ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ববিতার জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’ দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা শিক্ষার্থীর উপবৃত্তির টাকা গেল শিক্ষিকার স্বামীর নম্বরে, তারপর... কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল এশিয়ান গেমসে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ গ্যাস না পেয়ে বিপাকে চালকরা, সোনারগাঁয় বন্ধ ১৮ ফিলিং স্টেশন শেষটা রঙিন হলো না বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার? দুটি গাছ থেকে বিশ্ববাজার—দিনাজপুরের আনছার আলীর অনন্য সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রত্যাবর্তন: সাংস্কৃতিক কূটনীতির নতুন সম্ভাবনা ফ্যান্টাসি কিংডম-খবরের কাগজ অনলাইন কুইজের ড্র অনুষ্ঠিত জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম গোপালগঞ্জের সেই বিচারককে প্রত্যাহার কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী প্রতারণা করে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস সিলেটে বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারার পানি

কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী
ছবি: সংগৃহীত

একের পর এক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শিক্ষা সংস্কারের দাবিতে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নয়াদিল্লির প্রধান বিক্ষোভস্থলে অবস্থানরত জেন-জি প্রজন্মের পাঁচজন আন্দোলনকারী তাদের এই আন্দোলনে যোগদানের কারণ জানিয়েছেন।

২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে মোদি সরকারের জন্য এ আন্দোলন অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

‘দমিয়ে রাখা ক্ষোভ’
২১ বছর বয়সী মধু বলেন, চিকিৎসাবিজ্ঞান ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যার ফলে ২০ লাখের বেশি পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়, সেটিই আন্দোলনের সূচনা ঘটায়।

তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ছিল স্ফুলিঙ্গ, আর সিজেপি মানুষকে প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম দিয়েছে।’

তার ভাষায়, ‘এখন এটি শুধু শিক্ষা নয়, বেকারত্ব থেকে শুরু করে এই সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতার সংকটসহ নানা সমস্যা নিয়ে কথা বলার একটি মঞ্চে পরিণত হয়েছে।’

মধু মনে করেন, দীর্ঘদিনের দমিয়ে রাখা ক্ষোভই মানুষকে আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করেছে। অনেক দিন হলো সরকার আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলেনি।’

প্রতিবাদস্থল পরিষ্কার করতে করতে তিনি বলেন, তার বাবা-মা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই তিনি মুখে সার্জিক্যাল মাস্ক পরে শুধু নিজের প্রথম নাম ব্যবহার করছেন। কখনও কখনও নিজের ভয়কে জয় করতেই হয়।’

‘মন্ত্রীকে বরখাস্ত করুন’
২৩ বছর বয়সী আরোহি সিং উত্তরাঞ্চলের লখনউ থেকে রাতভর ট্রেনে চেপে দিল্লিতে এসেছেন। সঙ্গে একটি ব্যাগ, তবে ফেরার কোনো টিকিট নেই। আমার বাবা-মা বলেছেন, গিয়ে আমাদের উপস্থিতি জানান দাও।’

একটি বিউটি সেলুন পরিচালনাকারী আরোহি বলেন, ‘থাকার জায়গা নেই, কিন্তু সমস্যা নেই। অন্তত হাজারো মানুষের সঙ্গে আছি।’

তার পরিবারের জন্য এই আন্দোলন ব্যক্তিগতও বটে। তার ছোট বোন প্রশ্নপত্র ফাঁসের কারণে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা দিলেও এবার আর উত্তীর্ণ হতে পারেনি।

তিনি বলেন, ‘ওর প্রস্তুতির জন্য বাবা-মা কত টাকা খরচ করেছেন, আমি জানি। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের পর সে ভেঙে পড়েছিল।’

সরকার শিক্ষামন্ত্রীকে অপসারণে অনীহা দেখানোয় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একদিকে দেশের মানুষ, অন্যদিকে একজন মন্ত্রী। প্রধানমন্ত্রী কেন তাকে বরখাস্ত করতে পারছেন না?’

‘জবাবদিহি চাই’
২৮ বছর বয়সী করপোরেট কর্মী সাহিল সোমবার থেকে প্রতিদিনই কর্মস্থলে অসুস্থতার কথা বলে বিক্ষোভে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভানুধ্যায়ীদের পাঠানো শত শত খাবার বিতরণের সমন্বয় করছিলেন।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারি, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমি এখানে এসেছি।’

শুধু প্রথম নাম প্রকাশ করতে ইচ্ছুক সাহিল বলেন, ‘আমি জবাবদিহি দাবি করতে এসেছি।’ আন্দোলনটি এখন শিক্ষার্থীদের দাবির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে পরিণত হয়েছে। শুরুটা ছিল শিক্ষা নিয়ে। এখন মানুষ নিজেদের বিভিন্ন সমস্যাও তুলে ধরছে।’

‘আশা’
মধ্যপ্রদেশের একটি ছোট শহর থেকে আসা ১৭ বছর বয়সী প্রকৌশল শিক্ষার্থী কুনাল সূর্যবংশী বলেন, এই আন্দোলন তাকে এমন মানুষের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস দেখাচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বৈষম্যপূর্ণ দেশে বাস করি, যেখানে প্রায় প্রতিটি প্রতিবাদই কঠোরভাবে দমন করা হয়।’ আমি এমন কিছুর অংশ হতে এসেছি, যা হয়তো পরিবর্তন আনবে।’

তিনি আপাতত দিল্লিতেই থাকার পরিকল্পনা করেছেন। দিনে বিক্ষোভস্থলে থাকবেন, আর রাতে কাছের একটি শিখ মন্দিরে আশ্রয় নেবেন।

তিনি বলেন, ‘সেখানে জায়গা না পেলে ফুটপাতে ঘুমাতেও আমার সমস্যা নেই।’ মুখের অর্ধেক অংশ রুমাল দিয়ে ঢেকে তিনি বলেন, ‘আমার সঙ্গে শুধু একটাই জিনিস আছে- আশা।’

‘ভেঙে পড়া’ ব্যবস্থা
পাঞ্জাবের আইন শিক্ষার্থী ২৪ বছর বয়সী যুবরাজ স্পাইডারম্যানের মুখোশ পরে এলেও নিজের ক্ষোভ লুকাতে পারেননি।

তিনি বলেন, ‘আমরা নজরদারিনির্ভর একটি রাষ্ট্রে বাস করছি। রাষ্ট্র আমাদের দেখছে, তাই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। কিন্তু এখানে না এলে সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় আফসোস।’

তার ভাষায়, ‘আমাদের প্রতিবাদ করতেই হবে। কারণ পুরো ব্যবস্থাই ভেঙে পড়েছে, আর কিছু বিষয় ব্যক্তিগত স্বার্থের চেয়েও বড়।’

যুবরাজ জানান, গত বছর তিনি যে সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছিলেন, সেটির প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল। বছরের পর বছর প্রস্তুতি নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এরপর বলা হয়, পরের বার আবার চেষ্টা করুন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে অবশ্যই জবাবদিহি থাকতে হবে।’ সূত্র: এএফপি

নাঈম/

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পাভলোগ্রাদ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া ও রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় ইউক্রেনের পাল্টা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুই দেশের পাল্টাপাল্টি হামলার এ ঘটনা ঘটে।

চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক নাগরিকদের প্রাণহানি বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার হামলার প্রথম বছরের পর গত মাস ছিল সবচেয়ে প্রাণঘাতী। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা বলেন, ‘হামলায় তিনজন নিহত হয়েছেন।’

পরে তিনি জানান, ‘হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি মেয়েশিশু রয়েছে। সব আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ইউক্রেনের পূর্ব-মধ্যাঞ্চলীয় শহর পাভলোগ্রাদের যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল প্রায় এক লাখ। যুদ্ধজুড়ে শহরটি রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।

রাশিয়ায় কর্মকর্তারা জানান, ভোরোনেজ শহরের উপকণ্ঠে ইউক্রেনের একটি ড্রোন একটি বাড়িতে আঘাত হেনে আগুন ধরিয়ে দিলে তিন বছর বয়সী এক শিশুপুত্র নিহত হয়।

মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভোরোনেজে ইউক্রেন নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে। পাল্টা হামলার অংশ হিসেবে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে আরও গভীরে আঘাত হানছে।

আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানান, শিশুটির বাবা-মা ‘বিভিন্ন ধরণের আঘাত’ পেয়েছেন।

এদিকে ক্রেমলিন-নিযুক্ত কর্মকর্তারা জানান, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় রাতে ইউক্রেনের হামলায় দুইজন নিহত হয়েছেন।

স্থাানীয় কর্তৃপক্ষ জানায়, এ ছাড়া রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। ইউক্রেন সীমান্তবর্তী এ অঞ্চলটিতে প্রায়ই হামলা হয়।

ক্রেমলিন পূর্ব ইউক্রেনের পুরো অঞ্চল দখলের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাত নিরসনের আলোচনা স্থবির হয়ে রয়েছে।

জাতিসংঘ বুধবার জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ৩৭ শতাংশ বেড়েছে। সূত্র: এএফপি

নাঈম/

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প
ছবি: এআই

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে নতুন শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে এই চুক্তি এগোবে না। পাশাপাশি সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগও দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বেসামরিক পারমাণবিক চুক্তি (যেখানে কোনও সমৃদ্ধকরণ থাকবে না, কেবল বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার হবে) অনুমোদন করা হবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি) যোগ দেওয়ার ওপর।”

“যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক স্থাপনা ও কর্মসূচির বিরোধী নয়”, বলেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই করে।

চুক্তির বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ করা না হলেও মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, এই চুক্তির ফলে সৌদি আরব মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক চুল্লি নির্মাণ করা এবং ভবিষ্যতে নিজেদের মাটিতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পেতে পারে।

তবে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হল, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় প্রথমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরবর্তী সময়ে সুদান, মরক্কো ও কাজাখস্তানও ওই চুক্তিতে যুক্ত হয়।

এদিকে ট্রাম্পের নতুন শর্তের বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। পাশাপাশি চুক্তির বিস্তারিত শর্তও প্রকাশ করা হয়নি। বুধবার ঘোষিত এই পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হতে হলে এখনও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এসএন/

ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস
ছবি: সংগৃহীত

ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে গ্রিস। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি চূড়ান্ত করেছে দেশটি। 

গ্রিসের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি-কে এ তথ্য জানায়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র, ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: এএফপি

নাঈম/

যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে সতর্ক করল রাশিয়ার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম
যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে সতর্ক করল রাশিয়ার
ছবি: সংগৃহীত

ইউক্রেনে ‘অগ্রহণযোগ্য’ অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠকে ল্যাভরভ ‘কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা গ্রহণযোগ্য নয়’ বলে জোর দিয়েছেন।

এশীয় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর ‘অস্থিতিশীলতামূলক নীতির’ নিন্দা জানান। 

তিনি বলেন, এসব দেশ এখনো রাশিয়াকে ‘কৌশলগতভাবে পরাজিত’ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ সংঘাতের ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান’ খুঁজে বের করতে রাশিয়ার প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর ল্যাভরভ ও রুবিও’র মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।

এ বৈঠক এমন এক সময়ে হলো, যখন ওয়াশিংটনের মনোযোগ ইউক্রেনে মধ্যস্থতার পরিবর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মোকাবিলার দিকে সরে গেছে। সূত্র: এএফপি 

নাঈম/

ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ জনতা পার্টি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ জনতা পার্টি
ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) সারা ভারতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে দেশজুড়ে ক্ষোভের মধ্যে এই বিক্ষোভের ঘোষণা এসেছে। সংগঠনটির অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি কঠোরতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি কর্মসূচি সফল করতে ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভ থেকে দূরে থাকার কথা জানান।


তিনি বলেন, কয়েক দিন ধরে জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়েই আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তবে সুস্থতার জন্য সাময়িক বিশ্রাম প্রয়োজন হওয়ায় কিছু সময়ের জন্য তিনি বিক্ষোভস্থলে থাকবেন না।

এদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সরকার চারবার যোগাযোগের চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত সিজেপির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। আন্দোলনকারীরা চাইলে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে আলোচনায় বসতে পারেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মোদির এই ঘোষণার পর সিজেপি আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

এসএন/