ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রোনালদোর ৯৭০

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
রোনালদোর ৯৭০
ছবি: সংগৃহীত

হাজার গোলের অমর দোরগোড়ায় দাঁড়িয়ে যেন নিজের গল্প নিজেই লিখে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স শুধু ক্যালেন্ডারের পাতায়। মাঠে তিনি এখনও ততটাই তীক্ষ্ণ, ততটাই ক্ষুধার্ত। প্রতিটি গোল যেন আরেকটি ধাপ, ইতিহাসের দিকে আরও এক পা এগোনোর ঘোষণা।

জোয়াও ফেলিক্সের কর্নার থেকে ছয় গজ বক্সে ভেসে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান রোনালদো। দূরের পোস্ট ছুঁয়ে বল যখন জালে আশ্রয় নেয়, তখন দুই হাত মেলে দৌড় দেন তিনি। পেছনে ছুটে আসেন সতীর্থরা। কর্নার ফ্ল্যাগের পাশে জমে ওঠে উদযাপন, আর সেই উল্লাসে খানিকটা নাচিয়েও দর্শকদের মাতিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোর সেই গোলেই এগিয়ে যায় আল নাসর। এরপর ৯০তম মিনিটে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। বুধবার সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল আহলির বিপক্ষে ২-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর মোট গোল এখন ৯৭০। চলতি লিগে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল ২৬ ম্যাচে ২৫টি, সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন তিন নম্বরে।

এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আল নাসর। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল হিলাল। ২০১৮-১৯ মৌসুমের পর আবারও শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছে দলটি।

২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:১৬ এএম
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকা যুক্তরাষ্ট্র গোলের সুযোগ তৈরি করতে থাকে। এরই ধারাবাহিকতায় দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে, যা ম্যাচে তাদের অবস্থান আরও শক্তিশালী করে।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল ফেরত আসে ডেস্টের কাছে, যিনি বক্সের মাথা থেকে শট নেন। ডিফেন্ডারের গায়ে লেগে বলটি উঁচু হয়ে আকাশে ভেসে ওঠে। সেই সুযোগে ফ্রিম্যান বলের নিচে অবস্থান নিয়ে হেড করে জালে পাঠিয়ে দেন।

অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সার্জিনিও ডেস্টের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে।

রিফাত/

শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৭ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:৪৪ এএম
শুরুতেই  আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শুরুতেই অস্ট্রেলিয়াকে এক গোল করে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।

১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালের ছাদে জড়িয়ে দেন (১-০)

রিফাত/

ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১০ এএম
ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে ফিরছে ব্রাজিল। সেলেকাওদের প্রতিপক্ষ হাইতি। আজ (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ’সি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে স্প্যানিশ আলেহান্দ্রো হার্নান্দেজের।

ফিলাফেলডিয়া স্টেডিয়ামে ব্রাজিল বনাব হাইতির মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন স্পেনের রেফারি হার্নান্দেজ। তিনি ২০১৪ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি এবং মূলত লা লিগাতে দায়িত্ব পালন করেন। ছয়টি এল ক্লাসিকো ম্যাচও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিল-হাইতি ম্যাচটি হবে বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে তার অভিষেক।

পূর্ণ ম্যাচ অফিসিয়াল তালিকা:

  • রেফারি: আলেহান্দ্রো হার্নান্দেজ (স্পেন)
  • সহকারী রেফারি ১: হোসে এনরিকে নারানহো পেরেজ (স্পেন)
  • সহকারী রেফারি ২: ডিয়েগো সানচেজ (স্পেন)
  • চতুর্থ কর্মকর্তা: সান্দ্রো শারার (সুইজারল্যান্ড)
  • রিজার্ভ সহকারী রেফারি: স্টিফেন ডি আলমেইডা (সুইজারল্যান্ড)

অনিক/

সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৪ এএম
সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ
ছবি: সংগৃহীত

দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়াকে নাবানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। ছিনিয়ে নিয়েছে ঐতিহাসিক সিরিজ জয়। কিন্তু ফরম্যাট ঘুরতেই বদলে গেছে টিম টাইগার্সের পারফরম্যান্স। টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। এরই মধ্যে বাংলাদেশ শিবিরে উড়ে এলো দুসংবাদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিনায়ক লিটন দাস কাফ মাংসপেশির চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি করতে পারেননি। এতে করে ২১ জুন চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না।

গত ১৪ জুন বাম পায়ের কাফ ইনজুরির কারণে প্রথম দুই টি-টোয়েন্টি খেলা হয়নি লিটনের। গ্রেড ওয়ানের চোট থেকে সেরে উঠতে তার আরও কিছু সময় লাগবে। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে অজিদের কাছে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে যথাক্রমে ৪ উইকেটের ও ৭ রানের ব্যবধানে।

অনিক/

হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৮ এএম
হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত
হোর্হে মেসির

বিশ্বকাপ চলাকালেই ভুয়া খবর ছড়িয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার একটি স্ট্রিমিং চ্যানেল। লিওনেল মেসির পরিবারকে ঘিরে ভুল তথ্য প্রচারের অভিযোগে চ্যানেলটির একটি অনুষ্ঠানের সঞ্চালকসহ পুরো টিমকে বরখাস্ত করা হয়েছে।

আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লুজু টিভি’র অনুষ্ঠান এল শো দেল বেরানোতেতে দাবি করা হয়, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। লাইভ অনুষ্ঠানে সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া সম্প্রচার থামিয়ে গম্ভীরভাবে দর্শকদের জানান, মেসির বাবা নাকি কিছুক্ষণ আগেই মারা গেছেন। এমনকি তিনি আরও বলেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরবেন।

খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে সেটি পুরোপুরি মিথ্যা বলে নিশ্চিত করে মেসির পরিবার। এরপরই চ্যানেল কর্তৃপক্ষ সঞ্চালক ও সংশ্লিষ্ট টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

মেসির পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তার অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়; এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা এক পোস্ট দিয়ে মেসির পরিবার ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেনসিয়া পিনিয়া।