ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯ অরবিটাল বুস্টার পুনরুদ্ধারে চীনের বড় সাফল্য আসছে রেঞ্জ রোভারের নতুন ইলেকট্রিক জিটি কুবিতে প্রবেশে ফয়জুল করিম অনুমতি পেলেও বাধার মুখে নেতাকর্মীরা চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি অস্ত্র উদ্ধার স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ওয়াচ দ্বিতীয় দিনে আরও ১টি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগ জমা ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর মানবিক সেবার অঙ্গীকারে ‘শেষ বিদায়ের বন্ধু’র নতুন পথচলা মোহাম্মদ আতাউল করিম এর বই ‘যে শুরুর শেষ নেই’ প্রকাশনা অনুষ্ঠান বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বাংলাদেশের নতুন অর্জন AKS রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত মেটলাইফের ৬ মাসে ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে? ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২ বার্সেলোনা অধ্যায় শেষে আয়াক্সে পাড়ি জমাচ্ছেন টের স্টেগেন সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড

৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১২ এএম
৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: খবরের কাগজ

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে জানা গেছে, দুপুর ১টার মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মূলত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদী অববাহিকায় আকস্মিক হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

অন্তরা/

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
খবরের কাগজ ইনফোগ্রাফ

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুজ্বর নিয়ে ৪৩৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, ঢাকা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে শুধু চলতি জুলাই মাসেই ভর্তি হয়েছেন ৬ হাজার ৫৭০ জন, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২২ জন। এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১ ও জুন মাসে ১৩ জন মারা গেছেন।

বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন । ছবি : পিএমও

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট- প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য।’

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ বিদ্যমান এবং ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পকে আমরা একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছি। তবে এই খাতের উন্নয়ন একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।

এ খাতকে ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যেগের কথা তুলে ধরেন তিনি ‘চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে সরকারপ্রধান বলেন, ‘বিদেশি ও দেশি বিনিয়োগ টানতে শুল্কমুক্ত (বন্ডেড) সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাই-টেক পার্কগুলোকে আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।’

আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে। আমাদের মেধা, দক্ষ তারুণ্য এবং উদ্ভাবনী শক্তির ওপর ভর করেই আমরা এই লক্ষ্য অর্জন করব। সরকার আপনাদের স্বপ্ন ও অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সামিটে যোগ দিতে আসা দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এএফ/

দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানুষের সামগ্রিক সুস্থতা (হলিস্টিক ওয়েলবিইং), মানসিক সক্ষমতা (মেন্টাল ফিটনেস) এবং ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "আজকের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। আমরা সবাই সমাজ পরিবর্তনের কথা বলি। কিন্তু সমাজ বদলাতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। শুধু সরকারের একার পক্ষে দেশ পরিবর্তন সম্ভব নয়, যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই।"

তিনি আরও বলেন, মানুষের মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত মাইন্ড কোচ, ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ডা. মেছবাহসহ সমাজ উন্নয়নে অবদান রাখা সবার কাজের প্রশংসা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন ,’আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। তিনি আরো বলেন, বই এর কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না, “চিন্তা আমার শত্রু নয়” যা ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। এইটা আমরা কয়জন ভাবি। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম হয়না, খাওয়া দাওয়া হয় না। চিন্তা যে আমাদের শত্রু নয় এটা বড় একটা ফীলিং এর বিষয়। এই বইটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এক দারুন সূচনা হবে। 

তিনি বলেন, ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় এই বিষয়টা আমরা ভুলেই গেছি। যদি আমাকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট” তাহলে আমরা আসলেই কাজটি  করতে পারব। এ জন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি। 

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিয়ে ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে  প্রস্তুত করতে হবে। তিনি বলেন সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই। “ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যারিস্টার রেদওয়ান হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা ।

এসএন/

সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: খবরের কাগজ

দেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সরকারের সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করাসহ তিনটি বিষয়কে জরুরি বলে উল্লেখ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার বিষয়ক পরামর্শ সভা’য় দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনটি বিষয়ের উল্লেখ করে তিনি বলেন,  ‘প্রথমত, অপরাধীদের দল-মতনির্বিশেষে সবার বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অপরাধ করে পার পেয়ে যাওয়ার আশা না করে। দ্বিতীয়ত, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সরকারকে যুক্তিসংগত ও বস্তুনিষ্ঠ সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বর্তমান সরকারকে মনে রাখতে হবে যে তারাও দীর্ঘ ১৭ বছর ভুক্তভোগী ছিলেন; তাই তারা যেন নতুন করে অত্যাচারীতে পরিণত না হন।’

দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচারপতিদের দায় উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার চেয়ে যদি কারো বেশি অপরাধ থাকে, তাহলে বিচারপতিদের অপরাধ তার থেকেও বেশি। আপনারাই (বিচারপতি) সেই মাঠ তৈরি করেছেন, যার ফলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।’

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এই সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ খারাপ নয়, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাটুকারিতা ও ব্যক্তি পূজার সংস্কৃতি গভীরভাবে প্রবেশ করেছে।’

দেশের অধিকাংশ সংবাদপত্রকে অলিগার্কদের নিয়ন্ত্রিত বলেও মন্তব্য করেন তিনি বলেন, ‘তাদের নানা স্বার্থ থাকায় তারা ক্ষমতাসীনদের সমালোচনা করতে পারে না।’

তিনি বলেন, ‘যে বিএনপি একসময় ‘আমার দেশ’কে নিজেদের ঘনিষ্ঠ পত্রিকা হিসেবে দেখত, এখন ক্ষমতায় গিয়ে সেই দলই ‘আমার দেশ’কে জামায়াতের পত্রিকা বলছে। কারণ, সরকারকে তোষামোদ বা চাটুকারিতা না করলেই এ ধরনের তকমা দেওয়া হয়। তার মতে, ক্ষমতায় গেলেই সবাই প্রশংসা শুনতে চায়, এটাই বাংলাদেশের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে এবং এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

মাহমুদুল আলম/রিফাত/

ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভির সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চলা বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সিজেপি।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় সিজেপির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে কার্যকরভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এসএন/