ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিসর ২৬ বছরে অভিষেক, বিশ্বকাপে স্পেনকে স্তব্ধ করে দেওয়া কে এই গোলরক্ষক? প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে মিসর বিশ্বকাপ ইতিহাসে নাম লেখালেন ভোজিনিয়া-ইয়ামাল শক্তিশালী স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়ল কেপ ভার্দে দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ বিশ্বকাপে শুরুতেই বড় হার, ম্যাচ শেষ হতেই কোচ বরখাস্ত নবজাতকের মরদেহ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করল পুলিশ গোপালগঞ্জে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন হুইলচেয়ারে মাঠ ছাড়লেন কুবো, জাপান শিবিরে উদ্বেগ মৌলভীবাজারে তিন মাসের ভোগান্তির পর চিকিৎসাসেবা পেল চা-বাগানবাসী শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহন নিয়ন্ত্রণে চট্টগ্রামেও বসবে এআই ক্যামেরা: চসিক মেয়র স্পেনের একাদশে নেই ইয়ামাল ‘অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি’ রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নতুন চেয়ারম্যানের কর্মমুখী দক্ষতা অর্জনই হোক অর্থনৈতিক রূপান্তরের শক্তি শ্রমিকদের ‘চাকরি’ স্থায়ী করুন রাজনীতিকে সরল সমীকরণে দেখা যায় না ইস্তিগফারের এমন ক্ষমতা জানলে আপনি অবাক হবেন ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
Nagad desktop

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত

ভয়াবহ শীতকালীন ঝড়, তীব্র ঠাণ্ডা ও বন্যার কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে সোমবার পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। 

কর্মকর্তা জানান, জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সতর্ক করেছে যে আর্কটিকের শৈত্যপ্রবাহের ফলে ‘রেকর্ড পরিমাণ ঠাণ্ডা দেখা দিতে পারে। মন্টানা এবং উত্তর ডাকোটায় তাপমাত্রা মাইনাস (-) ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় আটজন বেশি। বেশিরভাগ মানুষ বন্যার পানিতে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন মা ও তার সন্তানও রয়েছেন।

গভর্নর জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন এবং রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসে জানিয়েছেন, তার রাজ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। একইভাবে, জর্জিয়ার আটলান্টায় বিশাল একটি গাছ বাড়ির ওপর পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে দমকল কর্মকর্তা স্কট পাওয়েল নিশ্চিত করেছেন।

এনডব্লিউএস জানিয়েছে, এই ঠাণ্ডা আবহাওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সমভূমি, পূর্ব উপকূল এবং দক্ষিণ উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সূত্র: এএফপি

বাসস/তাওফিক/ 

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবি: খবরের কাগজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে উষ্ণভাবে স্বাগত জানাল বাংলাদেশ।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা। বাংলাদেশ আশা করে, এই চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী রূপ নেবে।

মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতা প্রত্যাশা করে।

যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৩১ পিএম
যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। 

সোমবার (১৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘অস্ট্রেলিয়া প্লাস’ নামক একটি পরিকল্পনা ঘোষণার মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের কথা জানান। 

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এটিকে একটি কঠোর পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির সরকার। ১ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষের মতামত নিয়ে করা একটি জরিপের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী বছরের বসন্তকাল থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

নতুন এই নিয়ম অনুযায়ী স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকের মতো সব কটি বড় সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি ব্লক বা বন্ধ করে দেওয়া হবে। মূলত যেসব প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেন এবং কনটেন্ট পোস্ট করতে পারেন, তার সবই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে হোয়াটসঅ্যাপ এবং সিগনালের মতো মেসেজিং অ্যাপগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এর পাশাপাশি মিউজিক স্ট্রিমিং, ই-কমার্স এবং শিক্ষামূলক অ্যাপগুলোর ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।

এই পরিকল্পনাটিকে ‘অস্ট্রেলিয়া প্লাস’ বলা হচ্ছে। কারণ এতে মূল সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও আরও কিছু বাড়তি বিধিনিষেধ যুক্ত করা হয়েছে। যেমন: গেম খেলার বিভিন্ন সাইট বা প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের জন্য লাইভস্ট্রিমিং এবং অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুবিধা বন্ধ রাখা হবে। এ ছাড়া কিশোর-কিশোরীরা ১৬ বছর পার করার সঙ্গে সঙ্গেই যেন হঠাৎ কোনো অনিরাপদ পরিবেশের মুখোমুখি না হয়, সে জন্য ১৭ বছর বয়সীদের ক্ষেত্রেও এই নিরাপত্তাব্যবস্থাগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিভিন্ন ‘রোমান্টিক চ্যাটবট’ এবং অন্তরঙ্গ আলাপের চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা ন্যূনতম ১৮ বছর নির্ধারণ করা হচ্ছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাজ্যের যোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ কাজ করবে। তারা ইতোমধ্যে বিদ্যমান অনলাইন নিরাপত্তা আইনের অধীনে ব্যবহৃত বয়স যাচাইকরণ প্রক্রিয়াটিকে আরও জোরদার বা পরিবর্তন করতে পারে। বর্তমানে ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করতে ফেসিয়াল বা মুখের অবয়ব স্ক্যান, ব্যাংকের তথ্য, ই-মেইলভিত্তিক বয়স অনুমান এবং ডিজিটাল আইডির মতো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা গেছে, অনেক কম বয়সী কিশোর-কিশোরী বিভিন্ন উপায়ে এই বয়স যাচাইয়ের প্রক্রিয়া ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করছে। যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা যাতে এমনটি করতে না পারে, সে জন্য অফকম একটি দ্রুত সমীক্ষা চালাবে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠান এবং প্রাইভেসি বা গোপনীয়তাবিষয়ক কর্মীরা এই প্রক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত, কারণ এতে ব্যবহারকারীদের প্রচুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে।

এই সরকারি সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি তথ্যমতে, জরিপে অংশ নেওয়া শতকরা ৯০ শতাংশ অভিভাবক এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন। এমনকি দুই-তৃতীয়াংশ তরুণও মনে করেন, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা উচিত। তবে মলি রাসেল নামের এক ব্রিটিশ কিশোরীর আত্মহত্যার পর গড়ে ওঠা অনলাইন নিরাপত্তাবিষয়ক চ্যারিটি সংস্থা ‘মলি রোজ ফাউন্ডেশন’ এই পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের মতে, এই নিষেধাজ্ঞা অভিভাবকদের মনে একটি ‘মিথ্যা স্বস্তি’ দেবে। অন্যদিকে প্রযুক্তি জায়ান্ট গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউটিউব এই ঘোষণায় হতাশা প্রকাশ করেছে। ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউটিউব তরুণ, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। এই ধরনের ঢালাও নিষেধাজ্ঞা শিশুদের নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ থেকে দূরে সরিয়ে ইন্টারনেটের বিভিন্ন বেনামি ও অনিরাপদ মাধ্যমের দিকে ঠেলে দিতে পারে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:২১ পিএম
কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১
রাশিয়ার হামলায় আগুন জ্বলছে কিয়েভের ক্যাথেড্রালে। ছবি: সংগৃহীত

ইউক্রেনের কয়েকটি বড় শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আগুন লেগেছে অর্থোডক্স খ্রিস্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাসনালয়েও।

সোমবার (১৫ জুন) এ হামলা চালায় রাশিয়া।

হামলার পুরো সময়জুড়ে কিয়েভের বাসিন্দাদের আশ্রয়ের খোঁজে রাস্তায় ছুটতে দেখা গেছে। আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হচ্ছিল।
অন্ধকার শহরের বিভিন্ন স্থানে জ্বলন্ত ধ্বংসাবশেষও পড়ে।

এ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতাদের প্রতি মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিষয়টিও ওই সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাওয়ার কথা।

হামলায় রাজধানী কিয়েভে পাঁচ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিয়েভ-পেচেরস্ক লাভরার প্রাঙ্গণে আগুন লাগে। এতে এর ডরমিশন ক্যাথেড্রালের ছাদে আগুন ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘খ্রিস্টীয় সংস্কৃতির বিরুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি এটি।’

একাদশ শতকে প্রতিষ্ঠিত এই ধর্মীয় স্থাপনাটি ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের অর্থোডক্স বিশ্বাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা কিয়েভ, খারকিভ ও দনিপ্রো অঞ্চলের সামরিক স্থাপনায় ‘বৃহৎ আকারের হামলা’ চালিয়েছে।

তবে লাভরায় হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, একটি পুরোনো মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হেনেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ৬১১টি ড্রোন দিয়ে হামলা করেছে। এর প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। এর মধ্যে ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সকালে কিয়েভে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদক দেখেন, ক্যাথাড্রেল এলাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। এ সময় গির্জার ঘণ্টায় ইউক্রেনের জাতীয় সংগীতের সুর বাজে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের নেতাদের প্রতি হামলার ‘দৃঢ় ও কার্যকর’ জবাব দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

তিনি বলেন, আগ্রাসনকারীর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও সহায়তা প্রয়োজন, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষমতা বাড়াতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডার লিয়েন বলেন, জি-৭ নেতারা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পরবর্তী পদক্ষেপ, রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা ও এই অর্থহীন হত্যাযজ্ঞ বন্ধের উপায় নিয়ে আলোচনা করবেন।

-‘পবিত্র স্থাপনায় হামলা করা যায় না’-
ক্যাথেড্রালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কিয়েভের জাদুঘরকর্মী নাটালিয়া কোরোল।

৫২ বছর বয়সী এই নারী বলেন, ‘এটি একটি পবিত্র স্থান। তারাও বলে এটি তাদের পবিত্র স্থান। পবিত্র স্থাপনায় হামলা করা যায় না।’

সোনালি গম্বুজখচিত কিয়েভ-পেচেরস্ক লাভরা মঠকে রুশ ও ইউক্রেনীয় উভয় অর্থোডক্স চার্চই তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে। উপাসনালয়টির বিস্তৃত গুহা নেটওয়ার্কে উভয় চার্চের শ্রদ্ধেয় বহু সাধুর স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।

রাতের হামলায় আগুনে ক্ষতিগ্রস্ত ডরমিশন ক্যাথেড্রাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরে ১৯৯০-এর দশকে এটি পুনর্নির্মাণ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখা এই ধর্মীয় স্থাপনাটি পরিচালনা করত।

তবে ২০২২-২৩ সালে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মস্কোপন্থী ইউক্রেনীয় চার্চের সন্ন্যাসীদের মঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের এই সার্বজনীন ঐতিহ্যের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই।’

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, রাজধানীর মিস্তেতস্কি আর্সেনাল জাতীয় শিল্প ও জাদুঘর কমপ্লেক্সের একটি ভবনেও আগুন লেগেছে। সূত্র: এএফপি

নাঈম/

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত
ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ এ দুর্ঘটনায় আহত হন।

সোমবার (১৫ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক। 

স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে  এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে গেলে ওই দুর্ঘটনা ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: এএফপি

নাঈম/

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন ইসিবি প্রেসিডেন্ট

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন ইসিবি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে।

সোমবার (১৫ জুন) লাগার্দে বলেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি একটি সুসংবাদ, বিশেষ করে এর ফলে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে।

ফ্রান্স কালচার রেডিওকে লাগার্দে বলেন, আগামী দিনগুলোর ঘটনাপ্রবাহ এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে যদি এই খবরের সত্যতা নিশ্চিত হয়, তবে এটি একটি অত্যন্ত ভালো খবর। আমরা কেবল একে স্বাগতই জানাতে পারি।

তবে সতর্কবার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, গল্পটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পুরো বিষয়টি নিয়ে এখনো বিতর্ক, পারস্পরিক সমঝোতা এবং একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে তার সমাপ্তি টানা বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন।

এই প্রাথমিক চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলেও, তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী হবে- তা পরবর্তী আলোচনার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/