আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া লিওনেল মেসি আছেন ৫৫ সদস্যের প্রাথমিক দলে। তবে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড বিশ্বকাপে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার ওপরই ছেড়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এই দলে জায়গা হয়নি পাওলো দিবালার।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে পড়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, সায়িন্তাগো বেল্টরান।
ডিফেন্ডার- আগস্টিন গুয়ে, গনজালো মন্তিয়েল, ন্যাহুয়েল মলিনা, নিকোলাস ক্যাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, হার্মান পেজ্জেল্লা, লিয়ান্দ্রো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি লোলো, জায়েদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোজাস।
মিডফিল্ডার- ম্যাক্সিমো পেরোনি, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যানিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভ্যারেলা, ইজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সকুয়েল প্যালাইকোস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মার্ক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিনগেজ, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্তিন বার্কো।
ফরোয়ার্ড- লিওনেল মেসি, নিকোরাস পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গ্যারাঞ্চো, গুইলিয়ানো সিমিওনে, ম্যাতিয়াস সোলি, ক্লদিও এটক্সেফেরি, জিয়ানলুকা প্রেস্তিনি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাত্তেও পেল্লেগ্রিনো।
অনিক/