মার্ক অ্যাডায়ার ও জশ লিটন চোট কাটিয়ে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আয়ারল্যান্ড স্কোয়াডে। তবে টেস্টের স্কোয়াডে নেই এই দুইজন।
নভেম্বরে সিরিজটি শুরু হবে টেস্ট দিয়ে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করবেন।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরের প্রস্তুতি হিসেবেই বাংলাদশ সফরে আসছে আইরিশরা।
যথারীতি পল স্টার্লিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নি থাকবেন টেস্ট দলের অধিনায়কত্বে। টেস্ট স্কোয়াডে নতুন ৫ জনকে যুক্ত করা হয়েছে আইরিশ স্কোয়াডে।
তারা হচ্ছেন– ব্যাটার ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, অলরাউন্ডার জর্ডান নেইল, বাঁ-হাতি পেসার লিয়াম ম্যাককার্থি ও স্পিনার গ্যাভিন হোয়ে। ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাদের অভিষেক হতে পারে।
১৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। পরবর্তীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়।
আয়ারল্যান্ডের স্কোয়াড
টেস্ট: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
টি-টোয়েন্টি: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিট্জ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হাম্প্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।
নিলয়/