ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’ সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম জাবিতে নবীন শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’, জড়িতদের দায় স্বীকার সৌদি আরবে হামলার হুমকি হুথিদের কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার
ছবি: বিজ্ঞপ্তি

সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগটি নিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল— ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার। ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।’

উল্লেখ্য, ব্যাংকিং সেবায় ২৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করা ব্র্যাক ব্যাংক আগামীর দিনগুলোতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অফারের বিস্তারিত ব্যাংকটির ওয়েবাসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার
ছবি: বিজ্ঞপ্তি

সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগটি নিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল— ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার। ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।’

উল্লেখ্য, ব্যাংকিং সেবায় ২৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করা ব্র্যাক ব্যাংক আগামীর দিনগুলোতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। অফারের বিস্তারিত ব্যাংকটির ওয়েবাসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/

‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫
ছবি: বিজ্ঞপ্তি

‘শেকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন’ এই ভাবনাকে ধারণ করে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়।

দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিল-এর টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে।

এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা নতুন সম্ভাবনা তৈরি করছেন এবং দর্শক ও সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন, তাদেরই এই আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয়।

প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সৃজনশীল ক্রিয়েটরদের উদযাপন করেছে। মেরিল বিশ্বাস করে, নতুন কিছু সৃষ্টি করার শক্তি আসে নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড় বা অরিজিনের সঙ্গে গভীর সংযোগ থেকে।

মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট—এই আটটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে মেরিল তৈরি করেছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। যেখানে ছিল দুটি নান্দনিক ফটো বুথ। ৯০-এর দশকের আবহে দর্শনার্থীরা তুলে রাখতে পেরেছেন নিজেদের বিশেষ মুহূর্ত। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে অতিথিরা মেরিলের নতুন পণ্যগুলো সম্পর্কে পেয়েছেন কাছ থেকে জানার সুযোগ।

প্রজন্মের পর প্রজন্ম ধরে মেরিল বাংলাদেশের মানুষের ঘরে ও মনে বিশ্বাস এবং যত্নের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেরিল সবসময়ই আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস ও নিজস্বতার উদযাপনে বিশ্বাসী। ‘মার্ভেল অব টুমরো’র এবারের ‘ব্যাক টু অরিজিন’ থিমের মাধ্যমে মেরিল আবারও এই বার্তাই তুলে ধরেছে—আগামীর পথচলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো নিজের শেকড়, পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যাক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মীরা উপস্থিতে সরব হয়ে উঠেছিলো অনুষ্ঠান প্রঙ্গণ।

বিজ্ঞপ্তি/

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

"বন্ধুত্বের বন্ধন" শীর্ষক এ কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশের সেরা ৮২ জন রিটেইলার অংশগ্রহণ করেন।

কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, 'আকিজ সিমেন্টের আজকের এই অবস্থান সম্ভব হয়েছে আমাদের রিটেইলারদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও সহযোগিতার কারণে। এই সম্পর্ককে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।'

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, 'আকিজ রিসোর্স সবসময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব আর "বন্ধুত্বের বন্ধন" এই চেতনাকেই প্রতিফলিত করে।'

কনফারেন্সটিতে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অফ মার্কেটিং সুব্রত কুমার সিংহ।

বিজ্ঞপ্তি/

মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত
মোহাম্মদ শাহিন উদ্দিন । ছবি: সংগৃহীত

সামাজিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকা-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শাহিন উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে শহীদুল আলম সাধারণ সম্পাদক এবং আবু শাহীন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত বোর্ড আগামী এক বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

মোহাম্মদ শাহিন উদ্দিন দেশের ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও অ্যালামনাই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি ব্যাংকার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তি/

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসতে পারে।

আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ফোল্ডেবল ফোন ডিজাইনের জন্য অনার বিশ্বজুড়ে সমাদৃত। সেই ধারাবাহিকতায় তৈরি অনার ম্যাজিক ভি৬ বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি। একই সঙ্গে এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি, যা ফোনটিকে আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু। ওজন প্রায় ২১৯ গ্রাম। ফলে ফোল্ডেবল হলেও এটি ব্যবহার করা সাধারণ স্মার্টফোনের মতোই স্বাচ্ছন্দ্যপূর্ণ।

ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে--যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।

এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এআইভিত্তিক ছবি তোলার সুবিধাও পাবেন।

উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে স্মার্টফোনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।

ম্যাজিক ভি৬ উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘অনার ম্যাজিক ভি৬-এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য মিলবে। বাংলাদেশের গ্রাহকদের হাতে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইস ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।’

বিজ্ঞপ্তি/