ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী নতুন ও প্রথম আয়কর রিটার্ন  দাখিলকারীর প্রতি পরামর্শ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন-সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-গীতিকবি সংঘ বাংলাদেশ করপোরেট স্বাস্থ্যচুক্তি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-গীতিকবি সংঘ বাংলাদেশ করপোরেট স্বাস্থ্যচুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

গীতিকবি সংঘ বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব করপোরেট নিতা চক্রবর্ত্তী, এবং গীতিকবি সংঘ বাংলাদেশ এর সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি এফ জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং গীতিকবি সংঘ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির ও অর্থ সম্পাদক এনামুল কবির সুজন।

চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। বিজ্ঞপ্তি

এমএ/

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  

মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, "এ সময় সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়"।

এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে, সে ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সে রাষ্ট্রেরই দায়িত্ব। 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতাও কামনা করেন। 

নাঈম/

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু
ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা নগদে টাকা আনার সেবা চালু হয়েছে। এর ফলে গ্রাহকদের লেনদেন স্বাধীনতা যেমন নিশ্চিত হবে, একই সঙ্গে দেশের ক্যাশলেস লেনদেনের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি অনুষ্ঠানে সেবাটি চালু করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান।

অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভুঁইয়া, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু প্রমুখ।

ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। একইসঙ্গে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “ওয়ান ব্যাংকের তরফ থেকে আমরা সব সময় ডিজিটাল ইকোসিস্টেম গ্রহণ করার দিকে বিশেষ আগ্রহী, যাতে গ্রাহকের জন্যে স্বচ্ছন্দ নিশ্চিত করা যায়। নগদের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে লেনদেন করতে সহায়তা করবে, যা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যকে গতিশীল করবে।”

বিজ্ঞপ্তি/নাঈম

উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১০ পিএম
উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে মাস্টারকার্ড-হোল্ডারদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এই চুক্তির আওতায় মাস্টারকার্ড, কার্ডহোল্ডার ও তাদের পরিবারের সদস্যরা নির্বাচিত হেলথ চেক-আপ প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং বিভিন্ন প্যাথলজি পরীক্ষায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এ ছাড়াও, কার্ডহোল্ডাররা হোম স্যাম্পল কালেকশন এবং অ্যাসেন্ট হেলথ কনসালটেশন সেন্টারের সেবাও নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আনোয়ারুল ইকবাল; অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর মো. আমের আহমেদ; ও চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি গোমেজ। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে মানুষকে প্রতিরোধমূলক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করবে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ।

বিজ্ঞপ্তি/নাঈম

ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০০ পিএম
ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ “জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানসিকতার পরিবর্তন” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) ইউল্যাব-এর জেনারেল এডুকেশন বিভাগ এবং অগ্রযাত্রা নারী ফোরামের যৌথ উদ্যোগে পিডি ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির, সদস্য সচিব মেহনাজ পারভীন এবং আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার, অবচেতন পক্ষপাত, জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণা এবং সমাজীকরণ প্রক্রিয়া কীভাবে ব্যক্তি ও সমাজের দৃষ্টিভঙ্গি ও আচরণকে প্রভাবিত করে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণমূলক উপস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা, পরিস্থিতি বিশ্লেষণ এবং আত্ম-অনুধ্যানমূলক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন এবং শিক্ষা, কর্মক্ষেত্র ও সামাজিক পরিমণ্ডলে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত চর্চা নিশ্চিত করার বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষকবৃন্দ জেন্ডারভিত্তিক প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করা, অবচেতন, পক্ষপাত সম্পর্কে সচেতন হওয়া এবং ন্যায়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে সমর্থন করে এমন রূপান্তরমুখী মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, মতামত আদান-প্রদান এবং প্রশিক্ষণ থেকে অর্জিত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পান।

জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান তার মূল্যবান বক্তব্যে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের বার্তা সমাজে ছড়িয়ে দিতে এবং পরিবর্তনের দূত হিসেবে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি/নাঈম

ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
ব্র্যাক

চাহিদা সত্ত্বেও দেশে প্রশিক্ষিত নারী চালকের অভাব রয়েছে। যানবাহন চালনায় আগ্রহ থাকলেও লাইসেন্সধারী নারী চালকের সংখ্যা এখনো বেশ কম, আর পেশাদার নারী চালকের সংখ্যা একেবারেই নগণ্য। নারীরা চালক হিসেবে প্রতিষ্ঠিত হলে তাদের চলাচল, আয় এবং আর্থিক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হবে। এ জন্য প্রয়োজন উন্নতমানের প্রশিক্ষণ ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবহন খাত-সংশ্লিষ্ট অংশীজনেরা এসব কথা বলেন।

পেশাদার নারী চালকদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে ‘চালকের আসনে নারী: সাফল্য উদযাপন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন খাত’ (উইমেন বিহাইন্ড দ্য হুইল: সেলিব্রেটিং অ্যাচিভমেন্ট, অ্যাডভান্সিং রোড সেফটি অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট) শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আন্না মিনজ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

নারী চালকদের প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলে সফল প্রশিক্ষণ শেষে পেশাদার চালকের আসনে বসতে প্রস্তুত ১০ জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। এই নারীরা ব্র্যাক ড্রাইভিং স্কুলে তিন মাসের নিবিড় আবাসিক প্রশিক্ষণ পেয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন এই গাড়িচালনা প্রশিক্ষণে তারা তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। এর পাশাপাশি ইংরেজি ভাষায় যোগাযোগের প্রশিক্ষণ এবং জেন্ডার ও সুরক্ষা (সেফগার্ডিং) বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণও পেয়েছেন। ব্র্যাক ড্রাইভিং স্কুল এখন পর্যন্ত ১৫৯ জন নারীকে পেশাদার চালক হিসেবে প্রস্তুত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, সামাজিক বাধা ও প্রচলিত ধারণার কারণে পরিবহন খাতে নারীদের উপস্থিতি দীর্ঘদিন খুবই সীমিত ছিল। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, গতিনিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের মতো নানা উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নারীদের জন্য নির্দিষ্ট বাসসেবা, নারী চালকদের পেশাগত প্রশিক্ষণ এবং লাইসেন্স উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

হাবিবুর রশিদ বলেন, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি নারী চালকদের প্রশিক্ষণ, মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, গবেষণা ও অ্যাডভোকেসির মাধ্যমে নারীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করছে। বিশেষ করে গণপরিবহন ও জনপরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের অবদান প্রশংসার দাবি রাখে। প্রশিক্ষিত নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজে নারীর সক্ষমতার একটি শক্তিশালী উদাহরণ তৈরি করেছেন।” প্রতিমন্ত্রী ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য আন্না মিনজ বলেন, পেশাদার নারী চালক তৈরির এই উদ্যোগটি নারীকে সমৃদ্ধ করার একটি অনন্য উদাহরণ। তবে নারী চালকদের দুটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা বাস বা গণপরিবহন চালাবে— এটি সহজে মেনে নিতে আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়। তাই এই পেশায় নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো সীমিত। দ্বিতীয়ত, জনপরিসরে নারীদের টয়লেট বা অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে সরকার নারীদের জন্য যে বিশেষ গণপরিবহনের পরিকল্পনা নিয়েছে, সেখানে ব্র্যাকের এই প্রশিক্ষিত চালকেরা বড় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, গণপরিবহনে নারী যাত্রী এবং নারী চালকদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে বিআরটিএ প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্য নারী চালকেরা যাতে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ সহযোগিতা ও সেবা সহজে পান, সে বিষয়ে সর্বোচ্চ সহায়তা করা হবে। নিরাপত্তা ও দক্ষতার মান বজায় রেখে লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও নারীবান্ধব করার জন্য কাজ চলছে।

সভাপতির বক্তব্যে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “আজকের এই আয়োজন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন ব্যবস্থার প্রতি সম্মিলিত অঙ্গীকারের একটি উজ্জ্বল প্রতিফলন।” মানুষের জীবনমান উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দক্ষ ও দায়িত্বশীল চালক তৈরি এবং নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি দেশের সড়ক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

তামারা হাসান আবেদ বলেন, এখন লক্ষ্য হওয়া উচিত এই দক্ষ নারী চালকদের জন্য দেশে এবং দেশের বাইরে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক পর্যায়েও দক্ষ নারী চালকদের চাহিদা বাড়ছে। ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি একজন নারী চালককে মৌলিক নার্সিং ও কেয়ারগিভিং-সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া যেতে পারে। এতে নারীরা আন্তর্জাতিক শ্রমবাজারের বহুমুখী চাহিদার সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবেন এবং বিদেশে উন্নত কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন।

আহমেদ নাজমুল হুসেইন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সড়ক নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম শুরু করেন। তাঁরই ধারাবাহিকতায় এসব কার্যক্রম চলছে। এই নারী চালকেরা তিন মাসের নিবিড় প্রশিক্ষণ পেয়েছেন। এরপর ব্র্যাকের ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত হয়ে জ্যেষ্ঠ গাড়িচালকদের অধীনে শিক্ষানবিশ পেশাদার গাড়িচালক হিসেবে আরও তিন মাস প্রশিক্ষণ নিয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে আসছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানো এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। এই কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবহার-সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান। এ ছাড়া এই কর্মসূচির আওতায় গণপরিবহনে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, পরিবহন খাতের কর্মীদের সক্ষমতা বাড়ানো, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে এ পর্যন্ত সাড়ে ১৩ হাজার প্রশিক্ষণার্থীকে ডিফেন্সিভ ড্রাইভিং এবং সাড়ে ১২ হাজার প্রশিক্ষণার্থীকে সাধারণ ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০৯ জনকে গাড়ি চালনার প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞপ্তি/