পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন, সুপ্ত ইসলাম জীবন (২৬), মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) ও চঞ্চল ইসলাম নিরব (২৬)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগজিন, ৫টি ব্যারেল, তিনটি স্লুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক সুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড, ১০০ এয়ারগান কার্তুজ এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ওয়াহিদুজ্জামান খবরের কাগজকে জানান, জব্দ বিদেশি পিস্তল, কার্তুজ, অস্ত্রের ব্যারেল, ম্যাগজিন, বিভিন্ন দেশীয় অস্ত্র, এয়ারগান কার্তুজ, মোটরসাইকেল ও গ্রেপ্তার ৪ আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/