ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
মহানগরীর মহাকোলাহলে সবুজ উদ্যানের এক পরিবেশ-সৌন্দর্যপিপাসু নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Nagad desktop

ড্রেসিংরুম চাঙা রাখেন মাহমুদউল্লাহ

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৬:০৪ পিএম
ড্রেসিংরুম চাঙা রাখেন মাহমুদউল্লাহ
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলত্যে বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। বেশ কয়েকটি ম্যাচ মাঠে গড়ালেও নিজেদের প্রথম ম্যাচে ৮ তারিখ মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অবশ্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেসার শরিফুল ইসলামের হাতের ইনজুরি। যার জন্য তার বাম হাতে লেগেছে ছয় সেলাই। এরই মধ্যে বিশ্বকাপের আগে ধারণ করা গ্রিন রোড স্টোরির আজকের পর্বে কথা বলেছেন শরিফুল ইসলাম।

বিসিবির নিয়মিত প্রকাশিত হওয়া এই ভিডিও সিরিজ সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য ও সতীর্থদের নিয়ে খোলামেলা আলাপ করেছেন শরিফুল।

আলাপচারিতায় দেখা মিলেছে এক হাসিখুশি ও আত্মবিশ্বাসী শরিফুলের। জানিয়েছেন ড্রেসিংরুমে কোন সতীর্থ সবচেয়ে আনন্দ করে থাকেন, ‘রিয়াদ ভাই সবার সঙ্গে সবচেয়ে ভালো মিশে। মনেই হয় না উনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়। পুরো দলকে চাঙ্গা করে রাখেন। মনে হয় যে অনেক দিন ধরে আমরা একসঙ্গে জাতীয় দলে খেলছি।’

তাসকিন-মোস্তাফিজ ও শরিফুল এই তিন পেসত্রয়ীর ওপর এখন পেসারদের মূল দায়িত্ব। তাদের সঙ্গে একসাথে খেলতে কেমন লাগে তাও জানিয়েছেন এই পেসার, ‘জাতীয় দল, বিপিএল, ডিপিএলে তাসকিন ভাইয়ের সঙ্গে খেলেছি, মোস্তাফিজ ভাইয়ার সঙ্গে খেলা হয়। যখন ছোট ছিলাম, ভাবতাম কবে তাদের সঙ্গে খেলব। এখন একই দলে খেলা হয়, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও প্রশংসা ঝরেছে ডানহাতি এই পেসারের কন্ঠে, ‘শান্ত স্বাধীনতা দেয়। দলের সবাই শান্তকে পছন্দ করে। আমাদের মধ্যে সিনিয়র-জুনিয়র বলতে কিছু নেই, সবাইকে ফ্যামিলি হিসেবে দেখি।’

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/

ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। গতকাল দলটির কানসাস সিটিতে পৌঁছানোর আগেই তাদের অনুশীলনের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডের অনুশীলন কেন্দ্র সোউপ সকার ভিলেজে সরঞ্জাম পৌঁছে দেওয়ার পথে ব্যবহৃত কয়েকটি যানবাহনে চুরি হয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ফুটবল, বুট এবং অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কত পরিমাণ সরঞ্জাম খোয়া গেছে, তা বর্তমানে যাচাই করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

প্রধান কোচ থমাস টুখেল এবং তার দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। তাদের আগমনের আগেই অনুশীলন সরঞ্জামগুলো ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা ছিল। শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং তদন্তের অংশ হিসেবে এফএর সঙ্গে কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এই চুরির ঘটনা ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে আজ দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/

যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৮ পিএম
যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর অন্যতম, যা এবার অনুষ্ঠিত হচ্ছে তিনটি আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন উত্তেজনা ও প্রত্যাশা।

বিশ্বকাপ ঘিরে প্রকাশিত বিভিন্ন ছবি ও দৃশ্যে ফুটে উঠেছে আধুনিক স্টেডিয়াম, রঙিন সমর্থকদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল সংস্কৃতি। 

প্রতিটি ছবি শুধু একটি মুহূর্ত নয়, বরং বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ উৎসবের আবহ, আবেগ এবং প্রতিযোগিতার অনন্য গল্প তুলে ধরে।

দেখুন কয়েকটি ছবি-

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:০০ পিএম
প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে উড়ন্ত সূচনা মূল আয়োজক যুক্তরাষ্ট্রের। আজ (১‌৩ জুন) সকালে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় তারা। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির একটি কাট-ব্যাক রুখে দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিলা।

যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের গতি ও ধার সামলাতে হিমশিম খায় প্যারাগুয়ের রক্ষণভাগ। ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের হয়ে ৩১ মিনিটে ও বিরতির বাঁশির আগে দুটি চমৎকার গোল করেন স্ট্রাইকার ফোলারিন বালোগান।

বিরতির পর মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো তার দলের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিককে মাঠ থেকে তুলে নেন। ফলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র আর গোলের ব্যবধান বাড়াতে পারছিল না।

ম্যাচের ৭৪ মিনিটে প্যারাগুয়ের বদলি খেলোয়াড় মাউরিসিও একটি গোল শোধ করেন। তবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। খেলা শেষের ঠিক আগ মুহূর্তে, রেফারি শেষ বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগে, জিওভানি রেইনা যুক্তরাষ্ট্রের হয়ে চতুর্থ গোলটি করেন। ফলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

পাপ্পু/অনিক/