ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ওষুধ খাতে রাজস্ব অনিয়মের তদন্তে এনবিআর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ রেলপথ মন্ত্রণালয়ের আবদারে পরিকল্পনা মন্ত্রণালয়ের আপত্তি ফরিদপুরের অম্বিকানগর গ্রামে বাসকগাছ এক অনন্য ভেষজ সঞ্জীবনী যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শহরে পানিশূন্য হওয়ার শঙ্কা ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর ও দোষী বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে কঠিন বিকল্প ইরানের নিয়ন্ত্রণে হরমুজ উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি নির্ধারণে ইউজিসির সমন্বয় সভা শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা নেই: পার্থ পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ফেঞ্চুগঞ্জ থানায় জিডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল ঢাবির ছাত্রী হলে প্রবেশে হয়রানিমূলক নিয়ম প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি কমনওয়েলথ গেমসে হতাশ করলেন ইমরানুর অধ্যাপক শাহনাজ আনজুমের জীবনাবসান খবরের কাগজের বিশ্বকাপ ফুটবলের কুইজে এবার পুরুষদের জয়জয়কার শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠন হচ্ছে না লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ-ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন মাগুরায় খাল পুনঃখনন শেষে অব্যয়িত ২ কোটি ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. হাছান উদ্দীন সোনারগাঁয় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ  ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. সোহেল রানা টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা ডাকসুর ‘ফিমেল জোন’ নিয়ে বিতর্ক, টিএসসি পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাত পরিদর্শনে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২ সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক জাতীয় অধ্যাপক হলেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ

Tag Questions-এর ১৩টি Rule, এসএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৪, ০৫:৩১ পিএম
Tag Questions-এর ১৩টি Rule, এসএসসি ইংরেজি ২য় পত্র

Tag Questions-এর Rule  

Tag Questions কী: Tag অর্থ জুড়ে দেওয়া। বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য স্বীকৃতিমূলক/ আদেশ/ অনুরোধ/ বিবৃতি/ নিষেধমূলক বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে Tag Question বলে।

Tag Questions লিখার নিয়মাবলি:
প্রদত্ত Sentence এর শেষে Full stop এর পরিবর্তে (,) comma দিতে হবে। 
Subject এর Number, Person ও Tense অনুযায়ী Auxiliary Verb বসবে।
Sentence affirmative হলে tag Question negative হয় এবং not এর contracted form অর্থাৎ সংক্ষিপ্ত রূপ (n’t) বসবে। Sentence negative হলে tag Question affirmative হয়। Sentence এর মূল subject এর pronoun বসবে আর sentence-টি যদি pronoun দিয়েই শুরু হয় তাহলে সেই Pronoun-টাই tag Question-এ ব্যবহৃত হয়। 
Tag Question এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বা Note of Interrogation (?) বসবে। 
নিচে কিছু contracted form দেওয়া হলো যা Tag Question করার জন্য জরুরি।
Is not => Isn’t, 
Am not => Aren’t / Ain’t 
Are not => Aren’t 
Were not => Weren’t
May not => Mayn’t
Should not => Shouldn’t
Would not => Wouldn’t
 Need not => Needn’t
Might not => Mightn’t 
Must not => Mustn’t 
Have not => Haven’t 
Shall not => Shan’t
Will not => Won’t 
Has not => Hasn’t 

Rule: 1
Statement এ যে auxiliary verb থাকে সেই auxiliary verb ব্যবহার করে Tag Question করা হয়। Positive Sentence এর ক্ষেত্রে Negative Tag হয় এবং Negative Sentence এর ক্ষেত্রে Positive Tag হয়।
# Riya was singing, wasn’t she?
 # Afrin is not reading, is she?
# Salim has no book, has he?
# I am not a doctor, am I?
# I am a teacher, aren’t I? (am not এর পরিবর্তে aren’t/ain’t ব্যবহার করতে হয়)
Rule: 2
Statement এ যদি Auxiliary Verb না থাকে তাহলে Tense এবং Person অনুযায়ী do/does/ did ব্যবহার করা হয়।
# Emran recites a poem, doesn’t he?
# We do not watch movie, do we?
# They played cricket, didn’t they?

Rule: 3 
Imperative sentence এর ক্ষেত্রে will /won’t/can /can’t/could you দ্বারা Tag Question করা হয়।
# Give me a glass of water, will you/can you/can’t you/could you/ won’t you?
# Close the window, will you/can you/can’t you/could you?
** তবে Don’t দিয়ে Imperative sentence শুরু হলে will you দিয়ে Tag Question করতে হবে।
# Don’t open the window it is cold outside, will you?
Rule: 4 
Imperative sentence এ Let’s/Let us থাকলে Tag Question করার সময় shall we ব্যবহার করা হয়।
# Let’s do the work, shall we?
** Let her/Let him/Let them দিয়ে যদি কোনো কিছু করার অনুমতি প্রকাশ করা হয় সেক্ষেত্রে Tag Question করার সময় Will you বসে।
# Let her sing a song, will you?

Rule: 5
Be Verb যুক্ত Exclamatory sentence এর ক্ষেত্রে Tag Question করার সময় isn’t/aren’t ব্যবহার করা হয়।
# How nice the scenery is, isn’t it?
# What a nice bird it is, isn’t it?
** মূল Verb যুক্ত Exclamatory sentence কে Tag Question করতে হলে don’t/doesn’t/ didn’t ব্যবহার করতে হয়।
# How sweetly the bird sings, doesn’t it? 
Rule: 6 
Sentence এর subject There/Here/It হলে Tag অংশে Pronoun হিসেবে there /here /it ব্যবহৃত হয়। 
# There is a ring in the box, isn’t there?
# It is not a flower, is it?

Rule: 7 
Need/Needs যদি verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে Tense ও Person অনুযায়ী don’t/ doesn’t/ didn’t বসে। তবে Needn’t থাকলে need বসিয়ে Tag Question করতে হয়।
# Rafsan needs your help, doesn’t he?
# Tonoy needed a coat, didn’t he?
# You need not go there, need you?
Rule: 8 
Sentence-এ যদি nothing/anything/ something/ everything থাকে তাহলে Tag Question করার সময় subject হিসেবে এদের পরিবর্তে it বসে।
# Something is better than nothing, isn’t it?
# Nothing is certain in the world, is it?

Rule: 9
Sentence-এ যদি everybody/somebody/ anybody/ nobody/ everyone/ anyone/ someone/ none/ all/no one থাকে তাহলে Tag Question করার সময় ‘They’ ব্যবহৃত হয়।
# Everybody likes flower, don’t they?
# None can help you, can they? (none, no one, nobody এর ক্ষেত্রে Tag Question করার সময় not বসে না।)
Rule: 10 
All of them/some of them/everyone of them/most of them যুক্ত sentence এ Tag Question করতে হলে Subject হিসেবে ‘They’ বসে।
# All of them are present, aren’t they?
# Most of them were very sincere, weren’t they?
Rule: 11
All of us/ everyone of us/ most of us /some of us থাকলে, Tag Question করার সময় ‘we’ ব্যবহৃত হয়।
# All of us attended the program, didn’t we?
# None of us can do this, can we?

Rule: 12
Sentence এর subject যদি all of you/ some of you/ none of you/ most of you/ everyone of you হয় তাহলে subject হিসেবে Tag Question করার সময় ‘You’ ব্যবহৃত হয়।
# All of you were playing cricket, weren’t you?
# None of you can do this, can you?
Rule: 13
Sentence-এর Subject যদি all of them/ some of them/none of them/most of them/ everyone of them হয় তাহলে subject হিসেবে Tag Question করার সময় They বসে।

আক্তার জাহান সুমি, সহকারী শিক্ষক, ইংরেজি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন

জাতীয় অধ্যাপক হলেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
জাতীয় অধ্যাপক হলেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ
প্রফেসর ড. মাহবুব উল্লাহ। ছবি: সংগৃহীত

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা পরিচালনা করবেন এবং গবেষণার ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-কে অবহিত করবেন।

এছাড়া তিনি যে প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও তার গবেষণার অগ্রগতি সম্পর্কে ইউজিসির চেয়ারম্যানকে অবহিত করবেন এবং গবেষণালব্ধ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এ সময় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।

কাজল/এএফ

মানবধর্ম কবিতার ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
মানবধর্ম কবিতার ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

কবিতা : মানবধর্ম

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ‘মানবধর্ম’ কবিতার লেখক কে? 
(ক) কায়কোবাদ     (খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) লালন শাহ       (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২। লালনের কাছে কোন ধর্মই মূল কথা? 
(ক) হিন্দু ধর্ম      (খ) মুসলিম ধর্ম
(গ) মনুষ্য ধর্ম    (ঘ) সংসার ধর্ম

৩। লালন শাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? 
(ক) ১৭৬২ খ্রিষ্টাব্দে     (খ) ১৭৭২ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৮২ খ্রিষ্টাব্দে      (ঘ) ১৭৯২ খ্রিষ্টাব্দে

৪। লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন? 
(ক) কবি                   (খ) সাধক 
(গ) গায়ক                 (ঘ) ফকির

৫। লালন শাহ কোন ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন? 
(ক) হিন্দু ও মুসলিম      (খ) হিন্দু ও বৌদ্ধ
(গ) বৌদ্ধ ও মুসলিম     (ঘ) মুসলিম ও খ্রিষ্টান

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

৬। লালনের গান কে প্রথম সংগ্রহ করেন? 
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর    (খ) সুকুমার সেন
(গ) দীনেশচন্দ্র সেন     (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

৭। লালন শাহ কতগুলো গান সৃষ্টি করেন?
(ক) লক্ষাধিক      (খ) কয়েক কোটি
(গ) সহস্রাধিক     (ঘ) শতাধিক 

৮। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী? 
(ক) প্রকৃতিপ্রেম ও মানবচেতনা
(খ) স্বদেশ প্রেম ও মানববাদ
(গ) অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
(ঘ) অন্তলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা

৯। লালন ‘মানবধর্ম’ কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন? 
(ক) একবার    (খ) দুবার
(গ) তিনবার    (ঘ) চারবার

উত্তর : ১. গ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. খ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ে প্রকাশ সম্ভব হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। পরে ফল প্রস্তুতের কাজ শেষ হলে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

যেভাবে ফলাফল ও মার্কশিট দেখা যাবে

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল এসএমএস- দুইভাবেই রেজাল্ট ও মার্কশিট দেখতে পারবে।

শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd অথবা eboardresults.com পোর্টালে গিয়ে পরীক্ষা (SSC/Dakhil/Equivalent), পাসের বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই সম্পূর্ণ মার্কশিট দেখা যাবে।

মোবাইল এসএমএস পদ্ধতি

যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026)

আসিফ হাসান/এসজি/

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা বিষয়ের ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা বিষয়ের ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট : বাংলা

প্রশ্ন: নিচের বাক্যগুলোর সত্য/মিথ্যা নির্ণয় করো।

ক) ‘রাখালী’ কাব্যগ্রন্থের রচয়িতা কামিনী রায়।
খ) ‘বৈদ্য’ শব্দের অর্থ প্রতিদিন।
গ) রোকনুজ্জামান খান দাদা ভাই নামে পরিচিত।
ঘ) ‘গণকণ্ঠ’ ও ‘কর্ণফুলী’ উপন্যাস ও রচনা।
ঙ) সুজন মাঝি গহীন গাঙে নাও বাইছে।

উত্তর: (ক) মিথ্যা- জসীম উদ্‌দীন। 
(খ) মিথ্যা- কবিরাজ/ গ্রাম্য চিকিৎসক। 
(গ) সত্য।
(ঘ) মিথ্যা- পত্রিকা।
(ঙ) সত্য।

আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা বিষয়ের ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রশ্ন: তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র।    

উত্তর:  

তারিখ: ২৫/০৬/২৬ ইং
বরাবর
প্রধান শিক্ষক, 
‘ক’ উচ্চবিদ্যালয়, ঢাকা।

বিষয়: বড় বোনের বিয়ে উপলক্ষে পাঁচ দিনের ছুটি চেয়ে আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। কিছুদিন হলো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের অনুষ্ঠানের কিছু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। দায়িত্বগুলো আমি যথাযথ পালন করতে চাই। দায়িত্ব পালনকালে আমি স্কুলে উপস্থিত হতে পারব না। 
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন, আমাকে উক্ত পাঁচ দিনের অর্থাৎ (২৬-০৬-২০২৬ থেকে ৩০-০৬-২০২৬) ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। 

নিবেদক 
আপনার একান্ত অনুগত
আবিদ সরকার
ষষ্ঠ শ্রেণি, রোল-২

লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা 

কবীর

অর্থায়নের সূচনা অধ্যায়ের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
অর্থায়নের সূচনা অধ্যায়ের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে । ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫। কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্য অন্য প্রকল্পের ব্যর্থতার সঙ্গে সমন্বয় করা যায়?
ক) ঝুঁকি ও মুনাফা
খ) তারল্য ও মুনাফা
গ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
ঘ) অর্থের সময়মূল্য

২৬। ব্যয় বুঝে আয় করা হয় কোন অর্থায়নে?
ক) ব্যবসায় অর্থায়নে     
খ) পারিবারিক অর্থায়নে
গ) আন্তর্জাতিক অর্থায়নে        
ঘ) সরকারি অর্থায়নে

২৭। একটি ফার্মের মূল উদ্দেশ্য কী?
ক) মুনাফা সর্বাধিকরণ    খ) সামাজিক কল্যাণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ    ঘ) দারিদ্র্য বিমোচন

২৮। শেয়ার মালিকদের দেওয়া মুনাফার অংশ  নিচের কোনটি?
ক) লভ্যাংশ                খ) নিট আয়
গ) অবণ্টিত মুনাফা    ঘ) সঞ্চিতি তহবিল

২৯। নিচের কোনটি অর্থায়নের নীতি?
ক) চলতি সম্পদ ব্যবস্থাপনা
খ) মূলধন বাজেটিং সিদ্ধান্ত
গ) তহবিল সংগ্রহ ও বণ্টন    
ঘ) পোর্টফোলিও বৈচিত্রায়ন

৩০। সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায়-
ক) শেয়ারপ্রতি আয় বৃদ্ধি
খ) শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি
গ) পরিচালন আয় বৃদ্ধি
ঘ) বিক্রি বৃদ্ধি

৩১। সরকারের ইস্যু করা বন্ডকে কী বলা হয়?
ক) করপোরেট বন্ড    খ) মিউনিসিপাল বন্ড
গ) ট্রেজারি বন্ড          ঘ) বৈদেশিক বন্ড

৩২। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে তহবিল সংগ্রহের উৎস কোনটি?
ক) আয়কর             খ) ঋণপত্র
গ) সংযোজন কর    ঘ) আমদানি শুল্ক

৩৩। যে কার্যক্রমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাকে কী বলে?
ক) মুনাফা সর্বোচ্চকরণ    খ) সম্পদ সর্বোচ্চকরণ
গ) ঝুঁকি হ্রাসকরণ             ঘ) ব্যয় সংকোচন

৩৪। একাধিক বিকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে নিচের কোন নীতি বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত?
ক) সম্পদ সর্বোচ্চকরণ
খ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
 গ) ঝুঁকি ও মুনাফা
ঘ) তারল্য ও মুনাফা

৩৫। ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক কেমন?
ক) নিরপেক্ষ    খ) সমান্তরাল
গ) ঋণাত্মক     ঘ) ধনাত্মক

৩৬। সরকারি অর্থায়নের উদ্দেশ্য কোনটি?
ক) মুনাফা সর্বোচ্চকরণ    
খ) সম্পদ সর্বোচ্চকরণ
গ) জনকল্যাণ        
ঘ) বাণিজ্য সম্প্রসারণ

৩৭। আর্থিক কার্যাবলির উপাদান কোনটি?
ক) সাধারণ শেয়ার ইস্যু      খ) দালান কেনা
গ) প্রাপ্য বিল বৃদ্ধি             ঘ) অবচয় খরচ

আরো পড়ুন : অর্থায়নের সূচনা অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

৩৮। অর্থায়নের প্রথম কাজ কোনটি?
ক) তহবিল সংগ্রহ    
খ) তহবিল বণ্টন
গ) মূলধন বাজেটিং
ঘ) স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা

৩৯। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য নিচের  কোনটি?
ক) বিক্রি সর্বোচ্চকরণ
খ) মুনাফা সর্বোচ্চকরণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ
ঘ) সমাজসেবা সর্বোচ্চকরণ

৪০। মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে প্রতিষ্ঠানে জমা রাখা হলে তাকে বলা হয়-
ক) লভ্যাংশ                খ) নিট মুনাফা
গ) শেয়ারপ্রতি আয়    ঘ) সংরক্ষিত মুনাফা

৪১। ব্যবসায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখার কারণ কী?
ক) তারল্য সংকট মোকাবিলা করা
খ) ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন করা
গ) ব্যবসায়িক স্বাবলম্বিতা প্রকাশ করা
ঘ) অতিরিক্ত বিনিয়োগ করা

৪২। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক) বিনিময় ব্যবস্থাপনা    খ) তহবিল ব্যবস্থাপনা
গ) মূলধন ব্যবস্থাপনা        ঘ) মুনাফা ব্যবস্থাপনা

৪৩। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
ক) সরকারি অর্থায়নে         
খ) ব্যবসায় অর্থায়নে
গ) অব্যবসায় অর্থায়নে         
ঘ) ব্যক্তিগত অর্থায়নে

৪৪। ব্যবসায়ের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে-
ক) সব ধরনের ক্রেতা আকৃষ্ট করতে পারে
খ) ব্যাংক ঋণ বেশি পাবে
গ) ঝুঁকি হ্রাস পায়
ঘ) ঝুঁকি বেড়ে যায়

৪৫। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?
ক) একমুখী             খ) দ্বিমুখী
গ) বিপরীতমুখী        ঘ) সমমুখী

৪৬। অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী?
ক) বিনিয়োগ             খ) মুনাফা অর্জন
গ) মুনাফা বণ্টন        ঘ) সামাজিক কল্যাণ

৪৭। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কী হয়?
ক) বাড়ে        খ) কমে    
গ) শূন্য হয়    ঘ) অসীম হয়

৪৮। সরকারি অর্থায়নের লক্ষ্য কী?
ক) মুনাফা অর্জন       খ) জনকল্যাণ
গ) অসমতা কমানো    ঘ) ঝুঁকি কমানো

৪৯। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
ক) পরিকল্পনা        খ) ব্যবস্থাপনা
গ) অর্থায়ন            ঘ) ব্যাংকিং

উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. গ, ৩২. খ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ঘ, ৩৬. গ, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. গ, ৪০. ঘ, ৪১. ক, ৪২. খ, ৪৩. ক, ৪৪. ক, ৪৫. গ, ৪৬. ঘ, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. গ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ 
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর