ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাঙচুর-আগুন সরকারি বাসস্থান সংকটে ভোগান্তিতে খোকসার কর্মকর্তা-কর্মচারীরা সিরাজুল ইসলাম চৌধুরী: একজন মননশীল লেখকের প্রতিভূ আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে কেজিতে ১০ টাকা ছাড় পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযানে দুই পাচারকারী আটক কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস চীনের অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির নতুন কেন্দ্র সুচৌ বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে

৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
৩ লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে
খবরের কাগজ গ্রাফিকস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

এছাড়া, ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।

এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

অমিয়/

অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে।

 বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি হওয়া সাইবার নিরাপত্তা আইন-২০২৬-এর ২০ ধারায় অনলাইন জুয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনের আওতায় অনলাইন জুয়ার জন্য পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, এ কার্যক্রমে সহায়তা বা উৎসাহ দেওয়া, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের বিপণনকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

অর্থমন্ত্রী জানান, এসব অপরাধে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে জড়িত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন শনাক্ত ও প্রতিরোধে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এলিস/এসএন

পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী
উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও বাসাইল খাল খনন পরিদর্শনে মন্ত্রী। ছবি: খবরের কাগজ

পার্শ্ববর্তী দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তাই উপরি ভাগের পানি ধরে রাখতে হবে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হবে এবং শুকনা মৌসুমে পানি দিয়ে কৃষক কাজ করবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার বাড়ীগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, খালের দুই পাশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। এতে হতদরিদ্র লোকজন কাজ করে খেতে পারবে। এটা এক ধরনের সামাজিক চুক্তি। কেউ যদি এতে দুর্নীতি করে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। 

মন্ত্রী আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে।

খাল খননে কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে আগামী পাঁচ বছরে প্রায় সাত হাজার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে হাজারো মানুষের কাজের ব্যবস্থা হবে। অন্য দিকে কৃষক ফসল উৎপাদন করতে সফলতা পাবে। 

তবে খাল খননে শ্রমিক না দিয়ে ভেক্যু দিয়ে খাল খননের বিষয় প্রশ্ন করলে মন্ত্রী বলেন, বর্তমান বাজারে ৫ শত টাকা মজুরি খুবই সামান্য, আগামীতে এ কাজে মজুরি বৃদ্ধি করে শ্রমিক দিয়ে কাজ করানো হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ কে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরি রবিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রুহুল আমিন/নাঈম

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
প্রকল্প পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ সেখানে স্থানান্তর করা হবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, রাজধানীর যানজট কমাতে এবং বাস টার্মিনালগুলোর ওপর চাপ হ্রাস করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করে এটি চালুর লক্ষ্য রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও চলমান রয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট বেড়েছিল। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেটমুখী দূরপাল্লার বাসের একটি অংশ ঢাকার বাইরে থেকেই যাত্রী ওঠানামা করতে পারবে। এতে রাজধানীর যানবাহনের চাপ কিছুটা কমবে বলে তাঁরা আশা করছেন।

মো: ইমরান হোসেন/এসএন

গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী
সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

দেশে কার্যরত চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন) সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। প্রতিষ্ঠানটির বকেয়ার পরিমাণ ৬ হাজার ১০২ কোটি টাকা। টেলিটকের কাছে বকেয়া রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা।

তিনি বলেন, গ্রামীণফোনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যপ্রযুক্তি নিরীক্ষা আপত্তি বাবদ মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশনায় প্রতিষ্ঠানটি কয়েক ধাপে অর্থ পরিশোধ করলেও এখনো বড় অঙ্কের বকেয়া রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

টেলিটকের বকেয়ার মধ্যে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি ও প্রশাসনিক জরিমানাসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া রবি ও বাংলালিংকের বিরুদ্ধেও ভ্যাট ও অডিট আপত্তি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে সংসদে দেওয়া আরেক প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে সরকার কাজ করছে। ইতোমধ্যে দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট পরিচালনা করা হয়েছে। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

এলিস/এসএন

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: খবরের কাগজ

আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। তাই জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।

ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, নিহতদের দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ ও শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নাঈম/