বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে ১ হাজার ৪৬০ জনকে (কম/বেশি) নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৭ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
এক নজরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
চাকরির ধরন: সরকারি চাকরি (চুক্তিভিত্তিক)
প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬
আরো পড়ুন: জনবল নেবে সোনারগাঁও হোটেল, দ্রুত আবেদন করুন
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ১,৪৬০ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৭ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://reb.gov.bd
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নাম: মিটার রিডার কাম-মেসেঞ্জার
লোকবল নিয়োগ: ১ হাজার ৪৬০ জন (কম/বেশি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
প্রার্থীকে অবশ্যই সং, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা।
বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬
তারেক/