ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ১১ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অ্যাজেন্ডা: স্থানীয় সরকার মন্ত্রী বেরোবি প্রেসক্লাবে আলোচনা সভা ও ফল উৎসব ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি তবে কি রোনালদোকে ভয় পাচ্ছেন স্পেন কোচ? ব্রুনোর পেনাল্টি নেওয়ার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি চট্টগ্রামে আহত ছাত্রদল নেতা সাইফুদ্দিনের মৃত্যু সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধায় সিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পার্বত্য তিন জেলায় বাঙালিদের আয়কর ছাড় ও বন্ধ ঋণ চালুর দাবি নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছিলেন নেইমার প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে চীন ৪০ পাউন্ডে শুরু করে মাসে ৩ লাখ টাকা! ভিন্টেজ পোশাক বিক্রি করে তরুণীর অসাধারণ সাফল্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নগর গবেষণাকেন্দ্র উদ্বোধন বিশ্বকাপ ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা, থাকছেন ২০৩০ পর্যন্ত

ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ব্রাজিলের পরাজয়ে অসুস্থ নারীভক্তকে হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ হওয়া ব্রাজিল সমর্থীত নারী শিক্ষার্থী । ছবি: খবরের কাগজ

ব্রাজিলের হারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অসুস্থ হলে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রশংশিত হলেন এক আর্জেন্টিনা ভক্ত।

অসুস্থ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন।

সোমবার (৫ জুলাই) প্রথম প্রহরে ফিফা বিশ্বকাপের শেষ ১৬ এর খেলায়  নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের হারের পর ঘটনাটি ঘটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)। অসুস্থ হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যান একই বিভাগের সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন।

জানা যায়, সহপাঠীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে ব্রাজিলের খেলা দেখছিলেন এ্যানি। নরওয়ের প্রথম গোলের পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন এবং বমি করেন। দ্বিতীয় গোল হজমের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। টানা পাঁচবার বমি ও নিম্ন রক্তচাপ দেখা দিলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

এ সময় দেরি না করে নিজের মোটরসাইকেলে করে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মঈন। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। পরে এ্যানির অন্যান্য সহপাঠীরাও হাসপাতালে পৌঁছান।

সেই আর্জেন্টিনা ভক্ত নাইমুল ইসলাম মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে খেলা দেখছিলাম আমরা। নরওয়ে প্রথম গোল করার পরপরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুইবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সে পুনরায় বমি করতে থাকে। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল বৈরিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ, একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। বিপদের সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তাসনিম হক রাফি/আজহার/

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত
ছবিঃ সংগৃহীত

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৩৮) নামের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোটরসাইকেলে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনসার কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।    

ইকবাল হোসেন/অদিতি/

লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মামলার বাদী মহসিনের পুত্র ইকবাল হোসেন

লক্ষ্মীপুরে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলা প্রত্যাহার না করায় মো. মহসিন (৬০) নামে এক মামলার বাদীকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছে মামলার আসামিরা।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মো. মহসিনকে তার ছেলেকে অপহরণ মামলার আসামি একই ইউনিয়নের জাহাঙ্গীর আলম, মনি রাসেলসহ কয়েকজন অপহরণ করে লক্ষ্মীপুর স্টেডিয়ামে আটকে রাখে।   

মহসিন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করায় তাকে মারধর করে এক পর্যায়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তার চিৎকারে স্টেডিয়ামের কর্মচারীরা ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান।  

পরে পুলিশ তাকে সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় মহসিনের একটি পা ভেঙে যায়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।      
 
মো. মহসিনের ছেলে ইকবাল হোসেন রবিবার (৫ জুলাই) সংবাদ সম্মেলনে তার বাবা ও পরিবারের উপর সন্ত্রাসীদের বর্বর হামলার বিস্তারিত তুলে ধরে জানান, ২০২৪ সালে তিনি নিজ বাড়িতে একটি পাকা ঘর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় সন্ত্রাসী আজাদ,মনির, জাহাঙ্গীর, রাসেলসহ কয়েকজন তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা ইকবালকে অপহরণ করে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দুই লাখ টাকা দিলেও ইকবালকে তারা মুক্তি দেননি। পরবর্তীতে সুধারাম থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইকবালের বাবা মো. মহসিন সুধারাম থানায় একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

এরপর থেকে মামলার আসামিরা মামলাটি প্রত্যাহার করার জন্য তাদেরকে নানাভাবে চাপ দিতে থাকেন। গত ঈদুল আজহার পরের দিন মামলার আসামি রাফি, জুয়েল,নাসিমসহ কয়েকজন ইকবালের ছোট ভাই শাকিলকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করেন। এ ব্যাপারে ইকবালের বাবা মো. মহসিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা করেন।  

এতে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তারা মহসিনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিতে থাকেন। কিন্তু তিনি মামলা প্রত্যাহার না করায় আসামিরা তাকে অপহরণ করে হত্যার চেষ্টা করেন।

মামলার আসামি আজাদ জানান, তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি স্টেডিয়ামে মহসিনকে উদ্ধার করতে গিয়েছেন। মামলা প্রত্যাহারের জন্য হুমকি ও অপহরণের ঘটনা সত্য নয়।   

রফিকুল ইসলাম/অদিতি/ 

কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের সত্তারঘোনা এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

এ সময় একই পরিবারের তিনজন মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আলী আকবর নামের এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

তারেকুর রহমান/অমিয়/

রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম
রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অটোরিকশা বন্ধের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রিকশাবিহীন একমাত্র পর্যটন শহর রাঙামাটিতে একমাত্র গণপরিবহন অটোরিকশা। তবে যত্রতত্র পার্কিং আর যাত্রী পরিবহনে নিয়মনীতির বালাই না থাকায় অতিষ্ট শহরের বাসিন্দারা। তারা যাত্রী ও পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার ও ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন। 

তারা বলেন, শহরে ১ হাজার ৪১৬টি অটোরিকশা রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে আরও প্রায় ৮০টি। এর বাইরে আরও তিন শতাধিক অবৈধ অটোরিকশা চলাচল করছে। এ সব অটোরিকশাচালকদের কারণে শহরের বৈধ চালকদের আয় কমে গেছে। ঝুঁকিতে পড়েছেন চালক ও মালিকরা।

অন্যদিকে অনৈতিক সুবিধা নিয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তাই দীর্ঘদিন ধরে অভিযোগ করেও প্রতিকার মিলছে না কোনো। বাধ্য হয়ে মানববন্ধন করতে হয়েছে এবং প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, শহরে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চালকদের ইউনিফর্ম পরিধান ও পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তুলেছেন নাগরিক সমাজ।

জিয়াউর রহমান/থিওটোনিয়াস/

হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
হিলিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি
ছবি: খবরের কাগজ

দিনাজপুরের হিলিতে ’উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে হাকিমপুর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানীর স্বাগত বক্তব্য রাখেন।

এ ছাড়াও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কুদ্দুস খান/খাদিজা রুমি/