ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ King Lear and Three Daughters বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৯ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ চলমান সংকট রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম রাবিতে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হোটেল আমারি ঢাকায় শুরু হলো ইন্টারন্যাশনাল লাঞ্চ বুফে নোয়াখালীতে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও কেনাকাটার দারুণ সুযোগ
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আর বিভিন্ন পুরস্কার জিতে নেবার সুযোগ।

৬ জুলাই থেকে রাত ৮টা থেকে শুরু হয়ে ১৭ জুলাই, ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময়জুড়ে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে গ্রাহকরা উপভোগ করতে পারবেন মৌসুমের অন্যতম সেরা সব অফার।

বর্ষা মৌসুমকে সামনে রেখে সাজানো এই মেগা ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, পাশাপাশি হট ডিলসে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়। এছাড়াও সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১০% ছাড়ের বিশেষ ডিসকাউন্ট ভাউচার থাকায় ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতে কেনাকাটা হবে আরও সহজ ও সাশ্রয়ী।

ক্যাম্পেইনের উত্তেজনা আরও বাড়াতে দারাজ নিয়ে এসেছে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। এ আয়োজনের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। ক্যাম্পেইন চলাকালে ডেটল পণ্যে ন্যূনতম ২৯৯ টাকা কেনাকাটার শর্ত পূরণ করে সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার সম্পন্ন করা পাঁচজন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন।

পুরস্কার হিসেবে থাকছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেল-লেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এনএ১১০ এয়ার ফ্রায়ার এবং ফিলিপস এইচএল৭৫৭৭ মিক্সার গ্রাইন্ডার।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে মাত্র ৬ ঘণ্টার জন্য বিভিন্ন ব্র্যান্ডে মিলবে এক্সক্লুসিভ মূল্যছাড়। পরবর্তী নির্ধারিত দিনগুলোতে (৭, ৮, ১০, ১৫ এবং ১৭ জুলাই) চলবে ৭ ঘণ্টাব্যাপী ব্র্যান্ড রাশ আওয়ার, যাতে গ্রাহকরা তাদের পছন্দের ব্র্যান্ডের পণ্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ পান। পাশাপাশি পুরো ক্যাম্পেইনজুড়ে থাকছে বিভিন্ন ব্র্যান্ডভিত্তিক বিশেষ আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে ৯ জুলাই থাকছে এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিল।

এদিন গ্রাহকরা মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় নির্বাচিত জনপ্রিয় পণ্য কেনার সুযোগ পাবেন। সীমিত সময় ও সীমিত স্টকের এই অফার গ্রাহকদের জন্য ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। এর মধ্যে রয়েছে ৮ জুলাই ভিশন ব্র্যান্ড ডে, ৯ জুলাই ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ জুলাই রিয়েলমি ব্র্যান্ড ডে, ১২ জুলাই রেকিট সুপার ব্র্যান্ড ডে, ১৩ জুলাই ভিট ব্র্যান্ড ডে, ১৪ জুলাই টপ টেক জোন ব্র্যান্ড ডে, ১৫ জুলাই ম্যারিকো ব্র্যান্ড ডে এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে। এছাড়াও প্রতি কর্মদিবসে ক্যাটাগরি- ভিত্তিক বিশেষ ক্যাম্পেইন চলবে, যেখানে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাছাইকৃত অফার উপভোগ করতে পারবেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা দারাজ চয়েস চ্যানেলকে আরও শক্তিশালী করেছে। এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটের পাশাপাশি ফ্রি ডেলিভারি-এর মতো বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় আরও বেশি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

এবারের ৭.৭ সুপার সেভিংস সেল আরো উপভোগ্য করে তুলেছে দারাজের একাধিক শীর্ষস্থানীয় পার্টনার। ডেটল এবং ইউনিলিভার দারাজের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। প্যারাস্যুট ন্যাচারালে এবং হিমালয়া থাকছে গোল্ড পার্টনার হিসেবে। এছাড়া সেসা এবং গোদরেজ সিলভার পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে, যার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ পাবেন।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় থাকছে আরও আকর্ষণীয় সাশ্রয়ের সুযোগ। দারাজ–ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া সিটি ব্যাংক পিএলসি., ইস্টার্ন ব্যাংক পিএলসি., মিডল্যান্ড ব্যাংক পিএলসি., প্রাইম ব্যাংক পিএলসি. এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর কার্ডধারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে ১২% পর্যন্ত আকর্ষণীয় ছাড় উপভোগ করতে
পারবেন। পাশাপাশি ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর ক্রেডিট কার্ডধারীদের জন্য দারাজ চয়েস চ্যানেলে থাকছে বিশেষ অফার, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী মূল্যে কেনা যাবে।

এছাড়াও বিকাশ ব্যবহারকারীরা নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। অন্যদিকে ইবিএল জিপ (EBL ZIP)-এর মাধ্যমে টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় সর্বোচ্চ ৬ মাসের ০% সুদে ইএমআই-এর পাশাপাশি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকছে। ফলে পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিটি কেনাকাটা হবে আরও সাশ্রয়ী ও লাভজনক।

৭.৭ সুপার সেভিংস সেল উপলক্ষে দারাজ বাংলাদেশের সকল গ্রাহককে এই উৎসবমুখর শপিং ক্যাম্পেইনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। গ্রাহকরা দারাজ অ্যাপ বা ক্যাম্পেইন পেজ ভিজিট করে প্রতিদিনের ডিল, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আকর্ষণীয় পুরস্কারের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। রিয়েল-টাইম আপডে ও সর্বশেষ ক্যাম্পেইনের খবর পেতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।

বিজ্ঞপ্তি/

ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি
ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ফরিদপুর পৌরসভার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে পৌরসভার রাজস্ব ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহের ব্যবস্থা চালু হবে। এই উদ্যোগ ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করবে।

চুক্তির আওতায় ইউসিবি পৌরসভার নির্ধারিত বিভিন্ন রাজস্ব আদায়ের জন্য ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, পানির বিল, ভবনের নকশা অনুমোদন ফি, পৌর মার্কেটের ভাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি এবং অন্যান্য সেবার নির্ধারিত চার্জ।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফরিদপুর পৌরসভার নাগরিকরা ইউসিবির ব্যাংকিং নেটওয়ার্ক ও ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে পৌর কর ও বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, পৌর রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি আরও বৃদ্ধি পাবে।

চুক্তিতে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াসুর রহমান বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে পৌরসভার রাজস্ব সংগ্রহ ব্যবস্থা আধুনিকায়ন হবে। ফলে নাগরিকরা আরও সহজে ও সুবিধাজনকভাবে বিভিন্ন পৌর কর ও ফি পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে জনসেবা প্রদানে দক্ষতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং শাহবাজ তালাত বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের জন্য নিরাপদ, কার্যকর এবং স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল জনসেবা সম্প্রসারণে ইউসিবির ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই চুক্তি।’

বিজ্ঞপ্তি/

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি
মার্কেন্টাইল ব্যাংক

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতা র‌্যালির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এই ফিল্ড ক্যাম্পেইনের নেতৃত্ব দেন।

ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। 

ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় এক মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশব্যাপী এই প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। 

ব্যাংকের এই ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সব শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তি/

সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
সিটিজেনস ব্যাংক পিএলসির ৪র্থ বছরে পদার্পণ
ছবি: সংগৃহীত

সিটিজেনস ব্যাংক পিএলসি বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গর্ব ও উৎসাহের সঙ্গে উদযাপন করেছে।

শুক্রবার (৩ জুলাই) সিটিজেনস ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি/

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’
ছবি: সংগৃহীত

গত বছর পাওয়া অভূতপূর্ব সাড়া ও প্রশংসার পর হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও ফিরিয়ে আনছে তাদের জনপ্রিয় বাংলা-থিমভিত্তিক খাদ্য উৎসব ‘বাংলার রসনা বিলাস ২.০’।

রবিবার  (৫ জুলাই) ঢাকা এ আয়োজন করা হয়।

বিশেষ বুফে ডিনারটি ৮ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অ্যাটিটিউড রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে।

ঢাকার দ্রুতগতির নগরজীবনের মাঝে মানুষ প্রায়ই গ্রামীণ বাংলার সরলতা, আন্তরিকতা ও সাংস্কৃতিক সৌন্দর্যের অভাব অনুভব করেন। বাংলার রসনা বিলাস ২.০-এর মাধ্যমে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার রঙিন গ্রামবাংলা-অনুপ্রাণিত থিমে হোটেলটিকে সাজিয়ে সেই নস্টালজিক অভিজ্ঞতা পুনর্নির্মাণের লক্ষ্য নিয়েছে, যেখানে অতিথিরা ঐতিহ্যবাহী বাঙালি খাবার, সঙ্গীত, বিনোদন ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে পারবেন।

হোটেলের সতেজতাদায়ক সিগনেচার কাঁচা আমের শরবত দিয়ে অতিথিদের স্বাগত জানানো হবে, যা আম পান্না নামে জনপ্রিয়। ঐতিহ্যবাহী পানীয়ের তালিকায় আরও থাকবে লাচ্ছি, ঘোল, বেলের শরবত, লেমন মিন্ট এবং তেঁতুলের শরবত। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হবে তাজা পদ্মার ইলিশ, যা অতিথিদের বাংলার অন্যতম প্রিয় রসনাবিলাস উপভোগের সুযোগ করে দেবে। বুফেতে ঐতিহ্যবাহী স্বাদ ও পরিচিত ঘরোয়া রেসিপিতে প্রস্তুত খাঁটি বাঙালি খাবারের বিস্তৃত আয়োজন থাকবে।

অতিথিরা বিস্তৃত ভর্তা ও আচার স্টেশনের পাশাপাশি লাইভ স্টেশন থেকে সদ্য প্রস্তুত ফুচকা, চটপটি, ঝালমুড়ি এবং অন্যান্য জনপ্রিয় পথখাবার উপভোগ করতে পারবেন। মূল খাবারের তালিকায় থাকবে পান্তা ভাত, ভুনা খিচুড়ি, ঐতিহ্যবাহী খাসির কাচ্চি, সোনালি মুরগির পোলাও, সর্ষে ইলিশ, নারিকেল চিংড়ি, হাঁস ভুনা, গরুর কালাভুনা, দেশি মাছের তরকারি, শুঁটকির বিভিন্ন পদ, মৌসুমি সবজি এবং ঐতিহ্যবাহী ডালের বিভিন্ন পদ।

এরপর থাকবে মিষ্টান্নের সমৃদ্ধ আয়োজন, যার মধ্যে রয়েছে মিষ্টি দই, গুড়ের মিষ্টি দই, শাহী টুকরা, নবাবি সেমাই, পাটিসাপটা, ঐতিহ্যবাহী পিঠা, নারিকেল নাড়ু, মচমচে জিলাপি, ক্ষীর, নানা ধরনের দেশীয় মিষ্টি এবং মালাই চা।

বুফের বাইরেও ঐতিহ্যবাহী বায়োস্কোপ, গ্রামবাংলা-থিমের ফটো বুথ, ভাগ্য গণনার কর্নার, ফেস পেইন্টিং এবং একতারা সহযোগে সরাসরি বাউল পরিবেশনার মাধ্যমে হোটেলটি গ্রামীণ বাংলার আবহকে জীবন্ত করে তুলবে। বিশেষভাবে তৈরি এই পরিবেশে অতিথিরা শহর না ছেড়েই গ্রামের খাবার, ঐতিহ্য এবং আনন্দময় আবহ উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দে বলেন, ‘গত বছর বাংলার রসনা বিলাস-এ পাওয়া সাড়া ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক, এবং আমাদের অনেক অতিথি এটি আবারও ফিরিয়ে আনার অনুরোধ করেছিলেন। আমাদের ব্যস্ত নগরজীবনে আমরা প্রায়ই গ্রামীণ বাংলার খাবার, সরলতা ও সাংস্কৃতিক উষ্ণতার অভাব অনুভব করি। বাংলার রসনা বিলাস ২.০-এর মাধ্যমে আমরা এমন একটি পরিসর তৈরি করছি, যেখানে পরিবার ও বন্ধুরা খাঁটি গ্রামবাংলার খাবার উপভোগ করতে পারবেন, গ্রামীণ ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ করবেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদ্‌যাপন করবেন।’

বাংলার রসনা বিলাস ২.০ ৮ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অ্যাটিটিউড রেস্তোরাঁয় প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত উপলভ্য থাকবে।

বুফের নিট মূল্য ৭,৭৭৭ টাকা, নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফারসহ। শর্তাবলি প্রযোজ্য।

বিজ্ঞপ্তি/

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’
ছবি: সংগৃহীত

রেনেসাঁ হোটেলের মূল দর্শন হলো অতিথিদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করা, যা ভ্রমণ, সংস্কৃতি ও মানুষের মধ্যে নতুন সংযোগের অনুপ্রেরণা জোগায়। সেই ধারণাকে কেন্দ্র করেই রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ধারাবাহিকভাবে রাজধানীর আতিথেয়তা ও রন্ধনশিল্পে নতুন মাত্রা যোগ করে চলেছে।

শুধু খাবার পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে হোটেলটি বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাদ অতিথিদের সামনে তুলে ধরতে নিয়মিত আয়োজন করে বৈচিত্র্যময় থিমভিত্তিক ডাইনিং অভিজ্ঞতা। এভাবেই রেনেসাঁ ঢাকা গুলশান নিজেকে একটি প্রিমিয়াম লাইফস্টাইল গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে প্রতিটি আয়োজন অতিথিদের জন্য নতুন কিছু আবিষ্কারের উপলক্ষ হয়ে ওঠে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ৯ জুলাই ২০২৬ থেকে বাহারে শুরু হতে যাচ্ছে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’। দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য উদযাপনে আয়োজন করা হচ্ছে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানটি বিভিন্ন আসিয়ান দেশের সম্মানিত রাষ্ট্রদূত ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, ইনফ্লুয়েন্সার ও ফুড ব্লগাররাও উপস্থিত থাকবেন।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের অল-ডে ডাইনিং রেস্তোরাঁ বাহার তার নান্দনিক পরিবেশ, আধুনিক নকশা এবং সৃজনশীল থিমভিত্তিক আয়োজনের জন্য ইতোমধ্যে ভোজনরসিকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহার নিয়মিতভাবে বিভিন্ন দেশের খাদ্যসংস্কৃতিকে কেন্দ্র করে রেস্তোরাঁর পরিবেশ, সাজসজ্জা, লাইভ কুকিং স্টেশন ও মেনুতে নতুনত্ব নিয়ে আসে।

প্রতিটি থিম এমনভাবে পরিকল্পনা করা হয়, যাতে অতিথিরা শুধু খাবার উপভোগই নয়, বরং সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি ও আতিথেয়তার আবহও অনুভব করতে পারেন।

আসিয়ান অঞ্চলের বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এই বিশেষ বুফে। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও ব্রুনেইয়ের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নানা খাবারের সমন্বয়ে সাজানো হয়েছে অনন্য মেনু।

এতে থাকবে স্বাদে ভরপুর স্যুপ, বৈচিত্র্যময় সালাদ, লাইভ সাতায় ও সি-ফুড গ্রিল, সিগনেচার কারি, নুডলস ও রাইস স্পেশালিটি, জনপ্রিয় স্ট্রিট ফুড, ঐতিহ্যবাহী ডেজার্ট এবং ট্রপিক্যাল পানীয়। সব মিলিয়ে অতিথিদের জন্য অপেক্ষা করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদের মনোমুগ্ধকর ভ্রমণ।

রেনেসাঁর অভিজ্ঞ শেফদের নিখুঁত পরিবেশনায় প্রতিটি পদে ফুটে উঠবে আসিয়ান অঞ্চলের স্বকীয়তা, ঐতিহ্য ও আতিথেয়তার উষ্ণতা।

আগামী ৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই বিশেষ আয়োজন উপভোগ করা যাবে। জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৫০ টাকা (নেট)। নির্বাচিত ব্যাংকের কার্ডধারী, জিপি স্টার, বাংলালিংক অরেঞ্জ ক্লাব, রবি এলিট সদস্য এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে থাকছে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়।

বিস্তারিত তথ্য ও টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৬ এবং +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৮ নম্বরে।

বিশ্বের বিভিন্ন দেশের রন্ধনশৈলী ও সংস্কৃতিকে এক ছাদের নিচে অতিথিদের সামনে তুলে ধরার যে অঙ্গীকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ধারণ করে, ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ। এই আয়োজনের মাধ্যমে রাজধানীর ভোজনরসিকরা শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় স্বাদের সঙ্গে পরিচিত হবেন না, বরং খাবারের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আন্তরিক আতিথেয়তার অনন্য অভিজ্ঞতাও পাবেন।

বিজ্ঞপ্তি/