ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শীঘ্রই সুখবর আসবে: প্রবাসী কল্যাণমন্ত্রী মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, অতিরিক্ত মহাপরিচালকের ক্ষোভ

পটুয়াখালী-১ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী ঘোষণা

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন, নতুন প্রার্থী ঘোষণা
ছবি: খবরের কাগজ

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভার ইত্যাদি সড়কের চৌরাস্তা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম সংবাদ সম্মেলনে বলেন, 'পূর্বে ঘোষিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রমে অবহেলার অভিযোগে প্রার্থীতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা শাখার জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।'

পরে নতুন প্রার্থী হিসেবে পটুয়াখালী জেলা শাখার সদস্য আলহাজ্ব হজরত মওলানা আবুল হাসান বোখারীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, 'দল, সংগঠন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য যোগ্য, পরিশ্রমী ও আদর্শবান নেতৃত্বকে সামনে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, 'ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা নৈতিকতা, শৃঙ্খলা ও সুপারিশ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয়। যে কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থান বজায় রাখবে।'

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামসহ জেলা শাখার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

হাসিবুর রহমান/রিফাত

নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া
ছবি: খবরের কাগজ

“নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।” – বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।

‎বুধবার (২৪ জুন) বিকেলে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ তিনি একথা বলেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস মুন্না।

‎এসময় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে তারা দাবি করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এসময় তারা খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ জড়িত সকলের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

‎প্রধান অতিথি জিয়া উদ্দিন তার বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নির্যাতন সহ্য করেছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। নানা ধরনের গুম, খুন এবং অপহরণের মধ্য দিয়ে আন্দোলন করে ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি।

‎কিন্তু নির্বাচনের পরপরই ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তি এই দুইদল মিলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে ফ্যাসিবাদী দল ফিরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ইলিয়াস আলী সহ যেসকল নেতাকর্মীদের খুন ও গুম করেছেন তাদের জীবন যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি করার সুযোগ দিবে।

‎প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ওয়াদুদ মামুন, সি: যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদল দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।

জিয়াউর রহমান/আমান

ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিজুসহ ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ  উপজেলার মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু (৪৮), পৌর শ্রমিক লীগের সাবেক সহ-সম্পাদক নওশের আলী (৪১), পৌর শ্রমিক লীগের সাবেক সদস্য আশরাফুল শেখ (৩৪), উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম (৩০), কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আলী (৪৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন (৩৬), উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাক আহম্মেদ লাভলু (৩৮) এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুর রহমান (৪৯)।

মামলার পলাতক আসামিরা হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র  মোস্তাফিজুর রহমান বিজু (৫৭), মো. কালাম (৪০) এবং মো. পারভেজ হোসনে অপু (২৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় বিজুকে আটক করার চেষ্টা করা হলে তার স্বজন ও সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি সেখান থেকে চলে যান।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মঙ্গলবারের ঘটনায় মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাহফুজুর রহমান/এসএন

চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের এক দিন পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলম উপজেলা উত্তর ঢেমশা গ্রামের এবার হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন। এর পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার আমার ভাই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিল। সেখান থেকে ডিবি তাকে আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। তার নামে আগে কোনো মামলা ছিল না।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন খবরের কাগজকে বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার একটি টিম নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর তাকে আদালতের সোপর্দ করা হয়। একইদিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি থানায় থাকাকালীন সম্পূর্ণ সুস্থ ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ’বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের সামনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বাদল সাহা/তামান্না রুপা/

রামগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
রামগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রামগঞ্জ থানা

লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গত সোমবার উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দা বিএনপির স্থানীয় নেতা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি করেন।

বুধবার (২৪ জুন) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন সাংবাদিকদের মামলার সত্যতা নিশ্চিত করেন।

এতে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ জন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও  ১০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবু।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ১৬ জুন তারা ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

 ওসি জানান, মামলাটি তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/