ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের প্রথমবার এআই তৈরি করল ‘সুপার-ভ্যাকসিন’ হাদি হত্যা মামলার বাদীকে নিয়ে বোনের প্রশ্ন? জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী সবার সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল লক্ষ্মীপুরে হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক জিয়া স্মৃতি জাদুঘর শিগগিরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চীনের ইভি প্রযুক্তিতে গাড়ি বানাবে ভারতের টাটা পাটগ্রাম সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি, বিএসএফকে কড়া প্রতিবাদ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
Nagad desktop

‘দেশের ক্রিকেট এখন ক্রাইসিস সময় পার করছে’

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৪২ এএম
‘দেশের ক্রিকেট এখন ক্রাইসিস সময় পার করছে’
ছবি: সংগৃহীত

ক্রিকেট দুনিয়ায় এখন টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ার। সেই জোয়ারে নতুন করে ঢেউ তুলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রায় প্রতিটি টেস্ট খেলুড়ে দেশেই শুরু হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। বাংলাদেশও এর বাইরে নয়। ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট আসরের প্রথম পরিচয় কিন্তু বিপিএল দিয়ে নয়। পিসিএল (পোর্ট সিটি ক্রিকেট লিগ) দিয়ে।

সময়টা ২০০৯ সাল। বন্দরনগরি চট্টগ্রামে পিসিএল আয়োজনের মহাযজ্ঞ চলছে। ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে। যা এ দেশের ক্রীড়াঙ্গনের মানুষের প্রথম পরিচয়। নিলামেও বেশ সাড়া ফেলে। তামিম ইকবাল, সাকিব আল হাসানদের নিয়ে কাড়াকাড়ি। তারপর হাবিব গ্রুপের পৃষ্ঠপোষকতায় একসময় সেই পিসিএল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে গড়ায়। সফল আয়োজন হয়। আয়োজনের এই সফলতায় পরের বছর আসরে নিয়ে যাওয়া হয় দেশের গণ্ডি পেরিয়ে বাইরে। মরুর বুকে শারজাহতে। সেখানেও আয়োজন সফল হয়। আর পেছনে কাজ করেছিলেন কিংবা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সিরাজউদ্দিন মো. আলমগীর। অন্তপ্রাণ ক্রীড়া সংগঠক। ক্রিকেট দিয়েই পরিচিতি বেশি। যদিও খেলাধুলার অন্য মাধ্যমেও তার সমান বিচরণ। সেই সিরাজউদ্দিন মো. আলমগীর ১৪ বছর পর আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে ফিরেছেন। বিসিবির ৭ জুনের নির্বাচনে তিনি ক্যাটাগরি ‘সি’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিসিবির এবারের নির্বাচন এখন পর্যন্ত ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেখানে সবার আগে নাম ছিল সিরাজউদ্দিন মো. আলমগীরের। কারণ তার ক্যাটাগরিতে শুধু তিনিই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যদিও এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু সেটি ছিল নির্বাচন কমিশনের ভুল। কারণ বিসিবির গঠনতন্ত্রে কোয়াব থেকে মনোনীত কাউন্সিলর নির্বাচন করার এখতিয়ার রাখেন না। বিদ্যুৎ ছিলেন কোয়াবের কাউন্সিলর। পরে নির্বাচন কমিশন বিদ্যুৎকে ডেকে নিয়ে তার মনোনয়পত্র সংগ্রহের টাকা ফেরত দিয়ে দেয়। এরপর বাকি থাকে যায় সিরাজউদ্দিন মো. আলমগীরের মনোনয়নপত্র বৈধ্য হয় কিনা, তা দেখার। নির্বাচন কমিশন ২৩ মে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সিরাজউদ্দিন মো. আলমগীরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন বাকি শুধু নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার।

সিরাজউদ্দিন মো. আলমগীর এর আগে ২০০৫-০৭ মেয়াদে বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন। এরপর আসে নাজমুল হাসান পাপনের বোর্ড। সিরাজউদ্দিন মো. আলমগীরের মতো নিবেদিত প্রাণ সংগঠকদের জায়গা হয়নি বোর্ডে। কিন্তু বিসিবিতে না থাকলেও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। একই সময় তিনি সাবেক ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনেরও সাধারণ সম্পাদক ছিলেন। আবার ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে সহযোগী আয়োজক হিসেবে বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। সিরাজউদ্দিন মো. আলমগীর চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে তিনি প্রতি মেয়াদেই বিসিবির নির্বাচনে কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতেও একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

এবার তিনি পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হিসেবে। এই বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ন্যক্কারজনক হস্তক্ষেপে ‘নির্বাচন করার মতো পরিবেশ নেই’ অভিযোগ এনে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। খবরের কাগজকে তিনি বলেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পর আমাকে এই সুযোগ দিয়েছেন। এই সুযোগ যাতে আমি সততার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কাজে লাগাতে পারি সেই দোয়া আমি সবার কাছে চাই।’

বাংলাদেশের ক্রিকেট এখন ‘ক্রাইসিস’ সময় পার করছে উল্লেখ করে সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘আসলে দেশের ক্রিকেট এখন ক্রাইসিস সময় পার করছে। আমরা সব সময় ক্রিকেটে কঠিন সময় ফেস করেছি। ২০০৫ সালে যখন ক্রিকেট বোর্ডে ছিলাম, তখন কিন্তু ক্রিকেটের এ রকম রমরমা অবস্থা ছিল না। আবার একটা ক্রাইসিস মোমেন্টে পরিচালক হয়েছি। এ রকম কঠিন সময় আমি সবার, বিশেষ করে মিডিয়ার সহযোগিতা দরকার। ক্রিকেট-সংশ্লিস্ট সবার সহযোগিতা দরকার। সবাইকে নিয়েই কিন্তু ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু পরিচালক যারা আছেন, তারা কাজ করলে কিন্তু ক্রিকেটের উন্নয়ন হবে না। সবাইকে নিয়ে ক্রিকেটের জন্য কাজ করতে হবে।’

পলাশ/অনিক/

আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন
ছবি: খবরের কাগজ

ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন। অন্যদিকে শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিল করতে দেখা যায়। 

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা শুরু হয়। দেশটির জাতীয় পতাকা, দলের জার্সি ও বিভিন্ন ব্যানারে সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে শেষ হয়।

পুরো শোভাযাত্রাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্থানীয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। মোটরসাইকেলের দীর্ঘ বহর এবং নীল-সাদা পতাকার সমারোহে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথের দুই পাশে দাঁড়িয়ে অনেকেই এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সংগীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক, ফুটবলপ্রেমী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়াড় হেলাল উদ্দিন জানান, ‘খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ফুটবল বিশ্বব্যাপী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনের বার্তা ছড়িয়ে দেয়। সেই চেতনা ধারণ করেই আমরা এই আয়োজন করেছি।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও তরুণরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যদিকে শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিলে অংশ নেন তারা। সেখানে বাবাদের সঙ্গে তাদের ছোট্ট বাচ্চারাও ছিল। কেউ সন্তানকে কাঁধে তুলে, কেউ আবার মোটরসাইকেলের সামনে বসিয়ে শামিল হয়েছেন ব্রাজিলপ্রেমের এ উৎসবে। হলুদ-সবুজ রঙে মোড়া পুরো আয়োজনটি যেন ফুটবলকে ঘিরে পারিবারিক বন্ধন ও সমর্থকদের উচ্ছ্বাসের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। ব্রাজিল সমর্থকদের এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল সমর্থক পিতা-পুত্র ও কন্যাদের একসঙ্গে অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই ব্রাজিলের জার্সি পরে এবং দেশটির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। আয়োজকরা জানান, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রাজিলের আনন্দ শোভাযাত্রায় শিশুপুত্র আজানকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন এস এম শাকিল নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, ছোটবেলায় আমি ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখেছি। সেই থেকে ব্রাজিলের সাপোর্টার। আজ ব্রাজিলের মহড়ায় আমার ছেলেকে নিয়ে এসেছি। জানিনা ও বড় হয়ে ব্রাজিলের সাপোর্টার হবে কি না? তবে এখন পর্যন্ত ও আমার দলেই আছে।

মহড়ায় বিএম ইস্রাফিল এসেছেন তার কন্যা ফাতেমা শখ ও ছেলে স্বাধীনকে নিয়ে। তিনি বলেন, আমার স্ত্রী ও বড় ছেলে আর্জেন্টাইন সাপোর্টার। আমি, আমার ছোট ছেলে এবং ছোট মেয়ে ব্রাজিলের সমর্থক। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। আমার ছেলে-মেয়ে দুজনেরই ব্রাজিলের খেলা ভালো লাগে বলেই তারা ভীষণ ভক্ত। আমার ফুটবলের প্রতি যে অগাধ ভালোবাসা, সেটা আমার ছেলেমেয়েরা মূল্যায়ন করে। আজ ওদের সঙ্গে নিয়ে মহড়ায় এসে দারুণ সময় উপভোগ করলাম।

ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের সমর্থক ও মহড়ার আয়োজক সালাউদ্দিন মুন্না বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করেছি। আমাদের এই জেলাসহ পার্শ্ববর্তী জেলার ব্রাজিল ভক্তরা কয়েক শ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা খুবই আনন্দিত। এবার যেহেতু ব্রাজিল দলে নেইমার ফিরেছে, তাই আমরা আশা করছি বিশ্বকাপ জিতে নেব।

জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

দেরি হলেও বাংলাদেশে টিভির পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিশ্চয়তা পেল ভক্তরা। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং দুটি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ও সময় টিভি টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

টি স্পোর্টসের মার্কেটিং বিভাগের প্রধান আহমেদ রাকিব আজ (৫ জুন) নিউ এজকে বলেছেন, ‘আজ (শুক্রবার) আমরা বিটিভির কাছ থেকে নিশ্চিতকরণপত্র পেয়েছি, যারা বাংলাদেশের জন্য সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।’ রাকিব আরও জানান, বিটিভি ও টি-স্পোর্টসের পাশাপাশি সময় টিভিও বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো সম্প্রচার করবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবুক প্রাইভেট লিমিটেড প্রথমে সম্প্রচার স্বত্ব অর্জন করেছিল, কিন্তু পরে মে মাসে তারা চুক্তি থেকে সরে দাঁড়ায়, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্প্রিংবুক সরে যাওয়ার পর বিটিভি পরিস্থিতির সুযোগ নিয়ে কম মূল্যে স্বত্ব পাওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার আয়োজনে বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে ১৬টি শহরে আয়োজিত হবে: যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে।

এটি হবে ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ, যা তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে এবং প্রথমবারের মতো এতে ৪৮টি দল অংশ নেবে। পাশাপাশি রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনিক/

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত

সূচি অনুযায়ী এখন মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) পাঁচটি ম্যাচের খেলা। তবে আজ (৫ জুন) সংখ্যাটি হওয়ার কথা ছিল ৬। সেটা হয়নি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের প্রতিবাদের কারণে। সময় মতো পারিশ্রমিক না পেয়ে দলটি আজ তাদের খেলা বয়কট করেছে। এতে করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওভারওভার দিয়ে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, চুক্তির পর পারিশ্রমিকের ২০ শতাংশ অর্থ বুঝে পেয়েছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বাকি টাকা জন্য বারবার ক্লাব কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বয়কটের পথ বেছে নিয়েছেন তারা। আজ টসের সময় মাঠে ছিল না ব্রাদার্সের কোনো প্রতিনিধি, যাদের দাবি- ঈদের আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ক্লাব মালিক।

নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম
নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দল শনিবার মিশরের (৬ জুন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও নেইমার তাদের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড চিকিৎসা নেওয়ার জন্য নিউ জার্সিতেই অবস্থান করবেন।

গত সপ্তাহে দলের চিকিৎসক জানিয়েছিলেন, কাফের (পায়ের পেছনের পেশি) চোটের কারণে নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নেইমারকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ার পর মাঠে ফেরার পর থেকে তিনি সংগ্রাম করে যাচ্ছেন।

গত মাসে কোচ কার্লোস আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সে এখনও নিজের ফিটনেস আরও উন্নত করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের সবাই তাকে ভালোবাসে। সে এই দলের পরিবেশকে আরও ভালো করতে পারে।’

এ বছর সান্তোসের হয়ে হয়ে নেইমার আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তার গোল চারটি এবং অ্যাসিস্ট দুটি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চোটে আক্রান্ত হলে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচের এক দিন আগ পর্যন্ত তাকে বদলি করা যেতে পারে। যদি তিনি খেলেন, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫১ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী লিঃ-রূপগঞ্জ লিজেন্ডস
মোহামেডান-গাজী গ্রুপ
গুলশান ক্রিকেট-সিটি ক্লাব
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স
বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লিওপার্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব

ইংল্যান্ড-নিউজিল্যান্ড
প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১, ট্যাপম্যাড

ফুটবল (সরাসরি)
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সান মারিনো
রাত ১১টা, টি স্পোর্টস

প্রীতি ম্যাচ
মলদোভা-বুলগেরিয়া, রাত ১১টা
রাশিয়া-বুরকিনা ফাসো, রাত ১১টা
হাঙ্গেরি-ফিনল্যান্ড
রাত ১১টা ৪৫ মিনিট
আজারবাইজান-মাল্টা, রাত ১২টা
ট্যাপম্যাড, বেট৩৬৫, ইউটিউব

টেনিস (সরাসরি)
ফরাসি ওপেন
সেমি-ফাইনাল
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ ও ৫

অনিক/