সময়ের পালাবদল এবং ধাবমান আধুনিকতার যুগে মানুষের মনে প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নের উদ্ভব হচ্ছে। নতুন যা কিছু আবিষ্কার হচ্ছে; তা ইসলামের দৃষ্টিভঙ্গিতে দেখতে চান ইসলামপ্রিয়রা। নয়া কোনো বিষয়ের উদ্ভাবন হলে ধর্মপ্রাণ মুসলমান খোঁজেন সে ব্যাপারে ইসলামের বক্তব্য। সাধারণত ইসলাম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে জাগে হাজারও প্রশ্ন। জীবনের সবকিছুর ক্ষেত্রে ইসলামি সমাধান জানতে সংগ্রহ করুন শাইখুল হাদিস আল্লামা মুফতি তাকি উসমানির গ্রন্থ যুগজিজ্ঞাসার ইসলামি সমাধান।
এ বইয়ে আছে ওই সব ভ্রান্তি ও সংশয়, যা দ্বীন সম্পর্কে মানুষের মনে বিস্তার লাভ করেছে। এতে ওই সব সংশয়েরও নিরসন করা হয়েছে, যা শরিয়তের কোনো বিধান সম্পর্কে মানুষের মনে জাগ্রত হয়। ওই সব অভিযোগের খণ্ডনও রয়েছে, যা বিদ্বেষীদের পক্ষ থেকে দ্বীনদার মুসলমানদের ওপর করা হয়ে থাকে।
বইটিতে বিষয়ভিত্তিক বিন্যাসে তুলে ধরা হয়েছে ইসলামসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর। দ্বীনি বিভিন্ন বিধানের তাৎপর্য, সংশয় ও এর নিরসন। পাশাপাশি খণ্ডন করা হয়েছে লোকসমাজে প্রচলিত ধর্মসংক্রান্ত অপব্যাখ্যা ও ভ্রান্ত ধারণাসমূহের।
এ বইয়ে ইমান-আকিদা, ইবাদত-বন্দেগি থেকে নিয়ে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতিসহ বিবিধ বিষয়ে একজন মুসলমানের মনে যেসব প্রশ্ন ঘুরপাক খায়, যেসব সংশয় জাগ্রত হয় এবং বিদ্বেষীদের পক্ষ থেকে যেসব অভিযোগ আরোপিত হয়- এ রকম পাঁচ শতাধিক প্রশ্নের সমাধান সন্নিবেশিত হয়েছে। সহজেই বোধগম্য চমৎকার তাত্ত্বিক ও যৌক্তিক আলোচনার ফলে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধিৎসু পাঠকের জন্য বইটি হতে পারে একটি অমূল্য সংকলন। যা তার সামনে ইসলামি বিধি-বিধানের তাৎপর্য ও তদসংশ্লিষ্ট বিষয় নিয়ে উন্মোচন করবে ভাবনার এক নতুন জগৎ। এর পাশাপাশি লেখকের বিভিন্ন গ্রন্থ ও সংকলনের নির্যাস হওয়ায় সম্মানিত খতিব ও আলোচকদের জন্য বইটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পাথেয়।
আরও পড়ুন: জগদ্বিখ্যাত ও পাঠকপ্রিয় সিরাতগ্রন্থ 'নবিয়ে রহমত'
এ বইটি মুফতি তাকি উসমানির রচনাবলি ও বক্তৃতামালায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিষয়াবলির সংকলিত রূপ। করাচির মুহাম্মাদ উমর আনওয়ার সেগুলোকে সাজিয়েছেন এবং শিরোনাম সংযোজন করেছেন। যে উৎস থেকে তিনি তা সংগ্রহ করেছেন, আলোচনার শেষে টীকার তার হাওয়ালা উল্লেখ করেছেন। অনুবাদ করেছেন মহিউদ্দিন কাসেমী। সম্পাদনা করেছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মিরপুরের শিক্ষক মুফতি রুহুল্লাহ নোমানী। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল খিদমাহ। ২ খণ্ডে ৭৫২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৪০০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল খিদমাহ থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: যুগজিজ্ঞাসার ইসলামি সমাধান (দুই খণ্ড)
লেখক: আল্লামা মুফতি তাকি উসমানি
অনুবাদক: মহিউদ্দিন কাসেমী
প্রকাশক: মাকতাবাতুল খিদমাহ
পৃষ্ঠা সংখ্যা: ৭৫২ (দুই খণ্ড)
মুদ্রিত মূল্য: ১৪০০ টাকা
মোবাইল: ০১৮৯০-৩৮৬৪৮৮
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক