ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছিলেন নেইমার প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন ৪০ পাউন্ডে শুরু করে মাসে ৩ লাখ টাকা! ভিন্টেজ পোশাক বিক্রি করে তরুণীর অসাধারণ সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা, থাকছেন ২০৩০ পর্যন্ত উত্থানে শেয়ারবাজার ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সফরের আগে কিয়েভে রুশ হামলা, নিহত ৯ সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাশেরকান্দি পয়োশোধনাগার: বাজেট ও মেয়াদ শেষ হলেও প্রকল্প সম্পূর্ণ হয়নি ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২ পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিয়ুস টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান জয়পুরহাটে কমেছে পাট চাষ, জাগ দেওয়াই মূল সংকট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ বরিশালে কথিত যুবদল নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সুপার টাইফুনে নিহত ৫ কূটনৈতিক টানাপড়েনে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয়ে ভাটা স্পেনের বিপক্ষে ম্যাচের আগে বোমা ফাটালেন রোনালদো বরগুনায় সংরক্ষিত বন দখল ও গাছ কাটার অভিযোগে ৫ জন কারাগারে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ নারী-পুরুষ নান্দাইলে ধর্ষণের বিচার চড়থাপ্পড় ও জরিমানায় হালান্ডের জোড়া গোলে বিদায় ব্রাজিল, মধ্যরাতে উল্লাস মৌলভীবাজারে দক্ষিণ এশিয়ায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র পাবনায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭ স্বাধীনতা দিবসে ট্রাম্পের নির্বাচনি প্রচারমূলক ভাষণ ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে: রোনালদো কৃষিকে আধুনিকায়নে ঝিনাইদহে ৯০ কৃষকের হাতে উঠল স্প্রে মেশিন দেনমোহর আদায়ে নীতিমালা করতে হাইকোর্টে রিট জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
মানবাধিকারকর্মী আইরিন খান/ ছবি: খবরের কাগজ

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রদূত পদে কয়েকজনকে বদলি করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় কয়েকজনকে নতুন নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান।

সূত্র জানায়, আর্জেন্টিনায় বাংলাদেশের নতুন ও প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রটোকল প্রধান ও সাধারণ সেবা বিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ-উল ইসলামকে। ইন্দোনেশিয়ায় মিশনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধাকে। এ ছাড়া ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন জকি আহাদ। বর্তমানে তিনি মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আয়ারল্যান্ডে আমাদের রাষ্ট্রদূত পদটিও খালি আছে। সেখানে পররাষ্ট্র ক্যাডারের ২১ ব্যাচের কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে লন্ডনসহ আরও কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পদ খালি রয়েছে। সেখানে রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তিনি সরকারের প্রভাবশালী এক ব্যক্তির আত্মীয় বলে জানা গেছে। পর্তুগালেও রাষ্ট্রদূত পদ খালি আছে। সেখানে সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে তার নির্বাচনে ব্যাপক কূটনৈতিক প্রচার চালান সালাহউদ্দিন নোমান। এর পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রসচিবের পদ দেওয়া হচ্ছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে চারটি পৃথক আদেশে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী/ ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলক লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় নরমাল ডেলিভারির জন্য মিডওয়াইফারি নিয়োগ বাধ্যতামূলক করা হবে বলেও নিদের্শনা দেন তিনি।

সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বন্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, 'গত দুই মাস ধরে উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।'

তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইলসেবার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন স্যালাইনের ঘাটতি থাকলেও এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবেন।

তামান্না রুপা/

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১১:২০ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

তামান্না রুপা/

জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
মানবাধিকারকর্মী আইরিন খান/ ছবি: খবরের কাগজ

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রদূত পদে কয়েকজনকে বদলি করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় কয়েকজনকে নতুন নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান।

সূত্র জানায়, আর্জেন্টিনায় বাংলাদেশের নতুন ও প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রটোকল প্রধান ও সাধারণ সেবা বিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ-উল ইসলামকে। ইন্দোনেশিয়ায় মিশনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধাকে। এ ছাড়া ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন জকি আহাদ। বর্তমানে তিনি মরিশাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আয়ারল্যান্ডে আমাদের রাষ্ট্রদূত পদটিও খালি আছে। সেখানে পররাষ্ট্র ক্যাডারের ২১ ব্যাচের কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে লন্ডনসহ আরও কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পদ খালি রয়েছে। সেখানে রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তিনি সরকারের প্রভাবশালী এক ব্যক্তির আত্মীয় বলে জানা গেছে। পর্তুগালেও রাষ্ট্রদূত পদ খালি আছে। সেখানে সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে তার নির্বাচনে ব্যাপক কূটনৈতিক প্রচার চালান সালাহউদ্দিন নোমান। এর পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রসচিবের পদ দেওয়া হচ্ছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে চারটি পৃথক আদেশে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

৬ বিভাগে ভারী বৃষ্টি, ৫ জেলায় বন্যার সতর্কতা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
৬ বিভাগে ভারী বৃষ্টি, ৫ জেলায় বন্যার সতর্কতা
ছবি: খবরের কাগজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজারের মাতারবাড়ী, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের কথা জানিয়েছে সংস্থাটি। 

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রবিবার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল সকাল থেকে আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার বা তারও বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, টানা বৃষ্টিপাতের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাতারবাড়ী সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মাতারবাড়ী, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থানের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ১২ জুলাইয়ের মধ্যে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসামের বরাক উপত্যাকা এবং মায়ানমারের পার্বত্য এলাকায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে।

কোথাও কোথাও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে ৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদ-নদীর পানি আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি: সংগৃহীত

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সহ-সভাপতি, বাংলা একাডেমির সভাপতি, সৎ সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ ও নিবেদিত দেশপ্রেমিক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও মননশীল জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রখ্যাত গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর। এমন মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

রবিবার (৫ জুলাই) মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানকার একটি হাসপাতালে দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ আবদুল হাকিম ও মা জাহানারা খাতুন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৫৯ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ সালে আনন্দমোহন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে স্নাতক (সম্মান) ও ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি মুনির চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও নীলিমা ইব্রাহিমের মতো বিদগ্ধ শিক্ষকের সংস্পর্শে এসে প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে যুক্ত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। এ সময় তিনি শুধু শিক্ষক হিসেবেই নয়, একজন চিন্তাবিদ ও পথপ্রদর্শক হিসেবেও খ্যাতি অর্জন করেন। বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নজরুল রচনাবলীর সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন এবং ১৯৮২ সাল থেকে ‘লোকায়ত’ নামক প্রগতিশীল সাময়িকপত্র সম্পাদনা করে আসছিলেন।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

তিনি একুশটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে মুক্তিসংগ্রাম (১৯৭২), নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি (১৯৮১), রাজনীতি ও দর্শন (১৯৮৯), আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা (২০০৪), রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ (২০০৮) বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুবাদ করেছেন বার্ন্ট্রান্ড রাসেলের ‘রাজনৈতিক আদর্শ এবং নবযুগের প্রত্যাশায়’। এ ছাড়া ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা ও আকবরের রাষ্ট্রসাধনা’ তাঁর সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম।

আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সল আরেফিন দীপন। শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন।

২০১৫ সালের ৩১ অক্টোবর দীপনকে হত্যা করে জঙ্গিরা। ছেলে হত্যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ, হতাশ এই বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যারা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যারা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয়পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।’

এটি সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিচার ব্যবস্থা নিয়ে। ফলে আবুল কাসেম ফজলুল হক শুধু একজন লেখক বা অধ্যাপক নন; তিনি ছিলেন এক প্রজ্ঞাবান রাষ্ট্রচিন্তাবিদ, যিনি সাধারণ মানুষের মুক্তি ও সমাজের অগ্রগতি নিয়ে ভাবতেন। তাঁর প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনা বাংলাদেশের চিন্তা জগৎকে সমৃদ্ধ করেছে। স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পথে তাঁর দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণার উৎস। তিনি সমকালীন সমাজে প্রগতির আলোকবর্তিকা হয়ে আছেন।

সোমবার (৬ জুলাই) বাদ ফজর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।  

এছাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক আবুল কাসেমের লাশ যথাক্রমে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা বাংলা একাডেমি, বেলা ১১টা থেকে দুপুর ১২টা শহিদ মিনার এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অপরাজেয় বাংলায় রাখা হবে।

এসএন/