ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ দুপুরে, তারপর তফসিল ঘোষণা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ দুপুরে, তারপর তফসিল ঘোষণা
খবরের কাগজ ইনফোগ্রাফ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের তফসিল ঘোষণার জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। সিইসির তফসিলের ঘোষণা বিটিভি ও বেতারে প্রচারের জন্য নেওয়া হয়েছে রেকর্ডের প্রস্তুতি। নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে আজ বুধবার দুপুরে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। কমিশন সূত্রে জানা গেছে, সিইসির এবারের তফসিল ঘোষণায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। দুই ভোটের তফসিল ঘোষণার ভাষণও চূড়ান্ত। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। সেই ভাষণই তফসিলের ঘোষণা হিসেবে গণমাধ্যমে সম্প্রচার করা হবে।

দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
প্রথা অনুযায়ী আজ বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ফুল কমিশন। এরপর বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তফসিলসংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। সাধারণত রেকর্ডিংয়ের দিন রাতেই জাতীয় সম্প্রচার মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। তবে কোনো কারণে আজ তা ঘোষণা করা সম্ভব না হলে আগামীকাল বৃহস্পতিবার সম্প্রচার হবে। 

এ বিষয়ে গতকাল ইসি আবদুর রহমানেল মাছউদ জানান, ‘তফসিলের ভাষণ রেকর্ডে বিটিভি ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ভাষণের সময় ও বিষয়বস্তু সিইসি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী প্রচার সম্পন্ন হবে। সিইসির রেকর্ড করা এই ভাষণ তফসিল ঘোষণা হিসেবে গণমাধ্যমে সম্প্রচার করা হবে। ১১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই তফসিল ঘোষণা করতে হবে।’ তফসিলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে (সম্ভাব্য ৮ ফেব্রুয়ারি) ভোট গ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া কমিশন ইতোমধ্যেই ভোট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সিইসি এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রশাসনিক সহযোগিতা, নির্বাচনসংক্রান্ত অনুসন্ধান ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়। সেখান থেকে বের হয়ে সিইসি সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচনি ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে সব ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হবে। এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল প্রধান বিচারপতি সঙ্গে বিদায়ী সৌজন্য বৈঠক এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ
রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে শুধু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার রীতি থাকলেও এবার সেই রীতিতে কিছুটা পরিবর্তন এনেছে বর্তমান সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। গত রবিবার কমিশন সভা শেষে সন্ধ্যায় তফসিলের খসড়া নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ইসির পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সিইসি। আর প্রধান উপদেষ্টা এবারের নির্বাচন সুষ্ঠু করতে সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানান।

একসঙ্গে দুই ভোট, গ্রহণের সময় ৯ ঘণ্টা
এই নির্বাচনের সবচেয়ে লক্ষণীয় ঘোষণা হলো ভোটের সময়সীমা বৃদ্ধি। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি। দুটি ভোট- সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটার চাপ বাড়বে; সেই বাস্তবতা বিবেচনায় এনে ইসির কমিশন সভায় ভোট গ্রহণের আগের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৯ ঘণ্টা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে জায়গার সংকট থাকলে বাড়তি গোপন কক্ষ স্থাপন এবং ভোট পরিচালনার সুবিধার্থে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জায়গার সংকট থাকলে প্রতিটি বুথে অতিরিক্ত গোপন কক্ষ স্থাপন করা হবে। তাদের আশা, ভোটারের সুবিধার্থে সময় বৃদ্ধি এবং পোস্টাল ভোটের প্রস্তুতি আরও কার্যকর হবে। সব মিলিয়ে ইসির লক্ষ্য- স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। 

দুবার আরপিও সংশোধন 
তফসিল ঘোষণার আগে এবার দ্বিতীয় দফায় আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন করে গতকাল গেজেট প্রকাশ করেছে ইসি। নতুন বিধান অনুযায়ী, পোস্টাল ব্যালটে কোনো মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিক/ক্রস থাকলে ব্যালট গণনা হবে না। এ ছাড়া আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে ওই আসনের জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না। এ দফা সংশোধন আকারে ৩ ডিসেম্বর আরপিও উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এতে পোস্টাল ভোট সাধারণ ভোটের একই সঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে ভোট বাতিল বলে গণ্য হবে।

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে হবে। পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ নির্বাচনি দায়িত্বে মাঠে থাকা সদস্যদের নিবন্ধনের সময় পরে নির্ধারিত হবে। এসব ছাড়া অন্য যোগ্য ভোটারদেরও ১৫ দিনের মধ্যেই নিবন্ধন শেষ করতে হবে।

এবারের নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। প্রথম ধাপে ৬৬ সংস্থা, দ্বিতীয় ধাপে ১৫ সংস্থা অনুমোদিত হয়েছে। এই সংস্থাগুলো ভোটের অগ্রগতি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনি আচরণ পর্যবেক্ষণ করবে।

৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ন ছবি: সংগৃহীত

সারাদেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সভায় অংশ নেন চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা ও কাৃরিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালের এক আইনি জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আটকে আছে। তবে আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তার প্রত্যাশা, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের জট খুলবে।

সভায় মন্ত্রী বলেন, ‘২০০৬ সালে আমরা নকলের কবর দিয়েছি। তবে এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।’

মন্ত্রী উল্লেখ করেন, এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণে আরও ৭৭ হাজার শিক্ষক প্রয়োজন।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার জায়গায় জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না।’

অন্তরা/

নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই তিন দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় তারা।

তিনি জানান, এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমণ্ডি ৩২, গুলিস্তানসহ সারা ঢাকায়।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ছিল। ককটেল ফুটিয়েছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। 

একই সঙ্গে তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনা এবং মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান মোসলেহ উদ্দিন আহমদ।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অমিয়/

‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৫০ পিএম
‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না- এটা পরিষ্কার করা দরকার যে, সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।’ 

যেটা হয়েছে, ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনও কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।

ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।’

রিফাত/

বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম
বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন তারিখ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এসব এলাকা ও এ সময়ের জন্য এই কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতাভুক্ত হবেন।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ অনুযায়ী অপরাধগুলোর ক্ষেত্রে তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

অন্তরা/

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:১৩ এএম
আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এ মিছিলে নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরী (২৬ জুন ২০২৬ খ্রি.) পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত তাজিয়া মিছিলে কিছু ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

আরও বলা হয়, তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আরও উল্লেখ করা হয়, এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বহাল থাকবে।

অন্তরা/