ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণভাগ বনাম গিল প্রাচীর

ইতিহাসের সন্ধিক্ষণে কানাডা, মরক্কোর চোখ আরও দূরে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
ইতিহাসের সন্ধিক্ষণে কানাডা, মরক্কোর চোখ আরও দূরে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর মঞ্চে শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মরক্কো ও কানাডা। ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর কানাডা, অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরও একবার গভীর পথচলার প্রত্যয়ে মরক্কো। সব মিলিয়ে জমে উঠেছে শেষ ষোলোর এই লড়াই।

কানাডার জন্য এবারের বিশ্বকাপ ইতোমধ্যেই স্মরণীয়। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে এসে তারা অর্জন করেছে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ নকআউট জয়। শেষ বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে জেসি মার্শের দল। ম্যাচের অধিকাংশ সময় দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস এবং রক্ষণভাগের দৃঢ়তায় আটকে ছিল কানাডা। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিউও দূরপাল্লার নিখুঁত শটে জয়সূচক গোল করে কানাডাকে উল্লাসে ভাসান।

পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধেই কানাডা প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে ১০০টিরও বেশি চাপ তৈরি করেছিল। ২০১০ সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বোচ্চ সংখ্যক চাপ। আক্রমণাত্মক প্রেসিং, দ্রুত ট্রানজিশন এবং অবিরাম চাপ সৃষ্টি; এই তিন অস্ত্রই কানাডার প্রধান শক্তি হয়ে উঠেছে। পাশাপাশি টানা ছয় ম্যাচে গোল করার ধারাও আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলটির।

তবে মরক্কোর সামনে কানাডার অতীত রেকর্ড মোটেও আশাব্যঞ্জক নয়। দুই দলের আগের চার দেখায় কানাডা জিতেছে মাত্র একবার, হেরেছে তিনবার। বিশেষ করে ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর কাছে ২-১ গোলে হারের স্মৃতি এখনো তাজা। সেই ম্যাচে মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ড-এর আত্মঘাতী গোলই ছিল কানাডার একমাত্র সান্ত্বনা।

অন্যদিকে মরক্কো আবারও প্রমাণ করছে, ২০২২ সালের সেমিফাইনালে ওঠা কোনো আকস্মিক ঘটনা ছিল না। শেষ বত্রিশে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে অ্যাটলাস লায়ন্সরা। নির্ধারিত ১২০ মিনিটে গোলশূন্য থাকার পর পেনাল্টিতে ডাচদের হারায় তারা।

ডাচদের বিপক্ষে মরক্কোর বল দখল ও পাসিং ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে তারা ৮০১টি সফল পাস দিয়েছে। ডাটা সংরক্ষণ শুরুর পর বিশ্বকাপে স্পেন ছাড়া আর কোনো দল এক ম্যাচে ৮০০-এর বেশি পাস করতে পারেনি। এই পরিসংখ্যানই বোঝায়, আফ্রিকার প্রতিনিধিরা এখন শুধু কাউন্টার অ্যাটাকনির্ভর দল নয়; বল নিয়ন্ত্রণেও তারা সমান দক্ষ।

মরক্কোর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তাদের সাম্প্রতিক ধারাবাহিকতা। গত বছর আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে সেনেগালের কাছে হারের পর টানা ৯ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। বিশ্বকাপ নকআউটের দুটি আলাদা আসরে ম্যাচ জেতা প্রথম আফ্রিকান দল হিসেবেও ইতিহাস গড়েছে মরক্কো।

দলীয় খবরেও দুই শিবিরে রয়েছে বাড়তি আগ্রহ। কানাডার সবচেয়ে বড় আলোচনার নাম আলফনসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এ তারকা দীর্ঘ বিরতির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। কোচ হেসে মার্শচ জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে তাকে শুরুর একাদশেও দেখা যেতে পারে। যদিও বাঁ প্রান্তে রিচি লারইয়ার খেলার সম্ভাবনাই বেশি। আক্রমণে জোনাথন ডেভিডের সঙ্গী কে হবেন, তা নিয়েও ভাবনায় কোচিং স্টাফ।

মরক্কো শিবিরেও সামান্য দুশ্চিন্তা ছিল সেন্টার-ব্যাক চাদি রিয়াদকে নিয়ে। নেদারল্যান্ডস ম্যাচে চোট পেয়ে উঠলেও তিনি দ্রুত পূর্ণ অনুশীলনে ফিরেছেন। ফলে কোচ মোহামেদ ওয়াহবি প্রায় পূর্ণশক্তির দলই পাচ্ছেন। বিশেষ নজরে থাকবেন ইসমায়েল সাইবারি।

কানাডার কোচ হেসে মার্শচ বলেন, আমরা ইতিহাস গড়েছি কিন্তু এখানে থামতে চাই না। খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা বড় মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুত। মরক্কো দুর্দান্ত দল, তবে আমরা বিশ্বাস করি তাদের হারানো সম্ভব।

দলটির অধিনায়ক স্টিফেন ইউস্তাকিউও বলেন, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচটি শুধু নকআউট ম্যাচ নয়। এটি আমাদের জন্য আরও একবার প্রমাণ করার সুযোগ।’ মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, কানাডা শক্তিশালী দল। তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। আমাদের লক্ষ্য শেষ ষোলো নয়, আরও দূরে।

মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি বলেন, ‘প্রতিটি নকআউট ফাইনালের মতো। আমরা জানি আফ্রিকার কোটি সমর্থক আমাদের দিকে তাকিয়ে আছে। এই সমর্থন আমাদের ভালো খেলতে সহায়তা করবে।’

ম্যাচটির লড়াই তাই দুই ভিন্ন ফুটবল দর্শনের। কানাডা খেলবে উচ্চ-তীব্রতার প্রেসিং ও দ্রুত আক্রমণে, আর মরক্কো চাইবে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সুযোগ তৈরি করতে। ইতিহাস, পরিসংখ্যান ও অভিজ্ঞতায় মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও কানাডার নির্ভীক ফুটবল তাদের বড় চ্যালেঞ্জে ফেলতে পারে।

সব মিলিয়ে হিউস্টনের রাতটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনার। মরক্কো কি আফ্রিকার স্বপ্ন আরও দূরে নিয়ে যাবে, নাকি কানাডা লিখবে নতুন রূপকথা- সেই উত্তর মিলবে শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত মহারণে।

প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম
ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। তবে প্রতিপক্ষের পাশাপাশি ফরাসিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া। এই বৈরী পরিস্থিতি খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ফিলাডেলফিয়ার তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর সঙ্গে থাকবে উচ্চমাত্রার আর্দ্রতা, যা খেলোয়াড়দের জন্য বাড়তি শারীরিক চাপ তৈরি করবে।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল স্টেডিয়ামে বসে দেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে দেশম বলেন, ‘আমি এবং সহকারী কোচ গি স্তেফান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখেছি। সেখানে কতটা গরম ছিল, তা আমরা নিজেরাই অনুভব করেছি। নিঃসন্দেহে এমন আবহাওয়া খেলায় বড় প্রভাব ফেলে।’

তিনি আরও বলেন, ‘তীব্র গরম, কনকনে ঠান্ডা কিংবা শক্ত ঘাস-কোনোটিই খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। কিন্তু আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নয়। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং সেভাবেই প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন দেশম। সেবার অতিরিক্ত সময়ে লরাঁ ব্লাঁর গোল্ডেন গোলে ১-০ গোলে জয় পেয়েছিল স্বাগতিক ফ্রান্স। সেই স্মৃতির প্রসঙ্গ টেনে দেশম মনে করেন, এবারও কঠিন লড়াই অপেক্ষা করছে।

তিনি বলেন ‘ওই ম্যাচটি ছিল ফরাসি ফুটবলের ইতিহাসের একটি বিশেষ অধ্যায়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বর্তমান প্যারাগুয়ে দলটি অনেক শক্তিশালী, তাদের জয়ের ক্ষুধা প্রবল এবং দলে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’

পাপ্পু/এএফ

নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিল শিবিরে মিলেছে স্বস্তির খবর। চোট কাটিয়ে অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনহা। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও নরওয়ের বিপক্ষে শেষ ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ।

এক সংবাদ সম্মেলনে লেফট-ব্যাক দগলাস সান্তোস বলেন, ‘রাফিনহা আজ আমাদের সঙ্গে অনুশীলনে ফিরেছে। ও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা আশা করছি, খুব দ্রুত শতভাগ ফিট হয়ে উঠবে, যাতে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।’

তার এ বক্তব্য থেকেই স্পষ্ট যে নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে রাফিনহার খেলার সম্ভাবনা নেই।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। সেই চোট থেকে সেরে উঠে শনিবার (৪ জুলাই) তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন। পরে চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত সূচি মেনে আলাদা ফিটনেস অনুশীলন করেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের মেডিকেল ও কোচিং স্টাফ রাফিনহাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না। ফলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে না উঠলে এই বিশ্বকাপে তার আর খেলা নাও হতে পারে।

এদিকে কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। বাম ঊরুর পেশিতে চোট পাওয়ায় তিনিও দলের বাইরে রয়েছেন। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার পরিবর্তে মাঝমাঠে কাকে খেলানো হবে, তা নিয়েই এখন ভাবনায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাপিয়নেরা।

পাপ্পু/এএফ

আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে কেপ ভার্দে। তবে বিদায়ের আক্ষেপের মাঝেও নিজেদের সাহসী ও লড়াকু পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া।

ম্যাচ শেষে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পেরে তারা গর্বিত এবং কেপ ভার্দের ফুটবলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে টুর্নামেন্টে কোনো জয় না পেলেও বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রশংসা কুড়িয়েছে। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জয় পেতে বাধ্য করায় দলটির দৃঢ়তা ও আত্মবিশ্বাস ফুটে ওঠে।

ভোজিনিয়া বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছি এবং ম্যাচটি জেতার সুযোগও আমাদের ছিল। আমাদের জন্য এটি অত্যন্ত গর্বের এবং সন্তুষ্টির।’

বিদায়ের হতাশার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের মন খারাপ। আমরা এখানে থেমে যেতে চাইনি। তবে যা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং যেসব সমর্থক এত দূর এসে আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভোজিনিয়া বলেন, ‘এখন সামনে তাকানোর সময়। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আশা করি খুব শিগগিরই তাদের বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখা যাবে।’

পাপ্পু/এএফ

শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর লড়াই। একইসঙ্গে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর নির্ধারিত ১৬ দলও। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।

শনিবার (৪ জুলাই) রাত ১১টায় কানাডা-মরক্কো ম্যাচ দিয়েই শুরু হবে এ পর্ব। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এক নজরে দেখে নেওয়া যাক, শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে।

কানাডা–মরক্কো (৪ জুলাই, রাত ১১টা)

প্যারাগুয়ে–ফ্রান্স (৪ জুলাই, দিবাগত রাত ৩টা)

ব্রাজিল–নরওয়ে (৫ জুলাই, দিবাগত রাত ২টা)

মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, ভোর ৬টায়)

পর্তুগাল–স্পেন (৬ জুলাই, দিবাগত রাত ১টায়)

যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, ভোর ৬টায়)

আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, রাত ১০টায়)

সুইজারল্যান্ড–কলম্বিয়া (৭ জুলাই, দিবাগত রাত ২টায়)

রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এএফ/

বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ফুটবল বিশ্বের প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে। বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াইয়ে রেখে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি প্রমাণ করেছে, সাহস আর আত্মবিশ্বাস থাকলে বড় দলগুলোকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।

মায়ামিতে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে আর্জেন্টিনার কাছে হারে কেপ ভার্দে। ম্যাচের ১১১ মিনিটে ডিনে বোর্হেসের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে কেপ ভার্দের ডিফেন্ডার পিকো লোপেস বলেন, তাদের যাত্রা বিশ্বের ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই ডিফেন্ডার বলেন, ‘আমরা দেখাতে চেয়েছি, বড় স্বপ্ন আর সাহস থাকলে সবকিছুই সম্ভব। আশা করি, আমাদের এই দল কেপ ভার্দের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা প্রমাণ করেছি, বিশ্বের অন্যতম সেরা দলগুলোর বিপক্ষেও সমানতালে লড়া যায়।’

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নজর কাড়ে। নকআউট পর্বেও আর্জেন্টিনাকে একাধিকবার চাপে ফেলে তারা।

শ্যামরক রোভার্সের ডিফেন্ডার লোপেস জানান, ‘বিশ্বকাপে ওঠার পর থেকেই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এখানে খেলার যোগ্যতা আমাদের আছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে আজকের ম্যাচ-সব জায়গাতেই আমরা দেখিয়েছি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

শেষে আবেগঘন কণ্ঠে লোপেস বলেন, ‘সবচেয়ে বড় অর্জন হলো, এখন আর কাউকে বলতে হবে না কেপ ভার্দে কোথায়। বিশ্ব এখন আমাদের চেনে। আর যারা কেপ ভার্দেতে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য আমরা একটা পথ তৈরি করে যেতে পেরেছি।’

পাপ্পু/এএফ