ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মেঘদূতের বার্তা নিয়ে আসে কদম ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে চাকরির সুযোগ, পদ ৩৫০ ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৪ ইয়ামাল জানালেন তার কঠিন প্রতিপক্ষের নাম ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত চারঘাট-বাঘায় কোনো কাঁচা রাস্তা থাকবে না: এমপি চাঁদ চিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর কাছে একজন মায়ের অনুরোধ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার পূর্বপ্রস্তুতি ও সতর্কতা জরুরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ কাজ করব: এমপি হাবীবা নওগাঁয় ছেলের হাতে বাবা খুন লংগদুতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৭ স্বস্তি ফেরাতে পদক্ষেপ নিন মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল হলিউড স্টুডিওগুলোর এআই ব্যবহারের তথ্য জানতে চায় মিডজার্নি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা লক্ষ্মীপুরে মামলা প্রত্যাহার না করায় বাদীকে হত্যাচেষ্টা কক্সবাজারে পাহাড়ধসে ১ জনের মৃত্যু কমলো স্বর্ণের দাম, ভরি কত এখন? শহরে চাপ কমাতে ৪ উপশহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
জীবননগরে বিএনপি নেতার ফোনালাপ ভাইরাল
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলার আসামি, তালিকাভুক্ত মাদককারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানকে কেন্দ্র করে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই অডিওতে তাকে এক পুলিশ কর্মকর্তাকে এ ধরনের অভিযানে না যাওয়ার বিষয়ে ধমক দিতে শোনা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক টুটুল তালিকাভুক্ত মাদককারবারি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে আনোয়ার হোসেন খান খোকনকে বলতে শোনা যায়, ‘শুনলাম আপনি কিছু ছেলেপেলেকে নিয়ে টুটুলের বাসায় গিয়েছিলেন, আইসি সাহেবও ছিলেন। তাদের প্ররোচনায় পড়বেন না। সে আওয়ামী লীগ করে, তাই বলে সে খারাপ, এমন কথা নয়। তবে আমাদের কিছু মানুষজন আছে, যারা তাকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। যারা প্রকৃত বদমাশ, তাদের ধরেন, আমার আপত্তি নেই। আর যদি ওসি সাহেব গিয়ে থাকেন, বলেন, আমি দেখছি।’
 
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘টুটুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। প্রায় ছয় মাস আগে যশোরের একটি পক্ষের সঙ্গে ফেনসিডিলের টাকা নিয়ে তার বিরোধ হয়েছিল।’

আরও জানা যায়, টুটুলের বিরুদ্ধে যশোরের কোতোয়ালি থানার এফআইআর নং-১৬, জি আর নং-৯৯২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪২ ধারায় একটি মামলা রয়েছে। এছাড়া জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ ধারায় হওয়া এফআইআর নং-১, জি আর নং-৬১/১২ মামলায়ও তিনি আসামি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, টুটুলের বিরুদ্ধে যশোর থানায় একটি মাদক মামলা এবং জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। 

এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘আওয়ামী লীগের সবাই তো খারাপ না। আওয়ামী লীগের যারা নিরীহ আছে তাদের যেন হয়রানি না করা হয়। আর যার জন্য বলেছি, সে কোনো মাদককারবারি না।’

একই সঙ্গে তিনি ভাইরাল হওয়া কলরেকর্ডকে অবান্তর বলে দাবি করেন।

মিজানুর রহমান/অদিতি/

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: রুমিন ফারহানা
ছবি: খবরের কাগজ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ’আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর- সেটিই উনি ফলো করবেন।’

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরেধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।’

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/

পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির
ছবিঃ খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) পেকুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। 

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

ইকবাল হোছাইন বলেন, বিএনপি সবসময়ই দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় আমাদের এই জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম চলবে। সমাজের প্রতিটি অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

সাবিনা ইয়াসমিন জিন্নু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে অসহায় নারীদের এই খাদ্য সহায়তা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা দুস্থ মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা সেপু ও সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এ সময় পেকুয়া উপজেলা মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর হাতে চালের প্যাকেট তুলে দেন।

রকিবুল হাসান/অদিতি/

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচুম’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচুম’
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম/ ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইলফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’

কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা জানতে জাহাঙ্গীর আলমের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি। ভিডিওটি এখনো দেখিনি।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ভিডিওর সত্যতা যাচাই না করে মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ইমরান হোসেন/তামান্না রুপা/ 

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:১২ এএম
দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল
ছবি: খবরের কাগজ

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। 

শনিবার (৪ জুলাই) বিকেলে সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহিদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের এক বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। 

গণমিছিল শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম ও এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একামুল হক আবির। 

সমাবেশ থেকে দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

গণমিছিল ও সমাবেশে জামায়াত, জাগপা, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/

সারজিসের বিরুদ্ধে অভিযোগ দিলেন জুলাই শহিদের মা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৮ এএম
সারজিসের বিরুদ্ধে অভিযোগ দিলেন জুলাই শহিদের মা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন। তিনি বলেন, ‘একাধিকবার অনুরোধ করার পরও অসুস্থ ছেলের চিকিৎসার বিষয়ে সারজিস আলমের কাছ থেকে কোনো কার্যকর সহযোগিতা পাইনি।’

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে জাহিদের মা ফাতেমা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ফ্যাসিস্টের দোসরদের গুলিতে নিহত হন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ১৪ দিনের মাথায় তার ১৩ বছর বয়সী ছোট ছেলে জিসানের তৃতীয় স্তরের ক্যানসার ধরা পড়ে। পরে ২০২৫ সালের ১৮ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সারজিসের সঙ্গে আমার চারবার দেখা হয়েছে। সারজিস আমার বাসায়ও গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, আমার ছেলের অস্ত্রোপচারটা যেন বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুরে করানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কোনো সহযোগিতা পাইনি।’ তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার কাছে তিনবার গিয়েছিলাম। কিন্তু সেখান থেকেও কোনো সহায়তা পাইনি।’ তার ভাষায়, ‘আমার সন্তান চিকিৎসা পায়নি, কারণ সে একজন শহিদের ভাই।’

তবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন সময়ে বিএনপি তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। লন্ডনে থাকা অবস্থায়ও তারেক রহমান তার অসুস্থ ছেলের খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন। ফাতেমা জানান, ক্যানসার আক্রান্ত ছেলের দুটি অস্ত্রোপচার বিএনপির সহযোগিতায় সম্পন্ন হয়েছে। চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত সহায়তাও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষদিকে শহিদ পরিবারের পুনর্বাসন ও সম্মানজনক জীবনযাপনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্তানকে আর ফিরে পাব না। শুধু চাই বিচার হোক এবং শহিদ পরিবারগুলো যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে।’