.) লোকদের প্রতি রোজা ভঙ্গের নির্দেশ দিয়ে বলেছেন, দুশমনের মোকাবিলায় তোমরা শক্তি সঞ্চয় করো। অবশ্য রাসুলুল্লাহ (সা.) নিজে রোজা রেখেছেন। 
আবু বকর (রহ.) বলেন, হাদিস বর্ণনাকারী বলেছেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে ‘আলআর্জ’ নামক স্থানে পিপাসার কারণে বা গরমের তীব্রতায় রোজা অবস্থায় তাঁর মাথায় পানি ঢালতে দেখেছি।’ (আবু দাউদ, ২৩৬৫)

যেভাবে ভ্রমণ করতেন
রাসুলুল্লাহ (সা.) রমজানে সফর করতেন; সফরে তিনি কখনো কখনো রোজা পালন করতেন, কখনো ত্যাগ করতেন। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানে রোজা অবস্থায় সফরে বের হলেন, পথে ‘উসফান’ নামক এলাকায় পৌঁছে পানপাত্র আনার নির্দেশ দিলেন। লোকদের দেখানোর জন্য তিনি প্রকাশ্যেই পানি পান করলেন। মক্কায় পৌঁছা অবধি তিনি পানাহার বজায় রাখলেন।’ 
অন্য এক বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানে সফররত অবস্থায় রোজা পালন করেছেন এবং ভঙ্গও করেছেন।’ (বুখারি, ৪২৮৯)

স্ত্রীদের সঙ্গে যেমন আচরণ করতেন
রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে স্ত্রীদের ইবাদত-আমল শিক্ষা দিতেন। (তিরমিজি, ৩৫১৩) রাসুলুল্লাহ (সা.) পরিবারের সদস্যদের রমজানে ইবাদত-আমলের প্রতি বেশ তাগিদ দিতেন। জয়নব বিনতে উম্মে সালামা (রা.) বলেন, ‘যখন মাসের মাত্র ১০ দিন অবশিষ্ট থাকত, তখন পরিবারের সক্ষম সবাইকে রাসুলুল্লাহ (সা.) রাত্রি জাগরণ করাতেন।’ (বুখারি, ৬২২) রাসুলুল্লাহ (সা.) সম্মিলিতভাবে তাঁর স্ত্রীদের সঙ্গে ইবাদত পালন করতেন। রমজানের কোনো কোনো রাতে স্ত্রীদের নিয়ে জামাতে নামাজ আদায় করতেন। আবু জর (রা.) বলেন, ‘তিনি মাসের তিন দিন অবশিষ্ট থাকা পর্যন্ত আমাদের নিয়ে নামাজ আদায় করলেন না, তৃতীয় দিন আমাদের নিয়ে নামাজ আদায় করলেন। ডেকে নিলেন তার পরিবার ও স্ত্রীদের। এত দীর্ঘসময় আমাদের নিয়ে রাত্রি জাগরণ করলেন—আমাদের সাহরির সময় অতিক্রান্তের ভয় হলো।’ (আবু দাউদ, ১৩৭৫)
রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীদের তাঁর সঙ্গে ইতেকাফ পালনের অনুমতি দিয়েছিলেন। আয়েশা (রা.) সূত্রে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) শেষ ১০ দিনে ইতেকাফের কথা উল্লেখ করলেন। আয়েশা (রা.) অনুমতি চাইলে তাকে অনুমতি দিলেন।’ (বুখারি, ২০৪১)
স্ত্রীদের সঙ্গে তিনি খুবই বন্ধুসুলভ আচরণ করতেন। রোজা অবস্থাতেও রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীদের চুমো খেয়েছেন। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) চুম্বনের জন্য আমার কাছে ঝুঁকে এলে বললাম, আমি তো রোজাদার। তিনি বললেন, আমিও রোজাদার। আয়েশা বলেন, অতঃপর তিনি ঝুঁকে এসে আমাকে চুম্বন করলেন।’ (মুসলিম, ১১০৭) তবে যদি চুমো দিতে গিয়ে কারও অন্তরঙ্গ মেলামেশার আশঙ্কা হয়, তবে চুমো না দেওয়াই ভালো। কারণ রোজা অবস্থায় সহবাস নিষেধ। এতে রোজা ভেঙে যায়। কাফফারা আবশ্যক হয়। এ ছাড়া ইবনুল আম্মাদ (রহ.) বলেন, ‘হিজরি তৃতীয় বর্ষের রমজান মাসের রাতে রাসুলুল্লাহ (সা.) যথাক্রমে হাফসা, জয়নব বিনতে জাহাশ এবং জয়নব বিনতে খুজাইমা (রা.)-এর সঙ্গে রাত যাপন করেন।’ (শাজারাতুজ জাহাব ফি আখবারি মান জাহাব, ১/১১৯)

যেভাবে ইতেকাফ করতেন 
রাসুলুল্লাহ (সা.) রমজানে ইতেকাফ করতেন। একান্ত কিছু সময় যাপন করতেন আল্লাহর সান্নিধ্যে। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তাঁর মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল।’ (বুখারি, ২০৪১)

যেভাবে লাইলাতুল কদর তালাশ করতেন 
রাসুলুল্লাহ (সা.) শেষ ১০ দিনে লাইলাতুল কদর তালাশ করতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি কদরের রাত্রির সন্ধানে প্রথম ১০ দিন ইতেকাফ করলাম। এরপর ইতেকাফ করলাম মধ্যবর্তী ১০ দিনে। অতঃপর অহি প্রেরণ করে আমাকে জানানো হলো—তা শেষ দশ দিনে। সুতরাং তোমাদের যে ইতেকাফ পছন্দ করবে, সে যেন ইতেকাফ করে।’ (মুসলিম, ১১৬৭)
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের সন্ধানে ইতেকাফ করতেন।’ (মুসলিম, ২৬৭১)

যেভাবে সদকাতুল ফিতর আদায় করতেন
হাদিসে সদকাতুল ফিতর আদায়ের বিশেষ পদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুটি মাপকাঠি দ্বারা আদায় করতে হবে। তা হলো—১. আধা সা (১ কেজি ৬৫০ গ্রাম) গম বা যব বা তার সমমূল্য অর্থ। ২. এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) খেজুর, কিশমিশ, পনির ও যব বা তার সমমূল্য অর্থ। যব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা আদায় করলে এক সা এবং গম দ্বারা আদায় করলে আধা সা প্রযোজ্য হবে। 
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, ‘আমরা সদকায়ে ফিতর আদায় করতাম এক সা খাদ্য দ্বারা অথবা এক সা যব অথবা এক সা খেজুর, কিংবা এক সা পনির বা এক সা কিশমিশ দ্বারা। আর এক সা এর ওজন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর অনুযায়ী।’ (মুয়াত্তা মালেক, ১২৪) সাহাবায়ে কেরাম সাধারণত খেজুর দ্বারাই সদকাতুল ফিতর আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) সারা জীবন খেজুর দ্বারাই সদকাতুল ফিতর আদায় করেছেন। তিনি একবার মাত্র যব দ্বারা আদায় করেছেন।’ (আল ইসতিজকার, ৫৯০)
ঈদুল ফিতরের দিন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। কাজেই সেদিন ভোরের আগে যে জন্ম নিয়েছে, সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়—তাকেও এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। কেউ যদি সেদিন ভোরের আগে মারা যায়, তার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়।

লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক

 

যে জগৎ মানুষের অপেক্ষায় আছে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০০ পিএম
যে জগৎ মানুষের অপেক্ষায় আছে
ছবি: সংগৃহীত

বিজ্ঞান যেখানে আজও মহাবিশ্বের রহস্যের কূল-কিনারা করতে পারছে না, সেখানে সৃষ্টির অন্তরালে কী এমন চমক লুকিয়ে রেখেছেন মহান স্রষ্টা?
দুনিয়ার জীবনটা মানুষের জন্য এক পরীক্ষাগার। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের জন্য কী পুরস্কার অপেক্ষা করছে, তা মানুষের সীমিত বুদ্ধিমত্তা দিয়ে পরিমাপ করা অসম্ভব। মানবজাতির এই কৌতূহল ও আকাঙ্ক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি এক হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহর বাণী আমাদের শুনিয়েছেন, যা জান্নাতের প্রকৃত স্বরূপকে আমাদের সামনে উন্মোচিত করে।

মহান আল্লাহ বলেন, তিনি তাঁর পুণ্যবান ও অনুগত বান্দাদের জন্য পরকালে এমন এক রাজত্ব বা পুরস্কার তৈরি করে রেখেছেন, যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। আমাজন বনের অপার সৌন্দর্য, সুইজারল্যান্ডের মনোরম দৃশ্য কিংবা মানুষের তৈরি কোনো আধুনিক বিস্ময়–কোনো কিছুই তার ধারেকাছে নয়। শুধু তাই নয়, সেই জগতের সুর, আনন্দ বা কোলাহলের মাধুর্য কোনো কান কখনো শোনেনি। এমনকি মানুষের উর্বর মস্তিষ্ক বা কল্পনাশক্তিও কখনো সেই সুখের সামান্যতম অনুমান করতে সক্ষম হয়নি।

রাসুলুল্লাহ (সা.) এই অকল্পনীয় পুরস্কারের সত্যতা নিশ্চিত করতে পবিত্র কোরআনের সুরা সাজদাহর ১৭ নম্বর আয়াতটি তিলওয়াত করতেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে, কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়স্বরূপ নয়ন-প্রীতিকর কী পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে।

এ হাদিসটি আমাদের জাগতিক চিন্তার বৃত্তকে ভেঙে দেয়। আমরা সাধারণত কোনো ভালো কাজের বিনিময়ে চেনা কোনো পুরস্কারের আশা করি। কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন, জান্নাত কোনো চেনা উপাদানের উন্নত সংস্করণ নয়। এটি সম্পূর্ণ এক নতুন মাত্রা বা ‘ডাইমেনশন’, যা কেবল বিশ্বাসের চোখেই দেখা সম্ভব। দুনিয়ার সব কষ্ট আর ত্যাগের ক্লান্তি এক নিমেষেই মুছে যাবে, যখন বান্দা সেই ‘চোখে না দেখা’ আর ‘কল্পনা না করা’ পরম প্রাপ্তির মুখোমুখি হবে।

লেখক: আলেম ও সাংবাদিক 

আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে?

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে?
ছবি: সংদগৃহীত

বসার ঘরের দেয়ালে ঝুলছে চমৎকার সব পেইন্টিং, সোফার কুশনে নান্দনিক ছবির কারুকাজ, আর ড্রয়িংরুমে খেলছে আদুরে পোষা প্রাণী–আধুনিক শহুরে জীবনে ঘর সাজানোর চেনা এক খণ্ডচিত্র এটি। বাহ্যিক দৃষ্টিতে একে আভিজাত্য বা রুচিবোধ মনে হলেও, এর পেছনে কি কোনো আধ্যাত্মিক সংকট লুকিয়ে আছে? ইসলামের চিরন্তন দর্শন বলে, আমাদের ঘরের সাজসজ্জা ও পরিবেশের ওপরই নির্ভর করে সেখানে পরম শান্তি ও মহাজাগতিক রহমতের ফেরেশতারা প্রবেশ করবেন কি না।

আজ থেকে চৌদ্দ শত বছর আগে অন্দরমহলের সজ্জা নিয়ে তৈরি হয়েছিল এক তীব্র মনস্তাত্ত্বিক মুহূর্ত। উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর বিশ্রামের জন্য ছবি আঁকা একটি ছোট বালিশ কিনেছিলেন। কিন্তু ঘরে প্রবেশের সময় দরজায় থমকে দাঁড়ালেন রাসুল (সা.)। আয়েশা (রা.) তার মুখের অবয়ব দেখে শঙ্কিত হয়ে তওবা করলেন। তখন আল্লাহর রাসুল (সা.) এক অমোঘ সত্য উন্মোচন করে বললেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে (রহমত ও বরকতের) ফেরেশতা প্রবেশ করে না। (বুখারি, ৫৯৬১)। ইতিহাস সাক্ষ্য দেয়, নুহ (আ.) থেকে শুরু করে ইব্রাহীম (আ.) পর্যন্ত সব নবিই সমাজ ও জীবন থেকে এই ছবি-মূর্তি সংস্কৃতির বিলোপ ঘটিয়েছেন।

একবার এক গভীর রাতে ওহি নিয়ে আসার কথা ছিল জিবরাঈল (আ.)-এর। কিন্তু তিনি এলেন না। রাসুলুল্লাহ (সা.) ভোরবেলা চিন্তিত হয়ে পড়লেন। পরে দেখা গেল, তাঁর খাটের নিচে একটি ছোট্ট কুকুর ছানা ছিল। হযরত মায়মুনা (রা.) বর্ণিত হাদিসে জানা যায়, জিবরাঈল (আ.) পরে এসে স্পষ্ট জানান, আমরা এমন ঘরে প্রবেশ করি না, যে ঘরে কুকুর বা ছবি থাকে। (মুসলিম, ২১০৫)। তবে ইসলাম এই বিধানে এক ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছে; শিকার বা বাগানের নিরাপত্তার মতো বাস্তব প্রয়োজনের কুকুরকে এর বাইরে রাখা হয়েছে।

ছবি বা মূর্তির এই নিষেধাজ্ঞা কি সর্বজনীন? আবু হুরায়রা (রা.) বর্ণিত এক সহিহ হাদিসে জিবরাঈল (আ.) একটি পর্দা ও ঘরের ছবি দেখে তার মাথা কেটে ফেলার বা আকৃতি বদলে গাছের মতো করার পরামর্শ দেন। পর্দাটি কেটে নিচে বসার গদি বানানোর নির্দেশ দেওয়া হয়, যেন ছবির প্রতি কোনো ভক্তি বা আভিজাত্যের প্রকাশ না থাকে (তিরমিজি, ২৮০৬)। তবে আধুনিক ইসলামি গবেষকদের মতে, যে ছবির প্রকৃত উপকারিতা রয়েছে, যেমন চিকিৎসা বিজ্ঞান, জরুরি আইডেন্টিটি বা ভূগোলচর্চা, তা তৈরি ও ব্যবহার করা সম্পূর্ণ বৈধ।

বিয়ের ঘর সাজানো বা আভিজাত্য প্রদর্শনে আমরা অনেক সময় সীমা লঙ্ঘন করে ফেলি। সাহাবি সালিম ইবনু আব্দুল্লাহর বিয়ের দিন ঘরটিকে সবুজ দামি কাপড় আর পর্দা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। আমন্ত্রিত অতিথি প্রখ্যাত সাহাবি আবু আইয়ুব আনসারী এসে যখন দেখলেন দেয়ালে এভাবে বিলাসিতার পর্দা ঝোলানো হয়েছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, আমি তোমাদের খাদ্য খাব না, তোমাদের ঘরেও প্রবেশ করব না। (ত্বাবারাণী)।

ঘর কেবল দেয়াল বা দামি আসবাবের সমষ্টি নয়; এটি আমাদের আত্মিক প্রশান্তির কেন্দ্র। আসুন, আমাদের অন্দরমহল থেকে এমন সব উপাদান সরিয়ে ফেলি যা রহমতের ফেরেশতাদের দূরে ঠেলে দেয়, যেন আমাদের ঘরগুলো প্রকৃত অর্থেই বরকতময় হয়ে ওঠে।

লেখক: আলেম ও সাংবাদিক 

শামায়েল রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:৪৩ এএম
রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত
ছবি: সংগৃহীত

মানুষের চুল সাধারণত বয়স বা চিন্তার কারণে পাকে। কিন্তু মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব রাসুলুল্লাহ (সা.)-এর চুল পাকার পেছনে ছিল এক স্বর্গীয় এবং কম্পন সৃষ্টিকারী কারণ। কিন্তু প্রিয় নবি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র মাথার সেই অল্প কিছু চুলের চমৎকার রূপ কেমন ছিল, তা কি আপনি জানেন? চলুন আজ জেনে নিই সেই অজানা ইতিহাস।

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র চুল-দাড়ির শুভ্রতা বা সাদা হওয়া সাধারণ কোনো বার্ধক্যের লক্ষণ ছিল না, বরং তা ছিল এক স্বর্গীয় গাম্ভীর্যের প্রতীক। সাহাবিদের বর্ণনা থেকে জানা যায়, তাঁর এই শ্বেতকেশ মোবারকের মধ্যেও এক অপূর্ব সৌন্দর্য লুকিয়ে ছিল। নবিজি (সা.)-এর মাথায় যখন অল্প কিছু চুল সাদা হতে শুরু করে, তখন দূর থেকে তা অদ্ভুত এক লালচে আভায় জ্বলজ্বল করত। সবুজ রঙের চাদর পরিহিত অবস্থায় তাঁর এই রূপ ছিল দেখার মতো। তা ছাড়া, তাঁর মাথার সিঁথির অংশে যে সামান্য কয়েকটি সাদা চুল ছিল, তাতে সুগন্ধি তেল ব্যবহার করলে শুভ্রতা পুরোপুরি ঢেকে যেত।

আবু রিমছা আত-তায়মী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘সে সময় তাঁর পরনে ২টি সবুজ রঙের কাপড় ছিল। তাঁর চুল সাদা দেখা যাচ্ছিল কিন্তু মনে হচ্ছিল লাল।’ (মুসনাদে আহমাদ, ৭১১১; মুজামুল কাবীর, ১৮১৭৬; মুস্তাদরাকে হাকেম, ৪২০৩; শারহুস সুন্নাহ, ৩০৯১; মিশকাত, ৪৩৫৯)
জাবির ইবনে সামুরা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর সিঁথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত।’ (মুসনাদে আহমাদ, ২১০৩০; মুজামুল কাবীর,১৯৩০)

একবার হযরত আবু বকর (রা.) ও অন্যান্য সাহাবি নবিজিকে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনার চুল তো সাদা হয়ে যাচ্ছে, আমরা আপনার বার্ধক্যের স্পষ্ট নিদর্শন দেখতে পাচ্ছি।’ জবাবে রাসুলুল্লাহ (সা.) এক অভূতপূর্ব কারণ ব্যক্ত করলেন। তিনি জানালেন, কোনো দুনিয়াবি দুশ্চিন্তা বা স্বাভাবিক বয়সের কারণে তাঁর চুল পাকেনি; বরং পবিত্র কোরআনের কিছু সুরার গভীর ভাবগাম্ভীর্য ও সতর্কবাণী তাঁকে বার্ধক্যের দিকে এগিয়ে নিয়েছে।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসা-আলুন (নাবা), ইযাশ-শামসু কুভভিরাত (তাকভীর) আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।’ (মুস্তাদরাকে হাকেম,৩৩১৪; শারহুস সুন্নাহ, হাদিস: ৪১৭৫; জামেউস সগীর, ৬০৩৬; সিলসিলা সহীহাহ, হাদিস: ৯৫৫)

আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হুদ এবং তদানুরূপ সুরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে।’ (মুজামুল কাবীর লিত-তাবারানী, ১৭৭৭৪; মুসনাদে আবু ইআলা,  ৮৮০; মিশকাত,৫৩৫৩)। ইসলামি গবেষকদের মতে, এই সুরাগুলোতে কেয়ামতের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তি এবং পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের বিবরণ রয়েছে। উম্মতের প্রতি গভীর ভালোবাসা ও আল্লাহর ভয়মিশ্রিত দায়িত্ববোধের কারণেই এই সুরাগুলোর চিন্তায় আল্লাহর রাসুলের (সা.) চুল মোবারক শ্বেতবর্ণ ধারণ করেছিল।

লেখক: আলেম ও সাংবাদিক 

পবিত্র আশুরা ২৬ জুন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
পবিত্র আশুরা ২৬ জুন
ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। হিসাব অনুযায়ী আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আশুরা ইসলামের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। এই দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করা হয়। আদম (আ.)কেও এই দিনেই সৃষ্টি করা হয়। পরে শয়তানের প্ররোচনায় তিনি ভুল করলে এই দিনই তাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। 

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনাটিও ঘটে এই দিনে। মহানবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীদের হত্যা করা হয় এই দিনে।

 

১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০০ এএম
১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ১৭ জুন ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো

জোহর

১২.০২ মিনিট

আসর

৪.৩৮ মিনিট

 

মাগরিব

৬.৫০ মিনিট

 

এশা

৮.১৬ মিনিট

ফজর (১৮ জুন)

.৪৪ মিনিট

 

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন