ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপের ৯৬ বছরের মহাকাব্য: শতবর্ষের দ্বারপ্রান্তে ফুটবলের বিশ্বজনীন অভিযাত্রা শিক্ষা অবকাঠামোয় বড় আঘাত, মার্কিন হামলায় ইরানের ১,২৮৮ স্কুল ক্ষতিগ্রস্ত কাপ্তাই বাঁধের পানি নিরাপদ সীমায়, রাতেই বন্ধ হচ্ছে ১৬ জলকপাট সোনারগাঁয় যানজট নিরসন ও অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কঠোর নির্দেশনা জঙ্গল সলিমপুরে ৬ সংযোগ সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ‘গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে না’ ছাগলনাইয়ায় আ. লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন: ডিএসসিসি প্রশাসক এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা সুচিকিৎসায় নিরাপদ রাখুন পোলট্রি খামার রিজার্ভে স্বস্তি, বেড়ে দাঁড়াল ৩৬.৪৬ বিলিয়ন ডলার ফিফা থেকে জাতিসংঘ! ইনফান্তিনোকে নিয়ে ট্রাম্পের নতুন চমক তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭ গাজীপুরের আলোচিত নাঈম মাঝি হত্যার রহস্য উদঘাটন নাটোরে টিভির তারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজসম্পদ মন্ত্রণালয় তারুণ্যের আকাঙ্ক্ষায় দক্ষ জনশক্তি গড়বে সরকার: মাহ্দী আমিন আবাসন খাতের বিকাশ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ষড়যন্ত্র বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির প্রতিকী মশাল মিছিল প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা খাল পুনর্খননে সেচ সংকটের অবসান, স্বস্তিতে মতলবের কৃষকরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত চট্টগ্রামে চীনা নাগরিকের টাকা-ডলার চুরি, কারখানার কর্মী গ্রেপ্তার ‘তিস্তা নদী পাগলা হয়া গেইছে, হামার আর কিছু থাকল না’ অপরাধবিষয়ক সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই ফটিকছড়িতে মিলল বিচ্ছিন্ন হাত আকস্মিক বন্যায় জম্মু-কাশ্মিরে ২৫ জনের মৃত্যু

রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
মো. পলাশ

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে মো. পলাশ (৩৬) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে ১০-১২ জনের একটি দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে পলাশের ওপর হামলা চালায় ১০ থেকে ১২ জনের একটি দল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বুকে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন: ডিএসসিসি প্রশাসক
ছবি: খবরের কাগজ

নাগরিক সেবা সহজতর করা, রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনা এবং ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ফি জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের একটি নতুন কালেকশন বুথ চালু করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বুথটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, তাই একে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।

প্রক্রিয়াগত জটিলতার কারণে নাগরিকরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন- যা সত্যি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

প্রশাসক বলেন, অতীতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে কালেকশন কার্যক্রম সীমাবদ্ধ থাকায় প্রতিযোগিতার সুযোগ ছিল না। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করছে।

যে প্রতিষ্ঠান দক্ষতা, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সেবা দিতে পারবে, তারাই টিকে থাকবে। ঢাকা ব্যাংকও সেই প্রতিযোগিতার অংশ হিসেবে দায়িত্ব পেয়েছে এবং তারা জনগণকে আরও উন্নত সেবা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আঞ্চলিক কার্যালয়গুলোকে শুধু প্রশাসনিক দপ্তর হিসেবে নয়, বরং জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবার সমন্বয়ক হিসেবে কাজ করতে হবে।

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ড্রেনে পলিথিন ও বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই নগরবাসীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ থাকলে নগর ব্যবস্থাপনার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীদের প্রতি পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাজু/এএফ

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান। এই মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে পল্লবী থানায় মামলাটি দায়ের করার পর আমিনুর রহমান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মামলায় 'অনৈতিক সম্পর্কের প্রতিবাদ' এবং 'ভিডিও ফাঁসের সন্দেহে' মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

এদিকে, আটক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। এছাড়া মামলার তদন্ত করে আগামী ২৪শে অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে আদালত।

উল্লেখ্য, একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় 'নৈতিক স্খলনের' অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণ দেখিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসএন/

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭
খবরের কাগজ ইনেফোগ্রাফিক।

রাজধানীজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

বুধবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ওই ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. নাঈম (২০), মো. মামুন হোসেন (২২), মো. দ্বিপু বাহাদুর (২৯), মো. সাইদুল ইসলাম (৩৬), মো. মনিরুল মনু (৪২), মো. আবুল বাশার (৫৩), মো. জাহিদুল ইসলাম (১৮), মো. আলী হোসেন (৪৮), মো. সবুজ (৩৭), মো. মামুন (৫২), মো. নাজমুল ইসলাম (২৫) ও মো. শাহ পারভেজ (৪০)।

গ্রেপ্তার অন্যরা হলেন- মৃদুল হাসান (২৯), মো. সুজন বেপারী (২৬), মো. শাকিল (২৬), মো. সেলিম ওরফে ডিপজল (২২), মো. সেলিম ওরফে ডিপজল ওরফে রনি, মো. রাকিব (২২), মো. রাজা মিয়া, মো. সবুজ ব্যাপারী ওরফে সবুজ (২২), মো. সবুজ, মো. সুজন, মো. হাসান, মামুন (২৪), মো. সবুজ, মো. নাদিম, মো. জুয়েল মিয়া (৩১), মো. ইমরান (২৭), শেখ শাহিন (৫৫), মামুন (২৪), চঞ্চল রবি দাস (২১), মো. রিহান শেখ (১৯), মো. বাপ্পি শেখ (২০), মো. পলাশ হোসেন (২৫), মো. শাহীন (২৫), মো. সুন্নত (২২) ও মো. রাজু (৪৫)।

এ ছাড়াও নিয়মিত অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আকবর খান ইমন (২৪), মো. মেরাজুল ইসলাম (২২), খন্দকার মো. ইব্রাহিম (২১), মো. আবির হোসেন (২৫), মো. রবিনুর (২৭), মো. মনোয়ার হোসেন ওরফে রিফাত (২৬), মো. জহুরুল ইসলাম (৩২), মো. লাবলু (২০), মকবুল হোসেন ওরফে মুকুল (২৭), মিজানুর রহমান মুকুল (৪০), শ্রাবন দেওয়ান (২০) মো. সজিব (২১), মো. শামীম হোসেন (৩৬), মিলন (৪২), মো. আলমগীর হোসেন (৩০), মো. মনির হোসেন (৩২), মো. মশিউর রহমান (২৬), ফাহিম (২৩) ও দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি (৩১)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৩ জন ছাড়াও শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২৮ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন ও হাতিরঝিল থানার ৪ জন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এএফ/

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজসম্পদ মন্ত্রণালয়

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজসম্পদ মন্ত্রণালয়
খবরের কাগজ ইনফোগ্রাফ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।  

দেশে সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের জেট ফুয়েল, ২০ দিনের পেট্রোল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে। আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

আমদানি ও সরবরাহের চিত্র তুলে ধরে মুখপাত্র জানান, পাইপলাইনে তেলের যে মজুত আছে তা দিয়ে আগামীতে কোনো সমস্যা হবে না। এছাড়া আগামী ২৪ দিনের মধ্যে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে এসে পৌঁছাবে। এর মধ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আসবে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল।

মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির বিষয়ে মনির হোসেন চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ সরাসরি পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে না; সেখান থেকে কেবল ক্রুড ওয়েল (অপরিশোধিত তেল) কেনা হয়। 

অন্যদিকে, দেশে গ্যাস সরবরাহের বিষয়ে যুগ্ম সচিব জানান, দিনে দেশে দেশীয় গ্যাস ও এলএনজি মিলিয়ে মোট চাহিদা তিন হাজার আট মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণেই সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে আগামী দুই-একদিনের মধ্যে যান্ত্রিক ত্রুটি সংশোধন হয়ে গ্যাস সঙ্কট কেটে যাবে এবং সিএনজি স্টেশনগুলোর ওপর থেকে চাপ কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

রিফাত/

তারুণ্যের আকাঙ্ক্ষায় দক্ষ জনশক্তি গড়বে সরকার: মাহ্দী আমিন

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
তারুণ্যের আকাঙ্ক্ষায় দক্ষ জনশক্তি গড়বে সরকার: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলা হবে। এমন একটি সমাজ বিনির্মাণ করা হবে, যেখানে তরুণদের মধ্যে পারিবারিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক শিষ্টাচারের বিকাশ ঘটবে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। 

তিনি বলেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যেখানে শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবরেশনের উদ্যোগ নেওয়া হবে। সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হবে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মিরপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস-ইউসেপ বাংলাদেশ আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস -২০২৬ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মাহ্দী আমিন এ কথা বলেন।‌

শ্রমিক বান্ধব সরকার দায়িত্ব নেওয়ার পর দুই ঈদের সময় শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ দেখা যায়নি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শ্রমিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বকেয়া, বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। আমরা এমন একটি সরকারের প্রতিনিধিত্ব করছি, যা দীর্ঘদিন পর সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সেই জনগণের একটি বড় অংশ ছিল তরুণ সমাজ। 

তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ মূলত চারটি ক্ষেত্রে তৈরি হতে পারে, দেশের বেসরকারি খাতে, সরকারি খাতে, দেশের বাইরে এবং স্বনির্ভর বা উদ্যোক্তা হিসেবে। এ চারটি ক্ষেত্রকেই আমাদের সমান গুরুত্ব ও অগ্রাধিকার দিতে হবে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সবার চিকিৎসক বা প্রকৌশলী হওয়াই একমাত্র লক্ষ্য হবে না। বরং দেশের চাহিদা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং একজন শিক্ষার্থী যে বিষয়ে আগ্রহী ও দক্ষ, সেই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য তাকে অবারিত সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশের জন্য বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হবে। বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই প্রশিক্ষণের কার্যকর প্রতিফলন প্রত্যক্ষ করেছি। আমরা চাই তিন মাস, ছয় মাস বা অন্যান্য স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স ও ট্রেডভিত্তিক প্রশিক্ষণের আরও বিস্তৃতি ঘটুক। এসব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন বাস্তব কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে অথবা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, একইভাবে বিদেশে কর্মসংস্থানের জন্যও প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা এমন একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, পলিটেকনিক ইনস্টিটিউট, এসএসসি ও এইচএসসি ভোকেশনাল শিক্ষা, টিটিসিসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম একটি অভিন্ন কাঠামোর আওতায় আসবে।

বর্তমানে ২৩টি ভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কিন্তু এসব প্রশিক্ষণের কারিকুলাম, সার্টিফিকেশন, প্রশিক্ষণ পদ্ধতি এবং শেখানো দক্ষতার মধ্যে সামঞ্জস্যতা প্রয়োজন। এই বাস্তবতা অনুধাবন করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সমন্বিতভাবে কাজ করছি। লক্ষ্য হচ্ছে, এনএসডিএ-এর সনদ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির সনদ ও মানের মধ্যে একটি কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে একটি অভিন্ন মানদণ্ড গড়ে উঠবে, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করবে।

ইউসেপ ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত হয়, যা নিঃসন্দেহে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলেও মন্তব্য করেন মাহ্দী আমিন বলেন, তবে এই চিত্রটি এখনও সারা দেশে প্রতিফলিত করতে হবে। দেশের অনেক স্থানে শিক্ষার্থীরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করছেন, পলিটেকনিকে পড়াশোনা করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু এরপরও তাদের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে না। তাই বৈশ্বিক সেরা অনুশীলন এবং বাংলাদেশের সফল প্রতিষ্ঠানগুলোর কার্যকর মডেলকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, আমরা চাই ইউসেপের এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমগ্র বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার অংশ হয়ে উঠুক। সে লক্ষ্যেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই। অন্তর্ভুক্তিমূলক বলতে বুঝি সবার জন্য সমান সুযোগ, ন্যায্যতা এবং মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের নিশ্চয়তা। রাজধানী ঢাকার শিক্ষার্থীরা যে মানের শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণের সুযোগ পায়, সেই একই সুযোগ দেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিতে হবে। যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে, সেখানেও আমরা এমন একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে কোনো শিক্ষার্থী শুধু অবস্থানের কারণে পিছিয়ে না থাকে।

মো. আলী/নাঈম