ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ববিতার জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’ দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা শিক্ষার্থীর উপবৃত্তির টাকা গেল শিক্ষিকার স্বামীর নম্বরে, তারপর... কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল এশিয়ান গেমসে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ গ্যাস না পেয়ে বিপাকে চালকরা, সোনারগাঁয় বন্ধ ১৮ ফিলিং স্টেশন শেষটা রঙিন হলো না বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার? দুটি গাছ থেকে বিশ্ববাজার—দিনাজপুরের আনছার আলীর অনন্য সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রত্যাবর্তন: সাংস্কৃতিক কূটনীতির নতুন সম্ভাবনা ফ্যান্টাসি কিংডম-খবরের কাগজ অনলাইন কুইজের ড্র অনুষ্ঠিত জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম গোপালগঞ্জের সেই বিচারককে প্রত্যাহার কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী প্রতারণা করে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস সিলেটে বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারার পানি

চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

বৈরি আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেনি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধুমাত্র ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।’

গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারাদেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

তবে কীভাবে এ পরীক্ষা নেওয়া হবে, কারা অংশ নিতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। 

আসিফ হাসান/অন্তরা/

সংগঠন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
সংগঠন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : সংগঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮। কমিটি সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. একাধিক ব্যক্তির সম্মিলন     
ii. সহযোগী ব্যবস্থা 
iii. বিশেষায়নের প্রতি গুরুত্বারোপ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২৯। রিয়াজ অ্যান্ড কোম্পানি ছোট প্রতিষ্ঠান। বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগে সর্বময় কর্তৃত্বের অধিকারী। তাদের সংগঠনের সুবিধা হলো-
i. নির্বাহীর কাজে উৎসাহ থাকে
ii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
iii. নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৩০। রাশেদ অ্যান্ড কোম্পানি তাদের বিভাগীয় প্রধানদের সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ দিয়েছে। এতে কিছু সুবিধা হলেও অসুবিধাও দেখা যাচ্ছে। সেগুলো হলো-
i. উপদেষ্টা কর্মীর দায়িত্ব নিয়ে অস্পষ্টতা 
ii. উপদেষ্টা কর্তৃক সরলরৈখিক নির্বাহীর কর্তৃত্বকে উপেক্ষার সম্ভাবনা 
iii. উভয় ধরনের কর্মীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

আরো পড়ুন : সংগঠন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩১। ABC ব্যাংকের একটা শাখায় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তির ওপর এটা তদন্ত করে সুপারিশ করতে বলা হয়েছে। কমিটির কাজে যে অবস্থা হতে পারে তা হলো-
i. কাজের ধীরগতি দেখা দিতে পারে
ii. বিশেষজ্ঞদের নিজস্ব স্বার্থসিদ্ধি বাস্তবায়িত হতে পারে
iii. সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক বেড়ে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৩২। রিক্তা অ্যান্ড কোম্পানি তাদের উৎপাদন ও বিপণনের মতো কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের প্রতিটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিল। সংগঠন কাঠামোটি কোন প্রকৃতির?
ক. সরলরৈখিক    
খ. সরলরৈখিক ও পদস্থকর্মী 
গ. কার্যভিত্তিক     
ঘ. কমিটিভিত্তিক

৩৩। সুমন ব্রাদার্সের কাজ তিনটি বিভাগে বিভক্ত। একটা বিভাগের বিভাগীয় প্রধানের সহযোগী রয়েছে। প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো কোন ধরনের?
ক. সরলরৈখিক    
খ. সরলরৈখিক ও পদস্থকর্মী 
গ. কার্যভিত্তিক 
ঘ. কমিটিভিত্তিক

৩৪। করিম মেটাল ইন্ডাস্ট্রিজের কাজ কয়েকটি প্রধান বিভাগে বিভক্ত। বিভাগীয় প্রধানরাই সব কাজ দেখেন। কাজ বাড়ায় উৎপাদন ব্যবস্থাপক কার্যভারাক্রান্ত হয়ে পড়েছেন। এজন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য?
ক. ব্যবস্থাপকের স্থলে অধিক যোগ্য লোক নিয়োগ করা 
খ. একজন সহযোগী ব্যবস্থাপক নিয়োগ করা 
গ. উৎপাদন বিভাগের কাজ কমিয়ে ফেলা 
ঘ. কিছু দায়িত্ব মহাব্যবস্থাপককে দেওয়া 

উত্তর: ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

বৈরি আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেনি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধুমাত্র ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।’

গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারাদেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

তবে কীভাবে এ পরীক্ষা নেওয়া হবে, কারা অংশ নিতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। 

আসিফ হাসান/অন্তরা/

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু
ছবি: খবরের কাগজ

আগামী ২৭ জুলাই থেকে থেকে ৮ আগস্ট পর্যন্ত আগের সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই স্থগিত পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ১৩ জুলাইয়ের তারিখের পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে। যেসব পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিতে পারেননি, তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় বসবে।

আসিফ হাসান/অন্তরা/

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০। ভারত শাসন আইন পাসের মাধ্যমে কোনটি ঘটে?
ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান 
খ) চিরস্থায়ী বন্দোবস্ত
গ) বঙ্গভঙ্গ রদ 
ঘ) পাঁচশালা বন্দোবস্তের শুরু

২১। ইলিয়াস শাহের উপাধি–
i. শাহ-ই-বাঙ্গালা    
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. শাহ-ই-বাঙ্গালী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii 
গ) i ও iii    ঘ) i, ii ও iii

২২। বাংলায় ইংরেজ শাসন চলেছিল কোন সাল পর্যন্ত?
ক) ১৯৪৬ সাল     খ) ১৯৪৭ সাল 
গ) ১৯৭১ সাল      ঘ) ১৯৫০ সাল

২৩। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
ক) লক্ষণ সেন     খ) শশাঙ্ক 
গ) চন্দ্রগুপ্ত          ঘ) সম্রাট অশোক

আরো পড়ুন : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২৪। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় বিরাজমান অরাজকতা কী নামে পরিচিত?
ক) মৃত্যুকূপ     খ) মাৎস্যন্যায় 
গ) দুর্ভিক্ষ         ঘ) ছিয়াত্তরের মন্বন্তর

২৫। বণিক কারা?
ক) যারা মাছ ধরে         খ) যারা জমিদার
গ) যারা চাকরি করে     ঘ) যারা ব্যবসা-বাণিজ্য করে

২৬। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় কত সালে?
ক) ১৮৫৭ সালে     খ) ১৮৫৮ সালে
গ) ১৮৫৯ সালে     ঘ) ১৮৬০ সালে

উত্তর: ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ছবি: খবরের কাগজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বিএনএমপিসি ইকো ক্লাবের আয়োজনে এ দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর পিলখানা এলাকায় কলেজ প্রাঙ্গণে র‍্যালি, বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামী রবিবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে আগামী ২ আগস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তুলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে অবসরে যাওয়া পাঁচ শিক্ষকের হাতে স্মৃতিচিহ্ন হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের ভালোবাসার প্রতীক হিসেবে শিক্ষকরাও কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। যা তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবে।

আসিফ হাসান/এএফ