ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? ১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি তবে কি রোনালদোকে ভয় পাচ্ছেন স্পেন কোচ? ব্রুনোর পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছিলেন নেইমার প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন ৪০ পাউন্ডে শুরু করে মাসে ৩ লাখ টাকা! ভিন্টেজ পোশাক বিক্রি করে তরুণীর অসাধারণ সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা, থাকছেন ২০৩০ পর্যন্ত উত্থানে শেয়ারবাজার ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সফরের আগে কিয়েভে রুশ হামলা, নিহত ৯ সব হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাশেরকান্দি পয়োশোধনাগার: বাজেট ও মেয়াদ শেষ হলেও প্রকল্প সম্পূর্ণ হয়নি ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২ পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিয়ুস টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান জয়পুরহাটে কমেছে পাট চাষ, জাগ দেওয়াই মূল সংকট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ বরিশালে কথিত যুবদল নেতা গ্রেপ্তার

পাবনায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
পাবনায় পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭
পিস্তল, গুলিসহ ৭ ব্যক্তিকে গ্রেপ্তার/ ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে পিস্তল, গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের গোয়ার্স মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি  পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাতজন হলেন- মো. ইকবাল হোসেন ইমন (৩১), মো. নাজমুল হাসান (৩০), সজীব (২৭), মো. তুষার ইমরান (৩৩), মো. জনি ইসলাম (৩০), মো. রতন ইসলাম (১৯) ও মো. সাজাদুর রহমান (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, অস্ত্রসহ কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে মার্কেটের একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় মামলা করা হয়েছে। মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে। 

জাহাঙ্গীর হোসেন/তামান্না রুপা/

ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ হওয়া ব্রাজিল সমর্থীত নারী শিক্ষার্থী । ছবি: খবরের কাগজ

ব্রাজিলের হারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অসুস্থ হলে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রশংশিত হলেন এক আর্জেন্টিনা ভক্ত।

অসুস্থ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন।

সোমবার (৫ জুলাই) প্রথম প্রহরে ফিফা বিশ্বকাপের শেষ ১৬ এর খেলায়  নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের হারের পর ঘটনাটি ঘটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)। অসুস্থ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন।

জানা যায়, সহপাঠীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে ব্রাজিলের খেলা দেখছিলেন এ্যানি। নরওয়ের প্রথম গোলের পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন এবং বমি করেন। দ্বিতীয় গোল হজমের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। টানা পাঁচবার বমি ও নিম্ন রক্তচাপ দেখা দিলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

এ সময় দেরি না করে নিজের মোটরসাইকেলে করে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মঈন। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। পরে এ্যানির অন্যান্য সহপাঠীরাও হাসপাতালে পৌঁছান।

সেই আর্জেন্টিনা ভক্ত নাইমুল ইসলাম মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে খেলা দেখছিলাম আমরা। নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুইবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সে পুনরায় বমি করতে থাকে। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল বৈরিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ, একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। বিপদের সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তাসনিম হক রাফি/আজহার/

হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি
ছবি: খবরের কাগজ

দিনাজপুরের হিলিতে ’উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে হাকিমপুর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানীর স্বাগত বক্তব্য রাখেন।

এ ছাড়াও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কুদ্দুস খান/খাদিজা রুমি/

চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু
নিহত ছাত্রদল নেতা/ ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে হালিমপুর দরবানির বাড়ি এলাকায় একটি গাছ ভেঙে নুরুল হক ড্রাইভারের ঘরের ওপর পড়ে। ঘরটি উদ্ধার করতে স্থানীয় কয়েকজনের সঙ্গে সাইফুদ্দিনও গাছ কাটতে ও সরাতে যান।

গাছ কেটে সরানোর সময় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ২০ দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য রবিবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তৈয়্যবুল ইসলাম/তামান্না রুপা/

পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি
ছবি: খবরের কাগজ

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদের জন্যও আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ আগের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাবকে স্বাগত জানালেও, একই অঞ্চলে বসবাসরত বাঙালিদের এ সুবিধার বাইরে রাখায় বৈষম্য তৈরি হয়েছে।

একই সঙ্গে বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করারও দাবি জানান তিনি। 

সংগঠনটির দাবি, পার্বত্য অঞ্চলে শিক্ষা, চাকরি, ব্যবসা ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীর জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সংগঠনের নেতা ও জেলার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

রিজভী রাহাত/খাদিজা রুমি/

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:২১ এএম
টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে এক নারীসহ কয়েকজনকে লাঠি দিয়ে পিটিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। এমন একটি ভিডিও গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত মির্জাপুর উপজেলার ১ নম্বর মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাষ সরকার নূপুর। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিভাষ সরকার নূপুরের হাতে একটি চিকন লাঠি। তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে হেঁটে আসছেন। পরে একটি মাটির স্তূপের পাশে দাঁড়িয়ে সেখানে থাকা এক নারীকে অশালীন ভাষায় গালি দেন। ওই নারী প্রতিবাদ করলে তিনি প্রথমে গেঞ্জি পরা এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারেন। পরে ওই নারী ও তাদের মেয়ে এগিয়ে এলে তাদেরও পেটাতে দেখা যায়।

জানা গেছে, ভিডিওটি ২৭ জুন সকালে ধারণ করা হয়েছিল। উপজেলার মহেড়া ইউনিয়নের তেঘরী কেশব গ্রামের বাসন্তী রানীর জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসন্তী রানীর বাবা সুনীল সরকার, স্থানীয় উপেন্দ্র মণ্ডলসহ কয়েকজন প্রায় ৪০ বছর আগে নিজেদের জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। সেখানে সুনীল সরকার শিক্ষকতা করতেন। তার দুই মেয়ে রয়েছে। ২০১২ সালে তিনি তার জমি স্ত্রী মিনতি রানীর নামে লিখে দেন। প্রায় আট বছর আগে সুনীল সরকারের মৃত্যু হলে সেখানে পাঠদান বন্ধ হয়ে যায়। ২০২১ সালের নভেম্বরে মিনতি রানী জমিগুলো তার দুই মেয়ে রত্ম সরকার ও বাসন্তী রানীর নামে লিখে দেন।

বাসন্তী রানী অভিযোগ করেন, তার চাচাতো চাচা উপেন্দ্র সরকার আগে তাদের বাড়ির সামনের রাস্তা ব্যবহার করতেন। এ জন্য তাদের কিছু জমিও তাকে দেওয়া হয়েছিল, যেখানে তিনি একটি ঘর নির্মাণ করেন। সম্প্রতি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর নির্মাণের ফলে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এরপর সীমানাপ্রাচীরের দক্ষিণ পাশে তাদের জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান বিভাষ সরকার। এতে বাধা দিলে তাকে, তার স্বামী রামগোপাল সাহা ও মেয়ে পায়েল সাহাকে মারধর করা হয়।

বাসন্তী রানী বলেন, ‘চেয়ারম্যান রাস্তার অজুহাতে আমাদের জমি দখল করতে চাইছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে মারধর করেন। আমার ছোট মেয়েকেও মারধর করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিভাষ সরকার নূপুর। তিনি বলেন, ‘ওই মহিলা ভালো না। বাউন্ডারির বাইরেও স্কুলের পাঁচ-ছয় ফুট জায়গা আছে। উপেন্দ্রর চলাচলের জন্য সেখানে রাস্তা করার সময় ওই মহিলা বাধা দেন। এ জন্য তাদের কঞ্চি দিয়ে পিটিয়েছি।’

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব বলেন, ‘কে কাকে মারছে ভিডিও দেখে চেনার উপায় নেই। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’