ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
হাম উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২ রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের পটিয়ায় ৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, আগুন দিল স্থানীয়রা পদ্মায় আবারও বাসডুবি, আগেই নেমে যাওয়ায় যাত্রীদের প্রাণরক্ষা গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে ১০ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা কৃষি শব্দকোষ নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহের এসপি প্রত্যাহার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন সোনারগাঁয় মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় আহত ৬ খবরের কাগজে পদোন্নতি-বাণিজ্যের প্রতিবেদন প্রকাশ: তদন্তে নেমেছে আইন মন্ত্রণালয় ফরিদপুরে হামে মৃতের সংখ্যা বেড়ে ২১ মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা কী বার্তা দিচ্ছে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী
Nagad desktop

মালিককে হত্যা করে গরু লুট, ডাকাত নাছির গ্রেপ্তার

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
মালিককে হত্যা করে গরু লুট, ডাকাত নাছির গ্রেপ্তার
গ্রেপ্তার মো. নাছির। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে চন্দন দে (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যার পর গরু লুটের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নাছির প্রকাশ ডাকাত নাছিরকে (৪৫) গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান তাকে (ডাকাত নাছির) গ্রেপ্তারের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকালে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত নাছিরকে গ্রেপ্তার করা হয়। তিনি চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মরহুম অলি আহমেদের পুত্র এবং একই এলাকার ডাকাত নবী হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। তাকে আগামীকাল (রবিবার) আদালতের নিকট সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া সংলগ্ন হিন্দু পাড়ায় গরু লুটে বাধা দেওয়ায় চন্দন দেকে গুলি করে হত্যা করে ডাকাত দলের সদস্যরা। এ সময় তারা দুটি গোয়ালঘর থেকে ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে জনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরিফুল/মাহফুজ

ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
ফটিকছড়িতে ছাত্রলীগের গোপন সভা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন 'আশেক-ভক্তদের বিশ্রামখানা' ভবনে ছাত্রলীগের গোপন সভা। ছবি: খাবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে দোয়া মাহফিলের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন সভা করার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) এবং একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন বিকেল ৩টায় মাইজভাণ্ডার-নাজিরহাট সড়কসংলগ্ন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরের মালিকানাধীন ‘আশেক-ভক্তদের বিশ্রামখানা’ ভবনে এ সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিলের নামে উপজেলা ছাত্রলীগ সেখানে মূলত কর্মী সমাবেশ করেছে বলে জানান স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। তবে তার আগেই উপস্থিত নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

তবে সাবেক মেয়রের মালিকানাধীন ওই ভবনে সভা আয়োজনের বিষয়ে ভবন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নাজমুল আলম/ আজহার/রিফাত/

রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ ,ভরসা বাঁশের সাঁকো
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের পথ পুরাতন বালুখালী সড়কটি মাঝখানে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ ও স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা।

সড়কটি ব্যবহার করে প্রতিদিন বগাবিলী-বরগুনা এলাকার দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জঙ্গল বগাবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পথেই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা তীব্র সংকটে পড়েছেন।

দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে শুক্রবার (৫ জুন) সকালে এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক নিজ উদ্যোগে ভাঙা সড়কের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। তার এ মানবিক উদ্যোগে সাময়িকভাবে যাতায়াতের সুবিধা ফিরে পেয়েছেন দুই হাজারের বেশি পথচারী ও স্কুলপড়ুয়া শিশুরা।

এলাকার বাসিন্দা নুরু সরদার বলেন, ‘বালুখালী সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁকো নির্মাণের ফলে আপাতত চলাচলের সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য এমপি হুমাম কাদের চৌধুরীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষে এলাকাটি পরিদর্শনে আসেন তার প্রতিনিধি ইউছুপ চৌধুরী
জানান, অচিরেই শামুকছড়ি খাল খনন এবং বালুখালী খালের ওপর স্থায়ী সেতু নির্মাণকাজ শুরু হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে এবং ভবিষ্যতে আর কোনো শিশু বা পথচারীকে এ ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

মুহাম্মদ তৈয়্যবুল/খাদিজা রুমি/রিফাত/

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বৃক্ষরোপন ও মানববন্ধন। ছবি: খবরের কাগজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় বৃক্ষরোপণ, মানববন্ধন, চারা বিতরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত এ কর্মসূচি বরগুনায় বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ)।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং অংশগ্রহণকারীদের জন্য ফলের আপ্যায়ন।

এ কর্মসূচিতে সিবিডিপি, বরগুনা সাইক্লিং কমিউনিটি, সবুজ বরগুনা, জল তরণী, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, বিডিক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিপিপির সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, ধরিত্রী রক্ষায় আন্দোলনের (ধরা) বরগুনা সদর উপজেলা সমন্বয়ক মুশফিক আরিফ, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ খান, জল তরণীর প্রতিষ্ঠাতা পর্যটনযোদ্ধা আরিফ রহমান ও সাংবাদিক শহিদুল ইসলাম স্বপ্নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, ‘পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘একটি গাছ একটি প্রাণ।’ বেশি বেশি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক দূষণ কমানোর মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।

সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, ‘পরিবেশ রক্ষা ও শিক্ষার উন্নয়নে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।’

মহিউদ্দিন অপু/তামান্না রুপা/রিফাত/

টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউজবোট চলাচল: বেলার উদ্বেগ প্রকাশ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভা। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হোটেল মিরা গার্ডেনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন বেলার প্রধান অ্যাডভোকেসি সমন্বয়ক তাসলিমা ইসলাম।

সভায় সিলেট বিভাগের চার জেলার বেলা নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিতভাবে হাউজবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাওর রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে সিলেট বিভাগে বেলার বিগত সময়ের কার্যক্রম এবং চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার।

সভায় সিলেটে পাথর উত্তোলন বন্ধকরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, সিলেটের পরিবেশগত সমস্যা সমাধানে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণসহ বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মামলাভুক্ত ইস্যুগুলোর ফলোআপ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় শাখার প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট মো. ইরফানউজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, পরিবেশকর্মী ও নাট্যসংগঠক জালাল উদ্দিন রুমি, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।

থিও/রিফাত/

পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৪:০৮ পিএম
পীরগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ছবি: খবরের কাগজ

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ি না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখেন তারা। পানি থেকে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করেন। অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সেলিম/আমান