ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল ২৫ মে থেকে বছরব্যাপী 'নজরুল বর্ষ' পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ ব্রাজিল-মরোক্কো ম্যাচের সেরা ৭ ছবি চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে পরিবার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস কোন চিহ্ন দেখে নবিজিকে চিনেছিলেন সালমান (রা.) নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবক আটক, বিএসএফের মারধরের অভিযোগ রংপুরে চিকিৎসককে মারধর: মায়ের মরদেহ পেতে কান ধরে উঠবস যুবকের সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের
Nagad desktop

দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ এএম
দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) কর্মকর্তারা।

এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। 

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে হারায় ভারতকে।

রবিন/এসএন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টস হেরেও প্রথম দুই ওয়ানডে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাওয়াশের মিশন। আজ (১৪ জুন) জয়ের পর কি এটা কি নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স? এটা সময়ই বলে দিবে। আপাতত নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

হ্যাঁ, শান্ত জানিয়েছেন। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার। আঘাত পেয়ে দলছুট হয়েছেন নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের একাদশে তিনি ছাড়াও আরও একটি পরিবর্তন। মিরাজ ও নাহিদ রানার বদলে খেলবেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন এসেছে। টানা তিন ডাক মেরে বাদ পড়েছেন ম্যাট শর্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ওলি পিক। বিশ্রাম দেওয়া হয়েছে নাথান এলিসকে। একাদশে তার জায়গা নিয়েছেন বেন ডুয়ারশুইস।

বাংলাদেশ দল: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া দল: কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশানে, ওলি পিক, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারশুইস, রাইলি মেরেডিথ এবং অ্যাডাম জাম্পা।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩২ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডে, সকাল ১১টা
টি স্পোর্টস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ-নেদারল্যান্ডস
বিকাল ৩টা ৩০ মিনিট
ভারত-পাকিস্তান
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-তুরস্ক, সকাল ১০টা
জার্মানি-কুরাসাও, সকাল রাত ১১টা
নেদারল্যান্ডস-জাপান, রাত ২টা
আইভরি কোস্ট-ইকুয়েডর
আগামীকাল ভোর ৫টা
সুইডেন-তিউনিশিয়া
আগামীকাল সকাল ৮টা
বিটিভি, টি স্পোর্টস

অনিক/

হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:৫২ এএম
হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

জন ম্যাকগিনের একমাত্র গোলে হাইতিকে ১-০ গোলে হারিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। উদ্বোধনী পর্বের ম্যাচ শেষে এই জয়ের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের প্রথম স্থানটি নিজেদের করে নিল স্কটিশরা। 

রবিবার মাঠের লড়াইয়ে হাইতির বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্কটল্যান্ডকে। ম্যাচের ২৮তম মিনিটে জন ম্যাকগিনের একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে দিক পরিবর্তিত হয়ে হাইতির জালে জড়ায়। এই সৌভাগ্যসূচক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটিশদের প্রথম জয়।

ম্যাচের শুরুর দিকে স্কট ম্যাকটমিনের একটি দারুণ প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত। হাইতির ফরোয়ার্ডদের গতিময় ফুটবলের সামনে মাঝে মাঝেই বেশ কোণঠাসা হয়ে পড়েছিল স্কটল্যান্ডের রক্ষণভাগ। তবে ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্যারিবিয়ান দলটি ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় গোলের দেখা পায়নি।

আগামী ২০ জুন বাংলাদেশ সময় ভোর ৪ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।

ব্রাজিল-মরোক্কো ম্যাচের সেরা ৭ ছবি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:০৬ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
ব্রাজিল-মরোক্কো ম্যাচের সেরা ৭ ছবি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারেনি ব্রাজিল। গ্রুপ ‘সি’-র হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেমন ছিল পুরো ম্যাচ? সেরা ১০ ছবিতে দেখে নিন।

Morocco's midfielder #11 Ismael Saibari scores his team's first goal during the 2026 World Cup Group C football match between Brazil and Morocco at the New York/New Jersey Stadium in East Rutherford on June 13, 2026. (Photo by Mauro PIMENTEL / AFP via Getty Images)

FIFA

মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪০ এএম
মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র!
প্রতীকী ছবি

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপে মরক্কো ও ব্রাজিলের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন মোট ৮০ হাজার ৬৬৩ জন দর্শক। বিশাল এই দর্শক সমাগম ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম বৃহত্তম এই ভেন্যুর ভেতরে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

ম্যাচ শুরুর আগে থেকেই মরক্কো ও ব্রাজিলের সমর্থকেরা বিপুল সংখ্যায় স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। গ্যালারিজুড়ে পতাকা, নিজ নিজ দেশের জার্সি, স্লোগানের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়ারদের আলাদা অনুপেরণা যুগিয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে 'অ্যাটলাস লায়ন' খ্যাত মরক্কো মাঠে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে, আর গ্যালারিতে মরক্কোর সমর্থকেরাও প্রথম বাঁশি থেকেই নিজেদের জোরালো উপস্থিতির জানান দেন। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারি এক গতিময় আক্রমণ থেকে দলকে এগিয়ে নিয়ে চলতি টুর্নামেন্টে মরক্কোর প্রথম গোলটি করলে গ্যালারির গর্জন আরও বহুগুণ বেড়ে যায়।

খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল সমতায় ফিরলেও মরক্কো সমানতালে লড়াই চালিয়ে যায় এবং বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই জয়সূচক গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মেটলাইফ স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় ৮২,৫০০। সেই হিসাবে মরক্কো-ব্রাজিল ম্যাচটি প্রায় পূর্ণ গ্যালারির সামনেই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে এই ভেন্যুটি, যার মধ্যে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালও রয়েছে।