ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি তবে কি রোনালদোকে ভয় পাচ্ছেন স্পেন কোচ? ব্রুনোর পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছিলেন নেইমার প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন ৪০ পাউন্ডে শুরু করে মাসে ৩ লাখ টাকা! ভিন্টেজ পোশাক বিক্রি করে তরুণীর অসাধারণ সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা, থাকছেন ২০৩০ পর্যন্ত উত্থানে শেয়ারবাজার

২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
ছবি: খবরের কাগজ

দীর্ঘ প্রতীক্ষার পর ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম পর্যায়ের আরও ৭৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ক্যাডারভিত্তিক পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।

এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে।

আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের আগে নির্ধারিত অঙ্গীকারনামা ও বন্ড দাখিল করতে হবে।

শিক্ষানবিশকাল বা স্থায়ী হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণকালীন ব্যয় সরকারকে ফেরত দিতে হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৪ জন, সমবায়ে ৪ জন, খাদ্য ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনায় ১ জন, পুলিশ ক্যাডারে ২ জন, কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ১৪ জন এবং সহকারী পরিচালক (বীজ প্রত্যয়ন) পদে ১ জন, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে ৭ জন, টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী/সহকারী প্রকৌশলী হিসেবে ২০ জন, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে ১ জন, গণপূর্ত ক্যাডারে ১ জন, মৎস্য ক্যাডারে ১ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে একাধিক প্রার্থী নিয়োগ পেয়েছেন।

সাধারণ শিক্ষা ক্যাডারে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, বাংলা, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা এবং হাদিস বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগাদেশ বাতিল বলে বিবেচিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, চাকরিতে যোগদানের সময় সম্পদের বিবরণী জমা দিতে হবে এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর সম্পদের হালনাগাদ হিসাব দাখিল করতে হবে।

একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকার করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ডও সম্পাদন করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগাদেশ কার্যকর করা হলো।

জনবল নেবে ওয়ান ব্যাংক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
জনবল নেবে ওয়ান ব্যাংক
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগে কর্মী নিয়োগ দেবে। পদের নাম ‘কালেকশন অফিসার’। এ পদে আবেদন করা যাবে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ

ব্যাংকের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

বিভাগ: রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট

পদের নাম: কালেকশন অফিসার

পদসংখ্যা: ১০

আরো পড়ুন: নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।

কর্মস্থল: ঢাকা, ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ।

বেতন: ২২,০০০ টাকা (মাসিক)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তারেক/

নিয়োগ দেবে মীনা বাজার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
নিয়োগ দেবে মীনা বাজার
ছবি: সংগৃহীত

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 

লোকবল নিয়োগ: ৩০ জন

দায়িত্ব ও কাজ 

সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা

আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।

গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।

গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।

আরো পড়ুন: ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।

কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।

গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা

পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা

ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.smc-bd.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬

তারেক/

আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র বা অফিস হলো এমন একটি স্থান, যেখানে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। একটি অফিসের কাজের পরিবেশ বলতে এমন সব উপাদানের সমষ্টিকে বোঝায়, যা কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য, মানসিক সুস্থতা এবং কাজের দক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়মনীতি, মানবসম্পদ (এইচআর) নীতিমালা, সাংগঠনিক মূল্যবোধ, অভ্যন্তরীণ অফিস-রাজনীতি, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, পাশাপাশি অফিসের অবকাঠামোগত সুবিধা—যেমন আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন বাথরুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এসব উপাদান মিলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ গড়ে ওঠে। আর এসবের কোনো একটির ঘাটতি, অতিরিক্ত কঠোরতা বা ভারসাম্যহীনতা কর্মপরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি কমিয়ে দিতে পারে।

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

কর্মীদের জন্য কাজ করার পরিবেশ অনুপ্রেরণাদায়ক, উৎসাহজনক এবং শান্ত হওয়া উচিত। সমালোচনার মধ্যে কাজ করা, চরম চাপ কখনই যুক্তিযুক্ত নয়। তাই আপনার সব সময় এমন লক্ষণের দিকে নজর দেওয়া উচিত। অফিসে প্রথম দিন কাজ করতে গিয়েই আপনি কিছু বিষয় বুঝতে পারবেন। যদিও একদিনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবু শুরুতেই কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক–

প্রথম দিনই একাকিত্ব বোধ করেন

অফিসে প্রথম দিনই আপনার নতুন সহকর্মী এবং ব্যবস্থাপকের উচিত এমন কিছু করা যাতে আপনি স্বাগত বোধ করেন। নতুন কাজগুলোতে আপনাকে তাদের সঙ্গে নেওয়া উচিত। প্রথম দিনেই যদি একা বোধ করেন, তা হলে নতুন অফিস সম্পর্কে সতর্ক হোন। যদি আপনার কর্মক্ষেত্র তাদের নতুন কর্মীকে প্রথম দিনেই যত্ন না করে, তা হলে বুঝে নেবেন সেখানে সমস্যা আছে।

অপেশাদার আচরণ

যদি দেখেন সহকর্মীদের মধ্যে ইমেইল, চ্যাট এবং এমনকি কথা বলার সময়ও প্রচুর কটূক্তি এবং অভদ্র আচরণ চলছে, তা হলে বুঝে নেবেন আপনার বস কর্মক্ষেত্রে এ ধরনের আচরণ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেন না এবং এটাই তাদের কাছে স্বাভাবিক। কাজেই নতুন অফিস সম্পর্কে আপনার হয়তো আরেকটু ভেবে দেখা দরকার।

করতে হচ্ছে অন্য কাজ

আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরি পাওয়ার পর দেখা গেল আপনাকে আসলে অন্য কাজ করতে দেওয়া হচ্ছে। এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে, যার সঙ্গে আপনার আবেদন করা কাজটির কোনো মিলই নেই। আপনার প্রত্যাশিত চাকরির বদলে যদি সম্পূর্ণ আলাদা কোনো চাকরি করতে দেওয়া হয় তবে সতর্ক হোন। হতে পারে এটি আপনার জন্য উপযুক্ত নয়।

পরের দিন নিয়ে ভয়

আপনি যদি প্রথম দিনে আপনার কাজ শেষ করেন এবং পরে কী ঘটবে তা নিয়ে মনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে এই চাকরি আপনার জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি থাকলে সতর্ক হোন। অতিরিক্ত চাপ কিংবা দুশ্চিন্তা নিয়ে কাজ করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে।

ব্যক্তিগত বিষয়ে আলোচনা

গসিপ আপনার কর্মক্ষেত্রে চারপাশে ছড়িয়ে পড়লে তা মোটেই ভালো লক্ষণ নয়। কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থাকা উচিত নয়। গসিপ এবং গুজবকে চারপাশে উড়তে না দিয়ে এ ব্যাপারে সতর্ক থাকুন।

তারেক/

ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে
ছবি: সংগৃহীত

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিলেশনশিপ ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং

পদের নাম: হেড অব রিলেশনশিপ ইউনিট

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ  

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ভিজিট করে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তারেক/