ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪ ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর কাছে একজন মায়ের অনুরোধ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা নওগাঁয় ছেলের হাতে বাবা খুন লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭ স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত
ছবিঃ সংগৃহীত

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৩৮) নামের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোটরসাইকেলে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনসার কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।    

ইকবাল হোসেন/অদিতি/

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার চার আসামি। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, সুপ্ত ইসলাম জীবন (২৬), মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) ও চঞ্চল ইসলাম নিরব (২৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, ৫টি ব্যারেল, তিনটি স্লুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড, ১০০ এয়ারগান কার্তুজ এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান খবরের কাগজকে জানান, জব্দ বিদেশি পিস্তল, কার্তুজ, অস্ত্রের ব্যারেল, ম্যাগজিন, বিভিন্ন দেশীয় অস্ত্র, এয়ারগান কার্তুজ, মোটরসাইকেল ও গ্রেপ্তার ৪ আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
ছবি: খবরের কাগজ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত  হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসমিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার এবং সমবায় অফিসার শফিকুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান ও সহায়তার অংশ হিসেবে ঋণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়।

ফয়সল আহমেদ/অন্তরা/

ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সুতিপাড়া, সোমভাগ ও সানোড়াসহ তিন ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। 

কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘ধামরাই পৌর শহরের গ্যাস সরবরাহ থাকলেও কালামপুর, গোয়ালদী, বাটুলিয়াসহ ১০ গ্রামে দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। গ্যাস সরবরাহ না পেলেও নিয়মিত বিল দিতে হচ্ছে। যদি বিল পরিশোধ না করা হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। কিন্তু আমরা রান্নার কাজে কোনো গ্যাসই পাই না।’

এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক ও কালামপুর এলাকার করিম টেক্সটাইল নামে দুইটি কারখানায় অবৈধভাবে অতিরিক্ত বুস্টার সংযোগ দিয়ে গ্যাস টেনে নিয়ে যাওয়ায় সকাল-বিকেল কোনো সময় গ্যাস সরবরাহ পাচ্ছি না। এ বিষয়ে বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।’

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে যে পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত তাদের গ্যাস বিল মওকুফ করতে হবে। সেই সঙ্গে গ্যাসের ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

মহাসড়ক অবরোধ করে মানববন্ধনের বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। তিনি আন্দোলনকারীদের উদ্যেশ্যে বলেন, এ বিষয় নিয়ে গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এমন আশ্বাসে বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। 

আগামীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে ঢাকা-আরিচা মহাসড়ক অচল করে দেওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।

এ বিষয়ে ধামরাই তিতাস গ্যাসের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কালামপুরের পরে কাওয়ালীপাড়া এলাকায় গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো গ্যাস পাচ্ছে না গ্রাহকরা।

 রুহুল আমিন/খাদিজা রুমি/

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। 

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিএফ ও জেএসএসের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।

তবে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত তিনজনই ইউপিডিএফ সদস্য। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইউপিডিএফ ও জেএসএস।

দিদারুল আলম/অন্তরা/

চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ
ছবি: খবরের কাগজ

রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার কোনো রাস্তা কাঁচা থাকবে না, পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা উন্নত করা হবে বলে জানিয়েছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

সোমবার (৬ জুলাই) সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই পদ্মার দুর্গম চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের ব্যবস্থা করেছে। এতে দীর্ঘদিনের নিরাপত্তা সংকট অনেকটাই দূর হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ, লাইব্রেরি স্থাপন এবং শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।

এনায়েত করিম/থিওটোনিয়াস/