ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ চলমান সংকট রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হোটেল আমারি ঢাকায় শুরু হলো ইন্টারন্যাশনাল লাঞ্চ বুফে নোয়াখালীতে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড জার্সির পেছনে কার নাম লিখে খেলছেন হালান্ড? বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি শেরপুরে শাশুড়ির ভরসায় পরীক্ষা দিলেন পুত্রবধূ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর... দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সাঙ্গু নদীর উজানে ভ্রমণে সতর্কতা, আটকা দেড় শতাধিক পর্যটক নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র আজ বিশ্ব চুমু দিবস মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম চাঁদপুরে শর্টগান ও ১২ রাউন্ড গুলি জব্দ ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪ ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময়

ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০
ছবি: খবরের কাগজ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)’ বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমে ‘লোন অফিসার’ পদে মোট ৩৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে এই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও কর্মস্থল

পদের নাম: লোন অফিসার।

পদসংখ্যা: ৩৫০টি।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো এলাকা।

মাসিক বেতন: ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর। এই পদে আবেদনের জন্য ফ্রেশার বা অনভিজ্ঞদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধা ও ভাতা

সংস্থাটি তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি ও বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা।

বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা এবং মোবাইল বিল।

আরো পড়ুন: জনবল নেবে ওয়ান ব্যাংক

১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং পিকনিক ভাতা।

জ্বালানি বিলসহ পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসনের সুবিধা।

নারী কর্মীদের জন্য আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা।

কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা।

অন্যান্য প্রয়োজনীয় শর্ত

প্রার্থীদের সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থীদের আবেদনে বিশেষ উৎসাহিত করা হয়েছে। তবে সিএসএসে কোনো আত্মীয় কর্মরত থাকলে আবেদন না করাই ভালো।

নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থান

আগ্রহী প্রার্থীদের আলাদাভাবে কোনো আবেদনপত্র পাঠাতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নিচের যেকোনো একটি ঠিকানায় পরীক্ষা দিতে উপস্থিত হতে হবে:

১. মাদারীপুর কেন্দ্র: ১০ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, ঘটমাঝি, মাদারীপুর সদর।

২. ঢাকা কেন্দ্র: ২৪ জুলাই ২০২৬ (সকাল ৯টা)। স্থান: সিএসএস ঢাকা অফিস, হোল্ডিং নং-২৭৯/৬/এ, পশ্চিম মানিকদি, মিরপুর, ঢাকা-১২০৬।

পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব সনদের ফটোকপিসহ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার দিন নগদ ১০০ টাকা ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১৫ হাজার টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।

তারেক/

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ
ছবি: খবরের কাগজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪৯। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: প্রশাসক, ধানমন্ডি অঞ্চল
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

২. পদের নাম: সহকারী স্থপতি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

৩. পদের নাম: প্রশিক্ষক
পদসংখ্যা: ২৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

আরো পড়ুন: আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৮
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক)
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৭. পদের নাম: সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৮. পদের নাম: গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

৯. পদের নাম: রিপোর্টার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

১০. পদের নাম: ইনস্ট্রাক্ট্রেস
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল

১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

১১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১২. পদের নাম: কার্যসহকারী
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

১৩. পদের নাম: সহকারী স্যানিটারি ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

১৪. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৮)।

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ৮ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ);

৯ ও ১০ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ);

১১ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ);

১২ থেকে ১৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

তারেক/

২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
ছবি: খবরের কাগজ

দীর্ঘ প্রতীক্ষার পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম পর্যায়ের আরও ৭৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ক্যাডারভিত্তিক পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।

এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে।

আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের আগে নির্ধারিত অঙ্গীকারনামা ও বন্ড দাখিল করতে হবে।

শিক্ষানবিশকাল বা স্থায়ী হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণকালীন ব্যয় সরকারকে ফেরত দিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৪ জন, সমবায়ে ৪ জন, খাদ্য ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনায় ১ জন, পুলিশ ক্যাডারে ২ জন, কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৪ জন এবং সহকারী পরিচালক (বীজ প্রত্যয়ন) পদে ১ জন, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে ৭ জন, টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী/সহকারী প্রকৌশলী হিসেবে ২০ জন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ১ জন, গণপূর্ত ক্যাডারে ১ জন, মৎস্য ক্যাডারে ১ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে একাধিক প্রার্থী নিয়োগ পেয়েছেন।

সাধারণ শিক্ষা ক্যাডারে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, বাংলা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা এবং হাদিস বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগাদেশ বাতিল বলে বিবেচিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, চাকরিতে যোগদানের সময় সম্পদের বিবরণী জমা দিতে হবে এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হালনাগাদ হিসাব দাখিল করতে হবে।

একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকার করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ডও সম্পাদন করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগাদেশ কার্যকর করা হলো।

জনবল নেবে ওয়ান ব্যাংক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
জনবল নেবে ওয়ান ব্যাংক
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগে কর্মী নিয়োগ দেবে। পদের নাম ‘কালেকশন অফিসার’। এ পদে আবেদন করা যাবে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

ব্যাংকের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

বিভাগ: রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট

পদের নাম: কালেকশন অফিসার

পদসংখ্যা: ১০

আরো পড়ুন: নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।

কর্মস্থল: ঢাকা, ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ।

বেতন: ২২,০০০ টাকা (মাসিক)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তারেক/

নিয়োগ দেবে মীনা বাজার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
নিয়োগ দেবে মীনা বাজার
ছবি: সংগৃহীত

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 

লোকবল নিয়োগ: ৩০ জন

দায়িত্ব ও কাজ 

সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা

আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।

গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।

গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।

আরো পড়ুন: ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।

কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।

গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা

পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা

ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.smc-bd.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬

তারেক/