তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিচের কোনটি ভেদ্য পর্দা?
ক) পলিথিন খ) মাছের পটকার পর্দা
গ) কোষপ্রাচীর ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
২। তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপনের হার-
ক) কমে খ) বাড়ে
গ) অতিরিক্ত বাড়ে ঘ) অপরিবর্তিত থাকে
৩। নিচের কোনটি অভেদ্য পর্দা?
ক) পলিথিন
খ) মাছের পটকার পর্দা
গ) কোষপ্রাচীর
ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
৪। নিচের কোন পর্দা ভিন্ন ধরনের?
ক) কোষ পর্দা
খ) ডিমের খোসার ভেতরের পর্দা
গ) কোষপ্রাচীর
ঘ) কিউটিনযুক্ত কোষপ্রাচীর
৫। ব্যাপন প্রক্রিয়ায় কোষে নিচের কোনটি প্রবেশ করে?
ক) নাইট্রোজেন খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) কার্বন
আরো পড়ুন : জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
৬। কোনটি ‘Necessary evil’ নামে খ্যাত?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
৭। রক্ত থেকে পুষ্টি উপাদান কোষে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
৮। জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজের জারণ ঘটায় নিচের কোনটি?
ক) নাইট্রোজেন খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) কার্বন
৯। অভিস্রবণ এক প্রকার কী?
ক) প্রস্বেদন খ) ব্যাপন
গ) পর্দা ঘ) কোষ পর্দা
উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর