ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ববিতার জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’ দেশজুড়ে গ্যাস বিপর্যয়: চুলায় আগুন নেই, সিএনজিতে দীর্ঘ লাইন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুবিধা পেলেন বাংলাদেশিরা শিক্ষার্থীর উপবৃত্তির টাকা গেল শিক্ষিকার স্বামীর নম্বরে, তারপর... কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৭ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক চুক্তি, বললেন ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ লুটপাটের নতুন কৌশল: জাতীয় মুক্তি কাউন্সিল এশিয়ান গেমসে কঠিন গ্রুপে ঋতুপর্ণারা সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ গ্যাস না পেয়ে বিপাকে চালকরা, সোনারগাঁয় বন্ধ ১৮ ফিলিং স্টেশন শেষটা রঙিন হলো না বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার? দুটি গাছ থেকে বিশ্ববাজার—দিনাজপুরের আনছার আলীর অনন্য সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রত্যাবর্তন: সাংস্কৃতিক কূটনীতির নতুন সম্ভাবনা ফ্যান্টাসি কিংডম-খবরের কাগজ অনলাইন কুইজের ড্র অনুষ্ঠিত জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম গোপালগঞ্জের সেই বিচারককে প্রত্যাহার কেন রাজপথে জেন-জি? জানালেন পাঁচ আন্দোলনকারী প্রতারণা করে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে ইসরায়েল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ কিনছে গ্রিস সিলেটে বিপৎসীমার ওপরে সুরমা-কুশিয়ারার পানি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬১৬৫

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬১৬৫
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি। সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে, ৬৫০ পদ। এ ছাড়া প্রশাসনে ২০০ জন, শিক্ষায় ১৮৫ জন এবং পুলিশ ১১৭ জন নিয়োগ পাবেন।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন।

গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই বিসিএসের লিখিত পরীক্ষা চলে।

আগামী ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা আছে।

অমিয়/

মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত
ছবি: সংগৃহীত

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২১ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর, পদ ৭৩১টি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২১ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.modhumotibankplc.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস প্যাকেজ (যেমন—ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬

তারেক/

অল্প সময়ে বেশি কাজ করার ১১ কৌশল

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
অল্প সময়ে বেশি কাজ করার ১১ কৌশল
ছবি: খবরের কাগজ

অনেকেই আছেন যারা নিয়মিত কাজ করেও পরিশ্রম অনুযায়ী ফল পান না। অনেক সময় কাজের ফলাফল থেকে পরিশ্রমের পরিমাণ বেশি হয়ে যায়। ফলে কাজ আগায় না। লক্ষ্য অর্জনে সময় লেগে যায় অনেক। কিন্তু কিছু কৌশল অবলম্বন করলেই অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন গুলশান হাবিব রাজীব

এজেন্ডাবিহীন মিটিং পরিহার করুন

যেকোনো মিটিংয়ে নির্ধারিত এজেন্ডা থাকতে হয়। এজেন্ডা থাকলে মিটিংয়ের প্রাণ ও উদ্দেশ্য থাকে। অন্যদিকে এজেন্ডা না থাকলে মিটিং হয়ে পড়ে অগোছাল। ফলে মিটিংয়ের আলাপ অন্যদিকে চলে যায়, যা হয়তো কোনো অর্থ বহন করে না। এতে সময়ের অপচয় ঘটে।

অপরিচিত কলারের ফোন ধরবেন না

অপরিচিত কেউ কল করলে তা না ধরাই ভালো, তবে আপনি যদি টেলি-সেলসের কাজ করেন তাহলে সেটা ভিন্ন কথা। অপরিচিত কল অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয়। তাই তা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

আরো পড়ুন: যেসব ভুলে চাকরি হারাতে পারেন

ভয়েস মেইল বন্ধ করুন

ভয়েস মেইল অনেক ক্ষেত্রে সময় নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেখানে আসা বার্তাগুলো শুনতে আর উত্তর দিতে গিয়ে আপনার সময়ের মূল্যবান মিনিট নষ্ট হয়ে যায়। ভয়েস মেইল থাকলে তা বন্ধ করে দিন আর যোগাযোগের জন্য আপনার ই-মেইল ব্যবহার করুন।

ই-মেইলের ফিল্টারকে কাজে লাগান

প্রতিদিন অনেকেই হয়তো আপনাকে ই-মেইল করে। এসব ই-মেইল বার্তা এক এক করে বাছাই করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই সময় বাঁচাতে চাইলে আপনার ই-মেইল প্রোগ্রামের নিজস্ব বাছাই পদ্ধতি বা ফিল্টারকে কাজে লাগান। গুরুত্বপূর্ণ মেইলগুলো একত্রিত করে রাখুন, তাতে সেগুলোয় চোখ বুলিয়ে নিতে সুবিধা হবে।

কাজের সময় ই-মেইল ও মোবাইল বার্তা বন্ধ করুন

আপনি হয়তো সৃজনশীল বা গুরুত্বপূর্ণ কাজ করছেন। এ সময় যদি ই-মেইল আর মোবাইল বার্তা আসে তাহলে তা আপনার কাজের ব্যাঘাত ঘটাবে। তাই জরুরি কাজ করার সময় ই-মেইল এবং মোবাইল বার্তা বন্ধ করে দিন। আগে কাজ শেষ করুন, তারপর অন্যদিকে মন দিন।

গল্পবাজ মানুষ এড়িয়ে চলুন

কিছু মানুষ আছে যারা অফিসে প্রায়শই কফি বা চা হাতে দাঁড়িয়ে থাকে এবং যাকে পায় তার সঙ্গেই গল্প জুড়ে দেয়। এরকম গল্পবাজ মানুষ এড়িয়ে চলুন, গল্প-গুজবে সময় নষ্ট না করে তা কাজের পেছনে ব্যয় করুন। দেখবেন আপনি কাজের ক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। 

তালিকা তৈরি করুন

প্রতিদিন কোন কাজে কত সময় দিচ্ছেন তা লিখে রাখুন। এই তালিকা আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় আপনি সময় দিচ্ছেন এবং কোথায় সময় নষ্ট হচ্ছে। এ তালিকা দেখে আপনার ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করুন। 

সঠিক খাদ্য গ্রহণ করুন

যেকোনো কাজ করার জন্য চাই পর্যাপ্ত শক্তি। আর দেহের শক্তি আসে খাবার থেকে। তাই যেসব খাবার দেহে শক্তি জোগায় সেসব খাবার আপনার খাদ্যতালিকায় সংযোজন করে নিন।

প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটুন

বেশিক্ষণ বসে থাকা দেহের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় বসে থাকলে দেহের নানা রকম সমস্যা দেখা দেয়। কাজ করার জন্য সুস্থ দেহ অপরিহার্য। তাই কাজের ফাঁকে ফাঁকে একটু বিরতি নিয়ে ওঠে দাঁড়ান এবং হাঁটাচলা করুন।

দ্রুত সিদ্ধান্ত নিন

অনেকেই আছেন যারা সিদ্ধান্ত গ্রহণ করতে করতেই সময় অপচয় করে ফেলে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুললে সেই সময় আর নষ্ট হবে না।

কিছুটা সময় নিজেকে বিচ্ছিন্ন রাখুন

জীবনে কাজের যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি প্রয়োজন আছে নিজেকে পর্যাপ্ত সময় দেওয়াও। ঘুম ও নিজের ব্যক্তিগত কাজের সময় নিজেকে সব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখুন, এতে আপনার জীবনে চাপ কমে আসবে, আপনার বিশ্রাম নিশ্চিত হবে এবং পরবর্তী সময়ে কাজের সময় আপনি আরও বেশি কর্মক্ষম হতে পারবেন।

তারেক/

নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর, পদ ৭৩১টি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট: ২১ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর, পদ ৭৩১টি
ছবি: সংগৃহীত

মহিলাবিষয়ক অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর। ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

আরো পড়ুন: জনবল নেবে এনসিসি ব্যাংক, দ্রুত আবেদন করুন

নিয়োগ বিজ্ঞপ্তিতে মহিলাবিষয়ক অধিদপ্তর জানিয়েছে, সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। ২১/১২/২০২২ তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।


চাকরির বিবরণ—

১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৩তম

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।

২. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)

পদসংখ্যা: ৯৭ (দরজিবিজ্ঞান-৫৩টি, বুটিক বাটিক-২২টি, নকশিকাঁথা-২২টি)।

গ্রেড: ১৩তম গ্রেড

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা

আবেদনের যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেসব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

গ্রেড: ১৪তম গ্রেড

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।

৪. পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ

পদসংখ্যা: ২৫

গ্রেড: ১৪তম গ্রেড

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড থেকে এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে।

৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৬৩

গ্রেড: ১৬তম গ্রেড

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা

আবেদনের যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪৩৮

গ্রেড: ২০তম গ্রেড

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

আবেদনকারী প্রার্থীর বয়স

১/৭/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। চাকরির আবেদন ফর্মে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ছাড়া অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

আবেদন ফি

ক্রমিক নম্বর ১ হতে ৫ পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ টাকাসহ মোট ১১২ টাকা, ক্রমিক নম্বর ৬-এর জন্য ৫০ টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (বিকেল ৪টা)। এ সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।

তারেক/

জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৭

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৭
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪ থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৭। ৯ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

পদের নাম ও বিবরণ

১. পরিচালক
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

২. যুগ্ম পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৫) ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৩. উপপরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৪. সহকারী পরিচালক
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরো পড়ুন: যেসব ভুলে চাকরি হারাতে পারেন

৬. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৮. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৯. সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১০. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ২ (পুরুষ-১, নারী-১)
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. কারিগরি প্রশিক্ষক
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১২. সহকারী ফার্ম ম্যানেজার
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৩. ব্যক্তিগত সহকারী (মহাপরিচালকের জন্য)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৪. হোস্টেল সুপার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৫. সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১৬. মূল্যায়ন সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৭. গবেষণা সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৮. প্রশিক্ষণ সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১৯. স্টোরকিপার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

২০. হিসাব সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

২১. মাঠ সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

২২. সহকারী হোস্টেল সুপার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২৩. রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০ টাকা।

২৪. সেলসম্যান (পুরুষ)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২৬. অডিও ভিজুয়াল টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

২৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। তবে ১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ৪৫, ৪০ এবং ৩৫ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ১১ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ);

১২ থেকে ২৫ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);

২৬ থেকে ২৭ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

নির্দেশনা

যেসব আবেদনকারী ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

তারেক/

জনবল নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
জনবল নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত http://npa.teletalk.com.bd বা https://www.npa.gov.bd ভিজিট করে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

একনজরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই, বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

আরো পড়ুন: জনবল নেবে এনসিসি ব্যাংক, দ্রুত আবেদন করুন

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের বয়স: ১৫ মে ২০২৬-এ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পদের বিবরণ

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/–

২. পদের নাম: নিরীক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১১তম
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/–

৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৩তম
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/–

৪. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪তম
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/–

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪
গ্রেড: ১৬তম
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/–

৬. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬তম
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/–

৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
গ্রেড: ২০তম
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/–

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

তারেক/