ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাঙচুর-আগুন সরকারি বাসস্থান সংকটে ভোগান্তিতে খোকসার কর্মকর্তা-কর্মচারীরা সিরাজুল ইসলাম চৌধুরী: একজন মননশীল লেখকের প্রতিভূ আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে কেজিতে ১০ টাকা ছাড় পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযানে দুই পাচারকারী আটক কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস চীনের অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির নতুন কেন্দ্র সুচৌ

‘লাল সন্ত্রাসের ডাক’ দিয়ে বিতর্কে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম
‘লাল সন্ত্রাসের ডাক’ দিয়ে বিতর্কে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা
মেঘমল্লার বসু

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লাল সন্ত্রাসের ডাক’ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। তার এমন ঘোষণার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ঢাবির একদল শিক্ষার্থী। তাকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য মাহিন সরকার।

গত শুক্রবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন এবং গ্রাফিতি মুছে ফেলেন। 

বিক্ষোভ সমাবেশে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘৮০ ও ৯০-এর দশকের মতো তারা আবারও সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। তারা ডাকসুকে এভাবেই ভণ্ডুল করেছিল ৯০-এর দশকে। আজও সেই সন্ত্রাসীরা আবারও সন্ত্রাসবাদের ঘোষণা দিচ্ছে। এই সন্ত্রাসীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’

স্বাধীনতার পরে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে ‘লাল সন্ত্রাসের হাত ছিল’ মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য মাহিন সরকার বলেন, ‘বিগত বছরগুলোতে ছাত্রলীগ তাদের অনুগতদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। সে জন্য এই বামরা এখনো আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে যাচ্ছে। মেঘমল্লার বসুদের অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়া হবে।’

মেঘমল্লারকে গ্রেপ্তার দাবি: গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার স্বার্থে মেঘমল্লারকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এতে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটি সংঘাতের পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। তাদের রেড টেররের পরিকল্পনা এবং প্রকাশ্যে দেওয়া ঘোষণা এই বার্তাই দেয়।’

শাহবাগ থানায় জিডি: গতকাল মেঘমল্লারের এমন ঘোষণার জেরে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী যুবাইর বিন মেছারী। জিডিতে লাল সন্ত্রাসের ভিকটিম হয়ে খুন ও গুম হওয়ার আশঙ্কা এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে উল্লেখ করা হয়।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু খবরের কাগজকে বলেন, ‘আমার স্ট্যাটাসে আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নেই। বর্তমানে নানা ভায়োলেন্স ঘটছে, আমার স্ট্যাটাসটি নিজেদের সুরক্ষা ও প্রতিরক্ষার দিকে ইঙ্গিত দেয়, যা ভায়োলেন্সের বিরুদ্ধে। তাই এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না।’

‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:০৫ পিএম
‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ/ ছবি: সংগৃহীত

জামায়াতের ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। তাই বিএনপি ও জামায়াতকে সুশাসন নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “তাদের( আওয়ামী লীগ) তো যাওয়ার জায়গা আছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই।”

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক দলগুলোকেও জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

ইজ্জত উল্লাহ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সরকার নির্ধারিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে। ফলে প্রকৃত বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।

তিনি জানান, বর্তমানে দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে এবং শুধু সুদ পরিশোধেই বছরে ব্যয় হচ্ছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাত সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের মতামতকে গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি সবাইকে মিলেই কার্যকর বাজেট বাস্তবায়নের আহ্বান জানান।

এলিস/এএফ

নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া
ছবি: খবরের কাগজ

“নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।” – বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।

‎বুধবার (২৪ জুন) বিকেলে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ তিনি একথা বলেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস মুন্না।

‎এসময় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে তারা দাবি করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এসময় তারা খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ জড়িত সকলের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

‎প্রধান অতিথি জিয়া উদ্দিন তার বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নির্যাতন সহ্য করেছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। নানা ধরনের গুম, খুন এবং অপহরণের মধ্য দিয়ে আন্দোলন করে ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি।

‎কিন্তু নির্বাচনের পরপরই ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তি এই দুইদল মিলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে ফ্যাসিবাদী দল ফিরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ইলিয়াস আলী সহ যেসকল নেতাকর্মীদের খুন ও গুম করেছেন তাদের জীবন যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি করার সুযোগ দিবে।

‎প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ওয়াদুদ মামুন, সি: যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদল দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।

জিয়াউর রহমান/আমান

ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিজুসহ ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ  উপজেলার মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু (৪৮), পৌর শ্রমিক লীগের সাবেক সহ-সম্পাদক নওশের আলী (৪১), পৌর শ্রমিক লীগের সাবেক সদস্য আশরাফুল শেখ (৩৪), উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম (৩০), কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আলী (৪৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন (৩৬), উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাক আহম্মেদ লাভলু (৩৮) এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুর রহমান (৪৯)।

মামলার পলাতক আসামিরা হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র  মোস্তাফিজুর রহমান বিজু (৫৭), মো. কালাম (৪০) এবং মো. পারভেজ হোসনে অপু (২৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় বিজুকে আটক করার চেষ্টা করা হলে তার স্বজন ও সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি সেখান থেকে চলে যান।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মঙ্গলবারের ঘটনায় মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাহফুজুর রহমান/এসএন

চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের এক দিন পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলম উপজেলা উত্তর ঢেমশা গ্রামের এবার হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন। এর পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার আমার ভাই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিল। সেখান থেকে ডিবি তাকে আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। তার নামে আগে কোনো মামলা ছিল না।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন খবরের কাগজকে বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার একটি টিম নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর তাকে আদালতের সোপর্দ করা হয়। একইদিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি থানায় থাকাকালীন সম্পূর্ণ সুস্থ ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ’বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের সামনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বাদল সাহা/তামান্না রুপা/