ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে নেইমার জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬

রাসুলুল্লাহ (সা.) যেভাবে রমজান কাটাতেন—১৫ যেসব কাজ থেকে বিরত থাকতে বলেছেন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:০০ এএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০১:০১ পিএম
যেসব কাজ থেকে বিরত থাকতে বলেছেন
আরবিতে আল্লাহর নিরানব্বই নামের ছবি । সংগৃহীত

রমজানের প্রতিটি মুহূর্ত বান্দার জন্য আল্লাহতায়ালার খাস রহমত। এ রহমত পেয়েও অসতর্কতাবশত বিভিন্ন মন্দ ও গুনাহের কাজে লিপ্ত হয় মানুষ। ‌যারা এ মাসেও তার গোনাহ মাফ করাতে সক্ষম হয় না, রাসুলুল্লাহ (সা.) তাদের অভিসম্পাত করেছেন। (শুয়াবুল ঈমান, ১৬৬৮)
শয়তানের ধারাবাহিক প্ররোচনার প্রভাবে, অলসতা ও অসর্তকতার কারণে এ মাসের অনেককে বিভিন্ন মন্দ ও গুনাহের কাজে লিপ্ত হতে দেখা যায়, যা গভীর উদ্বেগের বিষয়। রাসুলুল্লাহ (সা.) এ মাসে বিভিন্ন মন্দ কাজ থেকে বিরত থাকার জোর তাগিদ দিয়েছেন। 

সাহরি না খেয়ে রোজা রাখা উচিত নয় : অনেকে শেষ রাতে সাহরি খান না। কেউ কেউ আবার সন্ধ্যা রাতে খেয়েই শুয়ে পড়েন। এটা সুন্নত পরিপন্থি। কারণ ইহুদি ও খ্রিষ্টানরা সাহরি খায় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের ও আহলে কিতাবিদের রোজার মধ্যে পার্থক্য হলো, সাহরি গ্রহণ। তোমরা কখনো সাহরি না খেয়ে রোজা রাখবে না।’ (মুসলিম, ২৬০৪) 
 
বিলম্বে ইফতার করার অবকাশ নেই: বিলম্বে ইফতার করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটাও বিধর্মীদের কালচার। সন্ধ্যার আজান শোনার সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ (সা.) ইফতার করতেন। আজানের পর বিলম্বে ইফতার করা তিনি পছন্দ করতেন না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দ্বীন বিজয়ী হবে, যে যাবৎ মানুষ দ্রুত ইফতার করবে। কারণ ইহুদি-খ্রিষ্টানরা তা বিলম্বে করে।’ (আবু দাউদ, ২৩৫৫)

হারাম খাওয়া হারাম : রমজানের সাহরি ও ইফতারে ব্যবহৃত যাবতীয় খরচ পবিত্র ও হালাল অর্থের মাধ্যমে উপার্জিত হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ওই গোশত (দেহ) জান্নাতে যাবে না, যা হারাম থেকে উৎপন্ন। জাহান্নামই এর উপযোগী।’ (ইবনে হিব্বান, ১৭২৩, তিরমিজি, ৬১৪)
 
মিথ্যা বলা নিষিদ্ধ : মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ ও রাসুলুল্লাহ (সা.) মিথ্যা বলা মোটেও পছন্দ করেন না। তিনি গোটা জীবনে কখনো মিথ্যা বলেননি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না, তার রোজা রেখে শুধু পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (বুখারি, ৬০৫৭)

গিবত ও পরনিন্দা না করা : পরনিন্দা ও অপরের দোষচর্চা নিকৃষ্টতম অভ্যাস। রোজা রেখে অন্যের দোষ-ত্রুটি খুঁজে বেড়ানোও অনুচিত। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘তোমরা একে অন্যের দোষ-ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণাই করে থাকো। 

তাড়াহুড়ো করে কোরআন খতম না করা : শুধু খতম দেওয়া বা পড়া শেষ করার জন্য তাড়াহুড়ো করে কোরআন পড়লে কোরআনের হক আদায় হয় না। রাসুলুল্লাহ (সা.) তারতীলের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন। তিনি বলেছেন, ‘যে কোরআন সুন্দর উচ্চারণে পড়ে না, সে আমার উম্মত না।’ (বুখারি, ৭৫২৭)।
 
অহেতুক কথাবার্তা না বলা : রমজানে রোজা রেখে অশালীন কথা বলা, গালি দেওয়া নিষেধ। তাই রোজা রেখে এ ধরনের কাজে লিপ্ত হওয়া উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন রোজা রাখে, তখন সে যেন অশালীন কথাবার্তা ও হৈচৈ না করে।’ (বুখারি, ১৯০৪)
 
অপচয় ও অপব্যয় না করা : রমজানে একদম ব্যয়কুণ্ঠতা অবলম্বন করা যেমন উচিত নয়, তেমনি অপব্যয় করাও উচিত নয়। রমজানে ব্যয় ও খাবারেও সংযম পালন করা জরুরি। বরং মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘(রহমানের বান্দা তো তারাই), যারা অপব্যয়ও করে না, আবার কৃপণতাও করে না। তাদের পন্থা হয় এ দুইয়ের মধ্যবর্তী।’ (সুরা ফোরকান, ৬৭)
 
রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া : কিছু মানুষ এমন রয়েছেন, রোজা রাখেন, তবে নামাজের ব্যাপারে উদাসীন। অথচ নামাজ ফরজ। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া জরুরি। সুতরাং রমজান মাসে নামাজ না পড়া রমজানের মহিমা ক্ষুণ্ন করে। তাই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া জরুরি।

 

লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক

বাংলাদেশের মাদরাসাগুলো পরিদর্শনে আসছেন নকশবন্দী তরিকার দুই শীর্ষ পীর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
বাংলাদেশের মাদরাসাগুলো পরিদর্শনে আসছেন নকশবন্দী তরিকার দুই শীর্ষ পীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসাগুলো শিক্ষাকার্যক্রম পরিদর্শন, আলেম-ওলামা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে ১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট দুই ইসলামি স্কলার। 'মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ'-এর আমন্ত্রণে তারা এই সফরে আসছেন।

সফরকারী দুই বিশিষ্ট মেহমান হলেন, মাওলানা মাসুম উল হক নকশবন্দী মোজাদ্দেদী ও শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ।

মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মাহমুদ জানান, মাওলানা মাসুম উল হক এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামি শিক্ষাকেন্দ্র 'দারুল উলুম হাক্কানিয়া আকোড়া খটক'-এর একজন ফারেগ বা গ্র্যাজুয়েট। তিনি পীর জুলফিকার নকশাবন্দী রহ. এর কাছ থেকে খেলাফত ও ইজাযত প্রাপ্ত। তার চার তরিকাতেই ইজাযত রয়েছে। এছাড়াও তিনি একজন প্রখ্যাত হাকিম (চিকিৎসক) এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে তাসাওউফের খেদমতে নিয়োজিত আছেন।

অপরদিকে, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশাবন্দী রহ-এর প্রতিষ্ঠিত বিখ্যাত উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মাহাদুল ফকীর আল-ইসলামীর শায়খুল হাদিস হাবিবুল্লাহ মুহাম্মদ অত্যন্ত উঁচু মাপের একজন আলেম ও সুবক্তা। সাধারণ জনগণ এবং আলেম সমাজ উভয় শ্রেণির শ্রোতাদের উপযোগী করে অত্যন্ত সাবলীল, মিষ্ট ভাষায় ও জ্ঞানগর্ভ আলোচনা পেশ করায় তার বিশেষ খ্যাতি রয়েছে।

বাংলাদেশে সফরকালে তারা দেশের আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করবেন। বিভিন্ন শিক্ষামূলক মজলিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর বর্তমান প্রধান মুফতি এবং শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার আমন্ত্রণে মেহনরা চট্টগ্রামের মাদ্রাসাগুলোও ঘুরে দেখবেন।

এই সফরকে সামনে রেখে আগামী ১ জুলাই ১০ পর্যন্ত এক মাসের ভিজিট বা কালচারাল ভিসার জন্য ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে।

কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট?

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট?
ছবি: সংগৃহীত

মানুষের জীবনে প্রতিনিয়ত জড়িয়ে থাকে নানা ভুল আর অনুশোচনা। আমরা অনেকেই না বুঝে কসম বা আল্লাহর নামে শপথ করে বসি, আবার তা ভেঙেও ফেলি। কিন্তু আপনি কি জানেন, কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা ইসলামে যথেষ্ট নয়। এর জন্য রয়েছে সুনির্দিষ্ট আইনি ও আর্থিক জরিমানা বা কাফফারা।

ইসলামি বিধান অনুযায়ী, আপনি যদি আসলেই কসম করে তা ভঙ্গ করে থাকেন, তবে তার কাফফারা হিসেবে ১০ জন গরিব-মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াতে হবে অথবা তাদেরকে একজোড়া করে পরিধেয় বস্ত্র দান করতে হবে। মনে রাখবেন, এক বেলা খাওয়ালে এই কাফফারা আদায় হবে না। আর যতবার কসম ভাঙবেন, ততবারই আলাদাভাবে এই কাফফারা দিতে হবে। তবে কসম না করে শুধু সাধারণ কোনো প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করলে এই আর্থিক কাফফারা লাগে না, যদিও ওয়াদা রক্ষা করা মুমিনের অন্যতম গুণ।

যারা জীবনে অন্যায় থেকে দূরে থেকে একটি সুন্দর ও নেক আমলময় জীবন গড়তে চান, তাদের জন্য পবিত্র কোরআনে একটি চমৎকার ‘থ্রি-স্টেপ ফর্মুলা’ দেওয়া হয়েছে। সুরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, আর গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি যখন (কোন বিষয়ে) মনস্থির করবে, তখন আল্লাহর ওপর নির্ভর করো...’

১. যেকোনো সঠিক সিদ্ধান্তের জন্য যোগ্য বা হক্কানী আলেমদের পরামর্শ নেওয়া।

২. নিজের দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া।

৩. শতভাগ আল্লাহর ওপর ভরসা রাখা।

মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুলের চোরাবালিতে আটকে হতাশ হওয়া যাবে না। কারণ, হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়। সুরা যুমারের ৫৩ নম্বর আয়াতে মহান আল্লাহ এক পরম আশার বাণী শুনিয়েছেন ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন।’ এমনকি সুরা ফুরকানের ৭০ নম্বর আয়াত অনুযায়ী, খাঁটি তওবাকারীদের পূর্বের পাপগুলোকে আল্লাহ পুণ্য দ্বারা বদলে দেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন নিষ্পাপ মানুষের মতোই।’(সুনানে ইবনে মাজাহ: ৪২২৫)।

তবে মনে রাখতে হবে, কোনো মানুষের হক নষ্ট করে থাকলে শুধু তওবা করলেই হবে না, বরং সেই ব্যক্তির পাওনা ফিরিয়ে দিতে হবে বা তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।

লেখক: আলেম ও সাংবাদিক 

কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস
সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর সাহায্যের পথ কখনো বন্ধ হয় না। ছবি: সংগৃহীত

আপনার সামনে যদি বিশাল এক সমুদ্র গর্জে ওঠে, আর পেছনে তাড়া করে আসে এক জাহাবাজ রাজার সশস্ত্র বিশাল সেনাবাহিনী—কেমন হবে সেই মুহূর্তটি? নিশ্চিত মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখন যদি সমুদ্রের পানি মাঝখান থেকে ফেটে গিয়ে ১২টি বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় আর তৈরি হয় শুকনো রাস্তা! রূপকথা নয়, আজ থেকে হাজার বছর আগে পবিত্র আশুরার দিনে পৃথিবীর বুকে এমনই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটেছিল। মহাবিশ্বের পরম সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা পবিত্র কোরআনে সেই রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী মুক্তির গল্পটি যেভাবে বর্ণনা করেছেন, তা প্রতিটি বিশ্বাসী হৃদয়ে আশার আলো জাগায়।

এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ছিল—বনি ইসরাঈল বংশে জন্ম নেওয়া এক শিশু ধ্বংস করবে প্রতাপশালী ফেরাউনের রাজত্ব। এই ভয়ে ফেরাউন বনি ইসরাঈলের সব নবজাতক পুত্রসন্তানকে নির্মমভাবে জবাই করা শুরু করে। পবিত্র কোরআনের সরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর (স্মরণ করো) সে সময়ের কথা, যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দান করত; তোমাদের পুত্রসন্তানদের জবাই করত এবং তোমাদের স্ত্রীদের অব্যাহতি দিত।

আল্লাহর নির্দেশে এক রাতে হযরত মুসা (আ.) তার অনুসারীদের নিয়ে মকসুদের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু ভোরেই ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের প্রায় ধরে ফেলল। সামনে উত্তাল সমুদ্র, পেছনে ঘাতক বাহিনী। বনি ইসরাঈল যখন ভয়ে কাঁপছিল, ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো: আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। (সুরা আশ-শোয়ারা, ৬৩)। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখানের পানি বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে গেল আর তৈরি হলো শুকনো পথ।

হযরত মুসা (আ.) তার দলবল নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু অহংকারী ফেরাউন যখন তার সৈন্যসামন্ত নিয়ে সেই পথে পা রাখল, অমনি আল্লাহর হুকুমে সমুদ্রের পানি চারপাশ থেকে ভেঙে পড়ল। চোখের পলকে তলিয়ে গেল ফেরাউন ও তার অহংকারী সাম্রাজ্য। আল্লাহ বলেন, আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদেরকে, অথচ তোমরা দেখছিলে। (সুরা বাকারা, ৫০)।

আশুরার এই চিরন্তন ইতিহাস আমাদের কেবল একটি গল্প শোনায় না, এটি আমাদের জীবনের এক পরম সত্যকে মনে করিয়ে দেয়। সত্য ও ন্যায়ের পথ যতই কঠিন হোক, তার জয় নিশ্চিত। আর অন্যায়-অত্যাচারের রাজত্ব যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর একটি মাত্র ইশারায় তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য।

আজকের পৃথিবীতে যারা হতাশা আর অন্যায়ের অন্ধকারে ডুবে আছেন, আশুরার এই দিনটি তাদের শেখায়—সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর সাহায্যের পথ কখনো বন্ধ হয় না। আসুন, কান্নাকাটি আর শোকের সাগরে না ভেসে, আমরা মুসা (আ.)-এর মতো আল্লাহর ওপর অবিচল আস্থা রাখি এবং সত্যের পথে নিজেদের জীবনকে পরিচালিত করি।

লেখক: আলেম ও সাংবাদিক  

সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:১৪ পিএম
সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তিনি আনুষ্ঠানিকভাবে কালেমায়ে ‘শাহাদাত’ পাঠ করে মুসলিম হন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (GEA) চেয়ারম্যান তুর্কি আলে শায়খ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তুর্কি আলে-শায়খ জানান, সৌদি আরবে সিনেমাটির শুটিংয়ের মাঝেই জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করেন এবং একটি স্থানীয় মসজিদে প্রযোজনা দলের অন্য মুসলিম সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। তুর্কি আলে-শায়খ তাঁর পোস্টে এই মুহূর্তের একটি ভিডিও চিত্রও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

৬৮ বছর বয়সী এই হলিউড তারকা বর্তমানে সৌদি আরবে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগজ’ (7 Dogz)-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে অবস্থানকালে সেখানকার মানুষের আতিথেয়তা, সমৃদ্ধ সংস্কৃতি এবং ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এসপোসিতোর মনে গভীর রেখাপাত করে। ইসলাম ধর্মের অনুশাসন ও মুসলিমদের জীবনযাত্রায় মুগ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নেন। জিয়ানকার্লো সৌদির জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিংয়ের এই অভিজ্ঞতাকে তার জীবনের অন্যতম ইতিবাচক অধ্যায় বলে উল্লেখ করেছেন।

ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় জীবন দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ে থিয়েটারের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে হলিউডের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজে (যেমন: ব্রেকিং ব্যাড, দ্য ম্যান্ডালোরিয়ান) অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, জিয়ানকার্লো এসপোসিতো যে ‘৭ ডগজ’ সিনেমায় অভিনয় করছেন, তাতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজসহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা যুক্ত রয়েছেন।

এর আগেও বিশ্বের বহু নামি-দামি লেখক, বিজ্ঞানী, চিকিৎসক, ক্রীড়াবিদ ও অভিনয়শিল্পী ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ধর্ম গ্রহণ করেছেন। হলিউডের এই শক্তিমান অভিনেতার ইসলাম গ্রহণের খবরটি এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়।

 

২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০০ এএম
২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ২৪ জুন ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

জোহর

১২.০৪ মিনিট

আসর

৪.৪০ মিনিট

মাগরিব

৬.৫৩ মিনিট

এশা

৮.১৯ মিনিট

 

ফজর (২৫ জুন)

.৪৫মিনিট

 

 বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন