ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাঙচুর-আগুন সরকারি বাসস্থান সংকটে ভোগান্তিতে খোকসার কর্মকর্তা-কর্মচারীরা সিরাজুল ইসলাম চৌধুরী: একজন মননশীল লেখকের প্রতিভূ আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে কেজিতে ১০ টাকা ছাড় পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযানে দুই পাচারকারী আটক কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস চীনের অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির নতুন কেন্দ্র সুচৌ বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে

ভারতে অলৌকিক ঘটনা

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম
ভারতে অলৌকিক ঘটনা
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলার তিনটি গ্রামের অধিকাংশ বাসিন্দার চুল পড়ে যাওয়ার ঘটনায় ঘটনায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। চুল পড়া শুরু হয়ে এক সপ্তাহের মধ্যে সব চুল পড়ে যাচ্ছে নারী-পুরুষ সবার।

স্থানীয়রা জানায়,  গত কয়েক সপ্তাহ ধরেই এই সমস্যা দেখা দিয়েছে। একবার টান পড়লেই মুঠো মুঠো চুল হাতে চলে আসছে। । 

এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়ালে স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করে বলেন, পানিদূষণের কারণে সম্ভবত এমন হতে পারে। সার মিশ্রিত পানি ব্যবহারের কারণে চুলের সমস্যা হতে পারে। পাশাপাশি শরীরের অন্যান্য সমস্যাও এর কারণ হতে পারে। এখনও পর্যন্ত ৫০ জনের বেশি এই সমস্যায় ভুগছেন। সংখ্যা আরও বাড়তে পারে। তিনটি গ্রামের পানি, আক্রান্তদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।সূত্র: হিন্দুস্তান টাইমস

মেহেদী

যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল: আলী বাঘেরি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল: আলী বাঘেরি
মোহাম্মদ বাঘের গালিবাফ ইরানি আলোচনাকারী দলের প্রধান। ছবি: খবরের কাগজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে আমেরিকার ‘প্রকাশ্য পরাজয়’ বলে অভিহিত করেছে তেহরান। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর যুদ্ধ অবসানের এই চুক্তিটি সম্পন্ন হলেও, একে ওয়াশিংটনের নতজানু হওয়ার প্রমাণ হিসেবে দেখছে ইরান।

চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের শীর্ষ পরমাণু আলোচক ও নীতি-নির্ধারক আলী বাঘেরি কানি এক বিবৃতিতে একে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন হিসেবে আখ্যা দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শীর্ষ আলোচক আলী বাঘেরি কানি বলেন, এই চুক্তিটি কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ থামানোর কোনো সাধারণ দলিল নয়, বরং এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পরাজয়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা।

তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, 'যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও ইরানকে তাদের শর্ত মানাতে বাধ্য করতে পারেনি। অবশেষে তারা আমাদের শর্ত মেনে নিয়েই এই চুক্তিতে আসতে বাধ্য হয়েছে। এই সমঝোতা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের দিন শেষ এবং তারা নিজেদের পরাজয়ের দলিলে নিজেরাই স্বাক্ষর করেছে।'

দীর্ঘদিনের সামরিক উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তার অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চুক্তির সব শর্ত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে-

  • ইরান তাদের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়েছে।
  • বিনিময়ে পারমাণবিক কর্মসূচির গতিসীমা পুনর্নির্ধারণে সম্মত হয়েছে তেহরান।
  • মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথগুলোতে দুই দেশের সামরিক উত্তেজনা কমিয়ে আনার বিষয়ে ঐকমত্য হয়েছে।

ওয়াশিংটনের নীরবতা ও মিশ্র প্রতিক্রিয়া

ইরানের এই আক্রমণাত্মক মন্তব্যের জবাবে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এই চুক্তিটিকে কোনো পক্ষের জয়-পরাজয় হিসেবে না দেখে, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে একটি বড় আকারের যুদ্ধ এড়ানোর জন্য নেওয়া ‘কৌশলগত পদক্ষেপ’ হিসেবে দেখছে ওয়াশিংটন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধ হলেও ইরানের এই হুঙ্কার মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্ট প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে বিরোধী দল যখন এই চুক্তিকে শুরু থেকেই ‘দুর্বল কূটনৈতিক আত্মসমর্পণ’ বলে সমালোচনা করে আসছিল। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০২:১৪ পিএম
ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন
ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে চলমান রেকর্ড-ভাঙা তাপপ্রবাহের মধ্যে উত্তর-পশ্চিম ফ্রান্সের প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায়, চরম তাপমাত্রার কারণে বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দেওয়ায় এ বিভ্রাট ঘটে।

উপকূলীয় অঞ্চল ফিনিস্তেরের প্রশাসন জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কুইম্পে শহরের কাছে এরগু-গ্যাবেরিক কমিউনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরাসি গ্রিড অপারেটর আরটিই ও এনেডিসের কর্মীরা রাতভর কাজ করলেও বুধবার দিনের শেষভাগের আগে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবারের শেষ দিকে দেশজুড়ে প্রায় ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

এরই মধ্যে ফ্রান্সে এযাবৎকালের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৩ ও ২০১৯ সালের তাপপ্রবাহের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

চরম গরমের কারণে প্যারিসের আইফেল টাওয়ার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর লুভ্রও বুধবার থেকে শনিবার পর্যন্ত স্বাভাবিক সময়ের দুই ঘণ্টা আগে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া স্কুল, গণপরিবহন ও বিভিন্ন ক্রীড়া আয়োজনও ব্যাহত হচ্ছে।

বুধবার ফ্রান্সের ৫৮টি বিভাগে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় পরিবর্তন ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরম বাতাস দীর্ঘ সময় এক এলাকায় আটকে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জাতিসংঘের জলবায়ু সংস্থাও আগামী কয়েক বছরে আরও তাপমাত্রার রেকর্ড ভাঙার আশঙ্কা প্রকাশ করেছে।

এদিকে প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী ও জলাশয়ে নামতে গিয়ে গত সপ্তাহে ফ্রান্সে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু জানিয়েছেন, মৃতদের অধিকাংশই তরুণ।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, চলমান তাপপ্রবাহ অন্তত সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবারের তাপপ্রবাহ ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের সঙ্গে এর তুলনা করা হচ্ছে, তখন ফ্রান্সে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় কার্যালয় জানিয়েছে, গত চার বছরে ইউরোপে তাপজনিত কারণে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই প্রতিরোধযোগ্য ছিল। সূত্র: ফ্রান্স২৪

অমিয়/

নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৪৯ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:১৮ পিএম
নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ
পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে (প্লেনারি মিটিং) বক্তব্য রাখছেন কিম জং উন। ছবি: খবরের কাগজ

উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি বহরে ১০ হাজার টনের কৌশলগত যুদ্ধজাহাজ যুক্ত করার এক উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করেছেন।

বুধবার (২৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার দেশটির বন্দর নগরী নামপোতে ‘চোয়ে হিয়ন’ নামের একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কিম জং উন এই ঘোষণা দেন। 

৫ হাজার টন শ্রেণির এই যুদ্ধজাহাজটি গত বছর উত্তর কোরিয়া নোঙর করেছিল।

কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচি পূর্বপরিকল্পিত পথেই নিখুঁতভাবে এগিয়ে চলছে। এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, যা রাষ্ট্রের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও দক্ষ অপারেশনের জন্য সর্বদা প্রস্তুত রাখবে।

তিনি আরও জানান, চোয়ে হিয়ন-এর পর খুব শিগগিরই ‘কাং ক‘’ নামের আরেকটি ডেস্ট্রয়ার নৌবাহিনীতে যুক্ত করা হবে। এরপরই পর্যায়ক্রমে ১০ হাজার টনের কৌশলগত যুদ্ধজাহাজ বা ক্রুজার নির্মাণের কাজ শুরু হবে।

কিমের পরিকল্পনা অনুযায়ী, উত্তর কোরিয়া এখন থেকে প্রতি বছর ‘চোয়ে হিয়ন’এর চেয়েও শক্তিশালী ও বড় আকারের অন্তত দুটি যুদ্ধজাহাজ তৈরি করবে।

এর আগে সোমবার শেষ হওয়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির তিন দিনব্যাপী এক বৈঠকে কিম জং উন দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেন।

তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টার কারণে এই অঞ্চল পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যানয় বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই পিয়ংইয়ং নিজেদের একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

পাকিস্তানে মানবাধিকারকর্মী মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১১:৫৫ এএম
পাকিস্তানে মানবাধিকারকর্মী মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড
মানবাধিকারকর্মী মাহরাং বালোচ

পাকিস্তানের বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা মানবাধিকারকর্মী মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের একটি বিক্ষোভের সময় এক আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে এই সাজা দেওয়া হয়।

তবে মাহরাং বালোচ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি- এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করার একটি কৌশল।

বেলুচিস্তান ইউনিটি কমিটির (বিওয়াইসি) নেতা মাহরাং বালোচ এবং সহকর্মী সিবঘাতুল্লাহর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালে গোয়াদর বন্দরে অনুষ্ঠিত একটি বিক্ষোভে তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে জনতাকে উসকে দেন। এর ফলে বিক্ষোভকারীরা লাঠি ও পাথর দিয়ে আধাসামরিক বাহিনীর একটি গাড়িতে হামলা চালান। ওই ঘটনায় সৈনিক শাব্বির আহমেদ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

তবে মাহরাং বালোচ ও সিবঘাতুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন। তারা এবং তাদের আইনজীবীরা বিচার প্রক্রিয়া বর্জন করেছেন।

কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত রায়ে বলেন, দুজনই বেলুচিস্তান ইউনিটি কমিটির ‘অবৈধ সমাবেশে’ সক্রিয় ছিলেন এবং ফেডারেল কনস্ট্যাবুলারির সদস্য হত্যার ঘটনায় তাদের অভিন্ন উদ্দেশ্য ছিল। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নিহত শাব্বির আহমেদের উত্তরাধিকারীদের দুই লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিভিন্ন মামলায় মাহরাং বালোচ ও সিবঘাতুল্লাহ গত দুই বছর ধরে কারাগারে রয়েছেন।

রায়ের পর পাকিস্তানের মানবাধিকার কমিশন অবিলম্বে মামলার রায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে, মৌলিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্র চরমপন্থিদের মতো আচরণ করছে, যার ফলে প্রশাসনিক ও বিচারিক সিদ্ধান্ত একপেশে ও পক্ষপাতদুষ্ট হচ্ছে।

মাহরাং বালোচের বোন ও আইনজীবী নাদিয়া বালোচ এবং প্রতিরক্ষা দলও রায় প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং ভিডিও লিংকের মাধ্যমে সাক্ষ্য দেওয়া প্রত্যক্ষদর্শীদের যথাযথভাবে জেরা করার সুযোগও প্রতিপক্ষকে দেওয়া হয়নি।

এদিকে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ বিচার প্রক্রিয়ার সমালোচনা করে এটিকে ‘ন্যায়বিচারের প্রহসন’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, পুরো বিচার গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়েছে এবং পাকিস্তান সরকার ভিন্নমতকে অপরাধ হিসেবে বিবেচনা করছে।

অন্যদিকে বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের কাছে ‘অখণ্ডনীয় প্রমাণ’ রয়েছে এবং এই মামলার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই।

২০২৪ সালে বিবিসির ১০০ নারী তালিকায় স্থান পাওয়া মাহরাং বালোচ ২০০৯ সালে তার বাবাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগের পর মানবাধিকার আন্দোলনে যুক্ত হন। দুই বছর পর তার বাবার মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া যায় বলে পরিবারটি দাবি করে।

২০২৩ সালের শেষ দিকে নিখোঁজ স্বজনদের বিচার দাবিতে তিনি শত শত নারীকে নিয়ে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার পদযাত্রা করে ইসলামাবাদে পৌঁছান। তার সংগঠন বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে।

তবে পাকিস্তান সরকারের অভিযোগ, সংগঠনটির সঙ্গে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে, যা বিওয়াইসি বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি

খাদিজা রুমি/অমিয়/

১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:৫৫ এএম
১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশনে এক চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ১ হাজার ৮০০ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

ভারতীয় নাগরিক এবং অনুপ্রবেশকারীদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ‘যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে তারা ভারতীয় নাগরিক নন’ বলে দাবি জানিয়েছে শুভেন্দু।

সীমান্ত নিরাপত্তার বিষয় তুলে ধরে তিনি জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এরইমধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটারে বেড়া দেওয়ার কাজ শেষ হবে।

শুভেন্দু অধিকারী বলেন, ’১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১ হাজার ৮০০ জন অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। বেড়া দেওয়ার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যেতে।’

খাদিজা রুমি/অমিয়/