কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর লড়াই। একইসঙ্গে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর নির্ধারিত ১৬ দলও। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।
শনিবার (৪ জুলাই) রাত ১১টায় কানাডা-মরক্কো ম্যাচ দিয়েই শুরু হবে এ পর্ব। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এক নজরে দেখে নেওয়া যাক, শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে।
কানাডা–মরক্কো (৪ জুলাই, রাত ১১টা)
প্যারাগুয়ে–ফ্রান্স (৪ জুলাই, দিবাগত রাত ৩টা)
ব্রাজিল–নরওয়ে (৫ জুলাই, দিবাগত রাত ২টা)
মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, ভোর ৬টায়)
পর্তুগাল–স্পেন (৬ জুলাই, দিবাগত রাত ১টায়)
যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, ভোর ৬টায়)
আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, রাত ১০টায়)
সুইজারল্যান্ড–কলম্বিয়া (৭ জুলাই, দিবাগত রাত ২টায়)
রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
এএফ/