মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রযুক্তি অপরিহার্য। প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিশ্বকে একটি ‘গ্লোবাল ভিলেজ’ বা বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে বিপ্লব চলছে। মানুষের জীবনযাত্রার প্রতিটি স্তরে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে গেছে। তাই একবিংশ শতাব্দীতে জাতীয় জীবনের উন্নয়নের জন্য পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। এদিকে ইন্টারনেট অব থিংস, রোবোটিকস, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, ব্লকচেইন প্রযুক্তি, সেন্সর, অটোমেশন, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, জিন ও প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে আজকের বিশ্বে দ্রুত পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকি, কর্মসংস্থান হ্রাস, গোপনীয়তা লঙ্ঘন এবং ডিজিটাল বিভাজন বা বৈষম্যের মতো বড় চ্যালেঞ্জগুলোও তৈরি হয়েছে, যা মোকাবিলা করাই বর্তমানের প্রধান লক্ষ্য। অপরদিকে গ্রামীণ অর্থনীতিতে প্রযুক্তি ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক উন্নয়নে পিছিয়ে পরা দেশগুলোকে উন্নত বিশ্বের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য খুলে দিয়েছে অপার সম্ভাবনার দুয়ার। প্রযুক্তির উন্নয়ন মানে একটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন। এটি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। প্রযুক্তি মানুষকে জোগায় জীবন সহায়ক ব্যবস্থা বা লাইফ সাপোর্ট সিস্টেম, যে কারণে মানুষ পৃথিবীতে নিজেকে খাপ খাইয়ে নেয়ার শক্তি অর্জন করে। আর এভাবেই প্রতিনিয়ত প্রযুক্তি হয়ে উঠছে মানুষের প্রতিদিনের সঙ্গী।
মো. জাহিদুল ইসলাম
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
[email protected]