মাত্র ২২৪ রানে অলআউটের পর ভারতকে ম্যাচে ফিরিয়েছে প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ। দুই পেসারের তোপে ২৩ রানের বেশি লিড নিতে পারেনি ইংল্যান্ড।
গতকাল (১ আগস্ট) গাস অ্যাটকিনসের ৫ উইকেটে ২২৪ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকরা ভারতের দুই পেসারের তোপে পড়ে অলআউট হয় ২৪৭ রানে। সমান ৪টি করে উইকেট পান প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে এত কম রানের লিড আরকোনো ম্যাচে পায়নি কোনো। দ্বিতীয় সেশনের ভারতীয় পেসারদের তোপে ১ উইকেটে ১০৫ রান তোলা ইংলিশরা ৭ উইকেট হারিয়ে বসে ২১৫ রানে। শেষ পর্যন্ত ২৩ রানের লিড নিয়ে ইনিংস থামে ২৪৭ রানে। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি ৬৪ ও হ্যারি ব্রুক করেন ৫৩ রান। ইনজুরির দরুন ব্যাট করতে পারেননি ক্রিস ওকস। এ
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ভারত। লিড দাঁড়িয়েছে ৫২ রানে। ৭ ও ১১ রান করে সাজঘরে ফিরে গেছেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। যশস্বী জয়সওয়াল ৫১ ও নাইটওয়াচম্যান আকাশ দ্বীপ অপরাজিত আছেন ৪ রানে।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ২০৪ রান করা সফরকারীরা ২০ রান যোগ করতেই গুটিয়ে যায়। করুন নায়ারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। গাস অ্যাটকিনসন পাঁচ ও জশ টাঙ নেন তিন উইকেট।