ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা?
Nagad desktop

ঘুরে দাঁড়ালেও জয় পেল না বাংলাদেশ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম
ঘুরে দাঁড়ালেও জয় পেল না বাংলাদেশ
ছবি : সংগৃহীত

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে হংকং চায়নার ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগটা কাজে লাগায় হাভিয়ের কাবরেরার দল। রাকিব হোসেন দারুণ এক গোলে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু পিছিয়ে পড়ার পর এভাবে ফিরে আসলেও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। পয়েন্ট ভাগাভাগি হয়েছে ম্যাচটিতে।

হংকংয়ের কউলুনের কাই তক স্পোর্টস পার্কে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাগতিকদের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল হামজা-জামালদের।

ম্যাচের শুরুর ৩০ মিনিটে দুই দলের কেউই আক্রমণ জমাতে পারেনি। কেবল ২০ মিনিটে ফ্রি কিকে হাওয়ায় ভেসে আসা বলটিতে মাথা ছোঁয়ান হংকংয়ের লিওন জোন্স। যদিও সেটি চিন্তার কারণ হয়নি বাংলাদেশের জন্য। সহজেই সেই বলটি নিজের নিয়ন্ত্রণে নেন গোলকিপার মিতুল মারমা। 

এক মিনিট পর ফ্রি কিক পায় বাংলাদেশও। হামজার জোরালো শট অবশ্য বাধাপ্রাপ্ত হয় হংকংয়ের মানব প্রাচিরেই।

গোলশূন্য সমতায় থাকা ম্যাচে বিপদ ডেকে আনেন তারেক কাজী। বক্সের ভেতর ফাউল করে বসেন হংকংয়ের ভেরতে ফের্নান্দো আজেভেদোকে। রেফারি তারেককে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি দেন পেনাল্টির সিদ্ধান্তও।

স্পটকিক থেকে অধিনায়ক ম্যাট ওর গোল করতে ভুল করেননি। হংকং এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের খেলা শেষে ওই এক গোলেই এগিয়ে ছিল হংকং চায়না।

বিরতির পর খেলা মাঠে ফিরলে কোচ হাভিয়ের কাবরেরা ৬৪ মিনিটে জায়ানের জায়গায় ফাহামেদুল ও সোহেল রানার জায়গায় জামাল ভূঁইয়াকে নামান মাঠে।

মাঠে নামার ৪ মিনিট পর ম্যাচের ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে বেশ জোরালো এক শট নিয়েছিলেন ফাহামেদুল। তবে হংকং গোলরক্ষক সেটা সহজেই নিয়ন্ত্রণে নেন।

৭৪ মিনিটে সাদের ক্রস থেকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফাহমেদুল। বলের সঙ্গে কোনো সংযোগ ঘটাতে না পারায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

৭৬ মিনিটে সামিত সোমকে পেছন থেকে ট্যাকল করে দ্বিতীয় হলুক কার্ড দেখেন হংকং ডিফেন্ডার অলিভার বেনজামিন। ফলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

৮০ মিনিটে আবারও পরিবর্তন আনেন কাবরেরা। ম্যাচজুড়ে বিবর্ণ থাকা মোরছালিনকে তুলে নিয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান কাবরেরা।

দ্বিতীয়ার্ধে একাধিকবার সম্ভাবনা তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। হাতছাড়া হয় বেশ কয়েকটি সহজ সুযোগও। বামপ্রান্ত থেকে ৮৩ মিনিটে ফাহিমের ক্রস থেকে বল পান ফাহামেদুল। বক্সের ভেতর হেডে তিনি বলটা নামান। সেখান থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সুযোগ সন্ধানি রাকিব।

কিন্তু বাকি সময়ে আর গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।

গত বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়েল মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না হামজা-জামালদের। সেটা না হওয়ায় এখন বাংলাদেশের সব আশা শেষই হয়ে গেল বলা চলে।

তোফায়েল/নিলয়/

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:০৮ এএম
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
ছবি: সংগৃহীত

ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল ও মরক্কো। 

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি।

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। কাতারও তা শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কাতার। এতে কাতারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুইসদের। 

এর আগে, গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে গতকাল রাতে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

সালমান/

৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ এএম
৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছে। সেটি হলো ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল হেরেছিল যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে, ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে তারা। ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেই হারের পর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কেউ।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে ব্রাজিল এই ধারবাহিকতা ধরে রাখতে পারবে? নাকি মরক্কো এখানেই থামিয়ে দেবে ব্রাজিলকে? সেটা সময়ই বলে দেবে।

সালমান/ 

নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য
নেইমার। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ‘নাম্বার টেন’ নেইমারকে ছাড়াই নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এতে ভাঙতে যাচ্ছে তাদের ৪০ বছরের ঐতিহ্য।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-এর তথ্য অনুযায়ী, চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না নেইমার। এর ফলে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় থাকবে না। 

এর আগে, এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপে। তখন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ছিলেন কিংবদন্তি জিকো। স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে তিনি শুরুর একাদশে ছিলেন না। ফলে সক্রেটিস অধিনায়কত্ব করেন এবং ব্রাজিল ১-০ গোলে জেতে।

সালমান/