ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ববিতার জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’ দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা শিক্ষার্থীর উপবৃত্তির টাকা গেল শিক্ষিকার স্বামীর নম্বরে, তারপর... কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল এশিয়ান গেমসে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ গ্যাস না পেয়ে বিপাকে চালকরা, সোনারগাঁয় বন্ধ ১৮ ফিলিং স্টেশন শেষটা রঙিন হলো না বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার? দুটি গাছ থেকে বিশ্ববাজার—দিনাজপুরের আনছার আলীর অনন্য সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রত্যাবর্তন: সাংস্কৃতিক কূটনীতির নতুন সম্ভাবনা ফ্যান্টাসি কিংডম-খবরের কাগজ অনলাইন কুইজের ড্র অনুষ্ঠিত জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম গোপালগঞ্জের সেই বিচারককে প্রত্যাহার কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী প্রতারণা করে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস সিলেটে বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারার পানি

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পর সফরসূচিতে পরিবর্তন আনেন স্পিকার। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এসজি/

দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম
দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন
ছবি: খবরের কাগজ

দেশে গ্যাস সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। কক্সবাজারের মাতারবাড়ীতে স্থাপিত ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সিএনজি ফিলিং স্টেশন, আবাসিক এবং শিল্প খাতে। চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। আবার অনেক বাসাবাড়িতে চুলায় আগুন জ্বলছে এতটাই কম যে, ভাত রান্না করতেও ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের পর্যাপ্ত চাপ ছিল না। মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর, মালিবাগ, মগবাজার ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেক চালক রাত থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন। কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও খালি ট্যাংক নিয়েই ফিরেছেন।

কয়েকটি স্টেশন কর্তৃপক্ষ ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে দেখা গেছে। 

মহাখালী ও তেজগাঁওয়ের একাধিক সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকলেও মগবাজারের একটি স্টেশনে সীমিত আকারে গ্যাস দিতে দেখা গেছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চালকরা ওই স্টেশনে ছুটে আসেন। সেখানে কয়েক শ গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। কে আগে গ্যাস নেবেন, তা নিয়ে চালকদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা-পরিস্থিতির সৃষ্টি হয়।

সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদের বলেন, সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর গড়িয়ে গেলেও গ্যাস পাইনি। সারা দিন পাম্পে বসে থাকলে সংসার চলবে কীভাবে? একই ধরনের অভিযোগ করেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে যুক্ত একাধিক চালক। তারা জানান, গ্যাস সংগ্রহ করতে না পারায় অনেকেই গাড়ি নিয়েই বের হতে পারেননি। ফলে দৈনিক আয় তো দূরের কথা, গাড়ির জমা পর্যন্ত তোলা সম্ভব হচ্ছে না। পরিবার চালানো, কিস্তি পরিশোধ এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

যেসব চালক সীমিত পরিমাণ গ্যাস সংগ্রহ করতে পেরেছেন, তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে। ফলে গ্যাসসংকটের প্রভাব সরাসরি গণপরিবহন ব্যবস্থায় পড়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করেও যানবাহন না পাওয়ার চিত্র দেখা গেছে। যারা গাড়ি পেয়েছেন, তাদের গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।

বৃহস্পতিবার অটোরিকশার চালকরাও যাত্রীদের অনেকটা জিম্মি করেই অস্বাভাবিক ভাড়া আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুনতাসির আহমেদ জয় নামে এমনই একজন ভুক্তভোগী খবরের কাগজকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে পান্থপথ-শুক্রাবাদ এলাকার দিকে বৃষ্টি হচ্ছিল। পরিবারের অন্য সদস্যদের কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসার কথা ছিল, কিন্তু প্রস্তুতি নিয়েও বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না। শুক্রাবাদের বাসায় অবস্থান করেই উবার অ্যাপে গাড়ি ভাড়ার চেষ্টা করা হয়। কিন্তু দুই দফায় দীর্ঘসময় চেষ্টা করেও উবারের কোনো চালক সাড়া দেননি। পরে ট্রেনের নির্ধারিত সময় বা শিডিউল চিন্তা করে ব্যাগ-লাগেজ নিয়ে হালকা ভিজেই আমরা পান্থপথে স্কয়ার হাসপাতালের পাশে রাস্তায় দাঁড়াই, সেখানে সিএনজিচালিত অটোরিকশা ভাড়ার চেষ্টা করতে থাকি। পরপর তিনটি অটোরিকশা পেলেও পান্থপথ থেকে কমলাপুর স্টেশনের ভাড়া চাওয়া হয় ৪০০ থেকে ৪৫০ টাকা। পরে চতুর্থ দফায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে ৩৫০ টাকায় চুক্তি হলে কমলাপুরে যাই। অথচ স্বাভাবিক সময়ে ১৫০ থেকে ২০০ টাকায় এই পথে একাধিকবার যাতায়াত করেছি।

প্রাইভেটকার চালক মো. আজিজ জানান, একটা পাম্প থেকে আরেকটা পাম্পে ঘুরছি। কোথাও গ্যাস নেই। চাকা না ঘুরলে টাকা আসবে না। পরিবার আছে, কিস্তির টাকা দিতে হয়, জমার টাকাও বাকি পড়ে। এখন কী করব বুঝতে পারছি না। 

বাসাবাড়িতে মিটমিট করে জ্বলছে চুলা
এদিকে গ্যাসসংকটের আরেকটি ভয়াবহ চিত্র দেখা গেছে, রাজধানীর আবাসিক এলাকাগুলোতে। মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, মিরপুর, উত্তর কাফরুল, রামপুরা, বনশ্রী, আজিমপুর, নয়া পল্টন, পুরান ঢাকা ও কাঁঠালবাগানসহ বিভিন্ন এলাকায় সারা দিন গ্যাসের চাপ ছিল অত্যন্ত কম। অনেক এলাকায় গ্যাস ছিল। তবে চুলায় আগুন জ্বলছিল মিটমিট করে। কোথাও কোথাও পুরো দিনই গ্যাস ছিল না।

কাঁঠালবাগান এলাকায় গিয়ে দেখা যায়, অনেক পরিবারের সদস্যরা ঘরের আঙিনায় মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করছেন। অন্য এলাকায় কেউ বাধ্য হয়ে এলপিজি, ইলেক্ট্রনিক চুলা, রাইস কুকার কিংবা বৈদ্যুতিক হিটার ব্যবহার করছেন। আবার অনেক কর্মজীবী মানুষ বাইরে থেকে খাবার কিনে খেয়ে দিন পার করেছেন।

মোহাম্মদপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, গ্যাসের অপেক্ষায় থাকি, কিন্তু কখন আসবে জানি না। কোনো দিন গভীর রাতে আসে, আবার ভোর হওয়ার আগেই চলে যায়। বেশির ভাগ সময় পাউরুটি, কলা খেয়েই থাকতে হচ্ছে। তার পরও মাস শেষে গ্যাসের বিল ঠিকই দিতে হচ্ছে।

তাজমহল রোডের বাসিন্দা মো. হাকিম ও মো. গিয়াস বলেন, গ্যাসের সমস্যা থাকতেই পারে। কিন্তু কখন গ্যাস থাকবে, সেটা যদি আগে থেকে জানানো হতো, তাহলে মানুষ বিকল্প ব্যবস্থা নিতে পারত। প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে।

আজিমপুর ও পুরান ঢাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে গ্যাস যেন ‘গভীর রাতের অতিথি’। আজিমপুর ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত গ্যাস থাকে। তখন সবাই ঘুম বাদ দিয়ে রান্না করেন। মনে হয়, প্রতিদিন রমজানের সেহরির রান্না চলছে। গ্যাসকে এখন ‘জিন-পরীর’ মতোই মনে হয়।”

লালবাগ এলাকার বাসিন্দা এনামুল হক মিলন বলেন, গ্যাসের চাপ এত কম যে এক হাঁড়ি ভাত রান্না করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। আবার অফিসে যাওয়ার ব্যস্ততাও থাকে। আমরা আছি চরম বিপাকে।

শুধু আবাসিক নয়, শিল্প-কারখানাতেও গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান সীমিত সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। 

সংকট সমাধান হতে লাগবে সময়
গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, মাতারবাড়ীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষও জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমেছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবাসিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের স্বল্পচাপ কিংবা সাময়িক সরবরাহ বিঘ্নের মধ্য দিয়ে যেতে হতে পারে।

এদিকে  বুধবার সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েলের মজুত রয়েছে। তবে তারা স্বীকার করেন, ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এর প্রভাব পড়েছে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের ওপর।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। দীর্ঘদিন ধরে চাহিদা ও সরবরাহের এই ঘাটতি রয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চললেও এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এর বাইরে সরকারের করার কিছু নেই। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। 

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে তার সুস্পষ্ট বিধান রয়েছে এবং এ বিষয়ে সরকারের কোনো করণীয় নেই।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি বাস্তবে ঘটে, তখন আমরা দেখব।’ তিনি আরও বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সে সুযোগ তার রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান।

সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে কি না–এমন প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে হবে। তিনি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ হয়েছে কি না–এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। পাশাপাশি গভীর সমুদ্রের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে মেগা (বড়) প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:১১ পিএম
ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা ও ভ্রমণ-স্বাধীনতার ভিত্তিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে, যা আন্তর্জাতিকভাবে অন্যতম নির্ভরযোগ্য সূচক হিসেবে বিবেচিত।

২০২৬ সালের সর্বশেষ প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম। এ সূচকে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই (ভিসা-ফ্রি, ভিসা অন অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সুবিধাসহ) ভ্রমণ করতে পারেন। ফলে আন্তর্জাতিক ভ্রমণ-স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থানে কিছুটা উন্নতি হলেও, বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর তুলনায় এখনও তা অনেক পিছিয়ে রয়েছে।

এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা। ভ্রমণকারীদের সুবিধার্থে দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

এশিয়া
ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লিস্তে।

ক্যারিবিয়ান অঞ্চল
বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকা
বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।

ওশেনিয়া অঞ্চল
কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভ্যালু এবং ভানুয়াতু।

ভ্রমণ পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। তাই নিশ্চিত হওয়ার জন্য ভ্রমণের পূর্বে সরকারি ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

এসএন/

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পর সফরসূচিতে পরিবর্তন আনেন স্পিকার। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তবে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এসজি/

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছেন।

কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ৬ বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে কোমরের (বাম নিতম্ব) অসুস্থতায় ভুগছেন।

শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট হওয়ার কথা রয়েছে। হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিন-এর নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অপারেশন হবে বলে জানা গেছে।

ধর্মমন্ত্রী নিজের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইতোমধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন।

মোহাম্মদ আলী/এএফ