সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্ব।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনংসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৭টি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের আহ্বায়ক ও লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।
শ্রেষ্ঠত্বের ভিত্তিতে নির্বাচিত দুজন নারী শিক্ষার্থীসহ মোট ১০জন প্রতিযোগী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
অমিয়/