দীর্ঘ আলোচনা এবং একাধিক পক্ষের হস্তক্ষেপের পর পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে। নাটকীয়তার অবসান ঘটলেও আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দল আদৌ মুখোমুখি হতে পারবে কি না, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চয়তা নেই।
ক্রিকেটীয় কোনো বাধা না থাকলেও সম্ভাব্য বৃষ্টিবিঘ্নের কালো মেঘ ভাসছে হাই-প্রোফাইল ম্যাচের ওপর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি।
কলম্বো আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৬৫%, সঙ্গে ছড়িয়ে-ছিটিয়ে বজ্রঝড় এবং পুরো বিকেলজুড়ে ভারী মেঘের আচ্ছাদন থাকার আশঙ্কা। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে ২৫%-এ নেমে আসবে (যদিও কিছু স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শুরুর সময় অর্থাৎ সন্ধ্যা ৭টার দিকে সম্ভাবনা ৪৯%-৬৫% পর্যন্ত থাকতে পারে)। সার্বিকভাবে আবহাওয়া আর্দ্র থাকবে, উত্তরের দিক থেকে ঘণ্টায় ১১ মাইল বেগে বাতাস বইবে।
অনিক/










