ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য সমমনা দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, তারা কোনো জোট গঠন করবে না, তবে সমঝোতার ভিত্তিতে আসন বণ্টন করবে, অর্থাৎ এক দল যদি কোনো আসনে প্রার্থী দেয়, অন্য দল সেই আসনে প্রার্থী দেবে না। বর্তমানে আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনার পাশাপাশি অন্যান্য দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।
এনসিপি একটি দলের কাছে ২০টি আসন চেয়েছে, জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, ‘আমরা জোট করবো না, তবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবো। ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আমাদের এখানে দলের সংখ্যা আরও বাড়তে পারে।’
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জাতীয় নির্বাচনের আগে এবং আলাদা দিনে আয়োজনের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তই আমরা মেনে নেব। বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তফসিলের পর সিদ্ধান্ত হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যদি গণভোট একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে আয়োজন হয়, তা গৌণ হয়ে যাবে এবং সহিংসতার কারণে স্থগিত হওয়ার সম্ভাবনা থাকবে।
তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর হবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকে ভোট প্রদানের বিষয়ে কোনো আপত্তি থাকলেও সরকারের সিদ্ধান্ত ইতিবাচক এবং যৌক্তিক। জামায়াতের অবস্থান স্পষ্ট, সংসদ নির্বাচনের আগে গণভোট আলাদা দিনে আয়োজন করতে হবে, এবং নভেম্বরের মধ্যে তা কার্যকর করতে হবে।’
প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোট প্রসঙ্গে তিনি জানান, ভোটার নিবন্ধন ও ভোট দেওয়ার জন্য তৈরি অ্যাপের ট্রায়াল চলছে। কিছু প্রবাসী নিবন্ধন করতে সমস্যায় পারছেন তবে কমিশন আগামী ১৮ নভেম্বর এর প্রক্রিয়া চালু করবে। ভোটের সময়সূচি অঞ্চলভিত্তিক নির্ধারিত হবে। হামিদুর রহমান আযাদ কমিশনের পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ভালো ও সমন্বিত বলে উল্লেখ করে ধন্যবাদ জানান।
এলিস/নাঈম